somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেক্সপিয়ারের জন্মস্থানে -4

১৩ ই জানুয়ারি, ২০০৬ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে বাড়িতে জন্ম

সাড়ে চারশ' বছর আগের বাড়িটাই হুবহু এখনও দাঁড়িয়ে আছে এমন ভাবা ঠিক হবে না। পরে একে নানাভাবে ঠিকঠাক করা হয়েছে। ভেতরে আসবাবপত্রগুলো পরে তৈরি করে নেয়া হয়েছে। দুয়েকটা কোথাও থেকে জোগাড় করা হয়েছে। এজন্য শেক্সপিয়ার নিজেও কিছুটা দায়ী। ব্যবসায়ী হিসেবে আবির্ভূত হওয়ার পর বাবার বাড়িটি ভাড়ায় দিয়ে দিয়েছিলেন। আর যেহেতু 1670-এ তার নাতনি এলিজাবেথ মারা যাওয়ার পর তার বংশের আর কেউ ছিলেন না সেহেতু বেহাতে পড়ে এসব বাড়ির দফারফা হয়ে গিয়েছিল অনেক আগে। মিসেস হর্নবি বলে এক ভদ্রমহিলা একসময় এই বাড়িতে ভাড়া থাকতেন। তিনি দর্শনীর বিনিময়ে বাড়িটি দেখার ব্যবস্থা যেমন করেন তেমনি শেঙ্পিয়ারের ব্যবহৃত বিভিন্ন জিনিস দর্শনার্থীদের কাছে বিক্রি করে দেন। অনেক পরে যখন কাউন্সিল এসব রক্ষায় এগিয়ে আসে তখন বাড়িটির ভগ্নদশা এবং জিনিসপত্র কিছুই অবশিষ্ট ছিল না। ট্রাস্ট এখন বাড়িটিকে এমনভাবে সাজিয়েছে যাতে 10-11 বছরের শেক্সপিয়ার যে বাড়িতে থাকতেন তার আদল ফুটে ওঠে।

বেশ ছোটখাটো একটি বাড়ি। নীচতলাটার ছাদ একটু উঁচুই ছিল। এতো উঁচু নয় যে উচ্চবিত্তের বাড়ি মনে হবে। আবার এতো নীচু নয় যে দরিদ্র কারো ঘর এটি। মধ্যবিত্ত ব্যবসায়ী ছিলেন বাবা জন শেক্সপিয়ার। বাড়ির সামনেই শহরের ব্যসত্দ রাসত্দা হেনলি স্ট্রিট। সুতরাং সামনের ঘরেই ছিল জনের চামড়া ও চামড়াজাত দ্রব্যাদি এবং উল কেনাবেচার দোকান। তাছাড়া সুদের ব্যবসাও তার ছিল। জন অবশ্য ধীরে ধীরে সমাজে সুপরিচিত হয়ে ওঠেন। কাউন্সিলে দীর্ঘদিন কাজ করার পর 1568 তে স্ট্র্যাটফোর্ডের বেইলিফ বা মেয়রের দায়িত্ব পেয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু বাড়িটি তা বলে না। অতিথি বসার ঘরটিতে যে খাট রাখা আছে বা বসার যে আসবাবপত্র রাখা আছে তা বেশ সাধারণ মানের। দোতালায় উঠার সিঁড়ি না হয় সংকীর্ণ। কিন্তু দোতলার যে ঘরে উইলিয়ামের মা-বাবা ঘুমাতেন বা যে ঘরে তার জন্ম হয়েছে বলে অনুমান করা হয় সে ঘরও বেশ অাঁটোসাঁটো। মেনে নিতে কষ্ট হচ্ছিল। কিন্তু ঐ ঘরের উপস্থাপনার দায়িত্ব যার সেই মধ্যবয়স্কা গাইড জেইন যেসব তথ্য শোনালো তা আরো চমকে ওঠার মত।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০০৬ রাত ৯:০৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×