somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেক্সপিয়ারের জন্মস্থানে -5

১৩ ই জানুয়ারি, ২০০৬ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম বিছানা

মা-বাবার বিছানাটি সেমি-ডাবল সাইজের বলা চলে। জেইনকে জিজ্ঞেস করলাম এত ছোট বিছানা? তা ছাড়া এত বড় বড় বালিশ রাখার পর ঘুমানোর জায়গা কই। জেইন যা উত্তর দিলো তাতে চোখ ছানাবড়া। জেইন জানালো সেসময়ের গ্রামীণ ইংল্যান্ডের মানুষ ছিল খুবই কুসংস্কারাচ্ছন্ন। তারা কখনও বিছানায় সটান লম্বা হয়ে শুতো না। পাছে যমদূত তাদেরকে মৃত ভেবে জান কবজ করে নেয়। সুতরাং তারা বড় বড় বালিশে হেলান দিয়ে অনেকটা বসার ভঙ্গিতে নিদ্রা যেতো। জিজ্ঞেস করলাম, উইলিয়ামের জন্ম কি এরকম বিছানাতে হয়েছে। জেইন বললো, এত বড় আশা করো না। বিছানা অনেক দামী জিনিস। তখন লোকে মৃতু্যর পর খাট-বিছানা উইল করে যেত। মনে পড়লো শেক্সপিয়ারের উইলে দেখেছি তার প্রিয়তমা স্ত্রীকে তিনি দিয়েছিলেন তার দ্বিতীয় ভালো বিছানাটি। বেশিরভাগ সম্পত্তি পেয়েছিল প্রথমা কন্যা। জানতে চাইলাম, তাহলে উইলিয়াম ভূমিষ্ঠ হলেন কোথায়? জেইন বললো, সম্ভবত: এই মেঝেতে। বললাম, বিছানা নষ্ট হবে বলে একেবারে মেঝেতে? জেইনের জবাব হলো, হয়তো পাতলা একটা লিনেন নীচে বিছিয়ে তার উপর প্রসব করেছেন উইলিয়ামের মা। আমার সহকর্মী লিসা যেহেতু শেক্সপিয়ার পড়ায় সেজন্য সে জেইনকে নানা প্রশ্ন করতে থাকলো। আর লিসা জানাতে থাকলো বিষ্ময়কর সব তথ্য। এরমাঝে সে এও জানালো বাচ্চা জন্ম দিতে গিয়ে সেসময় যত মা মারা যেতেন এখনও প্রায় শতকরা ততজন মা-ই মারা যান। তবে শিশু মৃতু্যর হার বেশি ছিল। শেক্সপিয়ারের জন্মের আগে তার দুই সহোদর মারা যায়। একজন মারা যায় তার জন্মের পর।


তা জন্মের পর কি খাটে শোয়ার সুযোগ হয়েছিল উইলিয়ামের? জেইন জানালো, না। সেসময় ইংল্যান্ডের লোকজন ট্রাকল বেড বলে চাকা লাগানো একরকম নীচু খাটিয়া ব্যবহার করতো। খাটের নীচ থেকে সেই খাটিয়া দরকার মতো টেনে বের করা হতো। শিশু উইলিয়াম হয়তো প্রথমে সেরকম কোনো ট্রাকল বেডে ঘুমাতেন। পরে মা-বাবার বিছানার পাশে রাখা শিশুদের 'কটে' তার স্থান হয়ে থাকবে হয়তো। কিছু খেলনা রাখা আছে সে ঘরে। কাঠের পুতুল এবং হাতে সেলাই করা চামড়া দিয়ে তৈরি ততোটা গোল নয় এমন ফুটবল। উইলিয়াম শেঙ্পিয়ারও শিশুকালে ফুটবল খেলেছেন ধারণা করা হয়। তবে শিশুদের ফুটবল খেলা ততোটা ভালো চোখে দেখা হতো না। অস্টম হেনরি তো ফুটবল খেলা রীতিমত নিষিদ্ধ করেছিলেন। নাটক করা লোককেও খুব একটা ভালো চোখে দেখা হতো না। আমাদের দেশে যাত্রা করা লোককে যেমন বিদ্রুপ করা হতো তেমনি থিয়েটারের লোককেও সে আমলের ইংল্যান্ডে চিহ্নিত করা হতো ঠগ বা ভ্যাগাবন্ড হিসেবে। নাটক শেঙ্পিয়ারকে রীতিমত ধনী করে তোলে। কিন্তু তাতে তো আর ভদ্রসমাজের দরজা খুলে যাবে না। সে সুযোগ আসে 1596 সনে তার বাবার অর্জন করা কোট-অব-আর্মস বাবার মৃতু্যর পর তিনি পাওয়ায়। ফলে 1601-এর দিক থেকে শেক্সপিয়ার ভদ্রলোকের মতো স্টাইল করার অধিকার অর্জন করেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

রাস্তায় পড়ে থাকা একপাটি জুতো

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ১২:৫২



রাস্তায় চলার পথে এমন দৃশ্য আমার মাঝেমধ্যেই চোখে পড়ে। আজও বাসায় ফেরার সময় ঠিক এমনই একটা দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম—রাস্তার একপাশে নিথর হয়ে পড়ে আছে একটি শিশুর একপাটি জুতো... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×