somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হতাশা, ডিপ্রেশন বা মনমরা লাগার চিহ্ন

১১ ই মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ডিপ্রেশন নিয়ে আগের লেখায় মন্তব্য করেছেন মাত্র একজন। অনুরোধও করেছেন আরেকটু বিস্তারিত লেখার। হোক না মাত্র একজনের তবু অনুরোধ ফেলতে পারি না। তবে ডিপ্রেশন নিয়ে কত কিছু বলার আছে সেসব এখানে বলার চেয়ে ডিপ্রেশনে আছেন কিনা তা বুঝার উপায় কি তাই তুলে ধরলাম।]

হতাশা, ডিপ্রেশন বা মনমরা ভাবের কিছু চিহ্ন আছে। যা দেখে আপনি বুঝতে পারেন যে আপনার সেই দশা কিনা। অথবা বন্ধুটি বা ছোটভাইটি সেরকম সমস্যায় আছে কিনা। সেরকম কিছু চিহ্ন হলোঃ

ক) আপনি দেখবেন যে, সবসময় একটা মনখারাপ ভাব থাকে, যা পুরোপুরি চলে যায় না।

খ) আপনার মনে হবে জীবন সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলেছেন, কোন কিছু থেকে আনন্দ পান না বা কোনো মজা উপভোগ করতে পারেন না, লোকজনকে এড়িয়ে চলেন, এমনকি বেল বাজলেও দরজা খুলতে ইচ্ছা করেনা। ডিপ্রেশনের একটা বড় লক্ষণ হচ্ছে নিজেকে একা লাগা। (আকাশের ছড়িতা পড়ুন)।

গ) নিজের খেয়াল রাখতে ইচ্ছা করেনা, ভাল জামাকাপড় পরতে ইচ্ছা করেনা।

ঘ) ছোটখাট সিদ্ধান্ত নিতেও অসুবিধা হয়। কোনকিছুতেই মন বসেনা।

ঙ্) মনে হবে আপনার শরীরে কোনো শক্তি নাই। সবসময় ক্লান্ত লাগে।

চ) অস্থির আর অস্বস্তির ভাব থাকে মনে।

ছ) আপনার ক্ষুধা কমে গেছে এবং ওজন কমছে অথবা প্রচুর খাচ্ছেন এবং ওজন বাড়ছে।

জ) ঘুম আসতে অসুবিধা হয়, বা মনে হয় বেশী ঘুম হচ্ছে।

ঝ) যৌনইচ্ছা কমে যায় বা উবে যায়। (কখনও কখনও এটা ওষুধের সাইড এফেক্টের জন্যও হতে পারে, তাই ডাক্তারকে জিজ্ঞাসা করে নিন।)

ঞ) নিজেকে অকাজের মনে হয়। নিজের উপর বিশ্বাস কমে যায়, নিজেকে নিজেরই ভাল লাগেনা।

ত) আত্মহত্যা (সুইসাইড) করার চিন্তা মাথায় আসে। এমন মনে হলে, ঘনিষ্ঠ বন্ধু, বা ডাক্তার, বা সাইকলজিস্টের সাহায্য নিন। এগুলি সাময়িক ব্যাপার, অল্প দিনের মধ্যেই কেটে যায়, সুতরাং অন্যদের সাহায্য নেওয়া ভাল।

থ) যখন তখন খেয়ালের অভাবে দুর্ঘটনা ঘটান, যেমন জিনিসপত্র হাত থেকে পড়ে যায় বা কোন কিছুর সাথে ধাক্কা খান।

দ) মনমেজাজ বিগড়ে থাকে। আগে যেসব জিনিসকে গুরুত্ব দিতেন না সেসব ছোটখাট জিনিস নিয়ে প্রায়ই তর্কবিতর্ক হয়।

ধ) দিনের বিশেষ কোনো সময়ে মনখারাপ থাকে, বিশেষ করে সকালবেলা।

বি:দ্র: এরপরও যদি আপনি বুঝতে না পারেন আপনি হতাশা বা ডিপ্রেশনে ভুগছেন কিনা তাহলে জাকিরুল তালুকদারের পোস্টগুলো পড়ুন। যদি আপনার মনের সাথে মিলে যায়, তবেই নিশ্চিত হবেন ঘটনা সত্যি। [এই লেখাটি থেকে একটি উত্তম রঙ্গ বা রম্য লেখা তৈরি হতে পারে। রাসেল (.....)-ই তা ভাল পারবে।]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×