স্লোভেনিয়ার ছবি: 2
২৯ শে এপ্রিল, ২০০৬ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্লোভেনিয়ার রাজধানী লুবিয়ানা। দেশের সবচে' বড় ও জনবহুল শহর এটি। আর সব কর্মকান্ডেরও শহরও লুবিয়ানা। এ কারণে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক রাজধানী সবই এই লুবিয়ানা। তবে শিল্প-কল-কারখানার নগরী নয় লুবিয়ানা। লুবিয়ানা শব্দের অর্থ হচ্ছে 'প্রিয়তম'। আর নামের মতই রোমান্টিক, ভালবাসবার মত মনোরম একটি সি্নগ্ধ নগরী রাজধানী লুবিয়ানা । ছোটই বলা চলে শহরটিকে। একদিন নয়, ঘন্টা কয়েকের মধ্যে চষে ফেলা সম্ভব নগরটিকে। কিন্তু তাতে পথের মোড়ে মোড়ে ছড়ানো ছিটানো এর সাংস্কৃতিক ঐতিহ্যকে অবহেলাই করা হবে। যাদুঘরগুলো হচ্ছে লুবিয়ানার প্রাণ। ন্যাশনাল গ্যালারি বা মিউজিয়াম অব আর্টে রাখা আছে স্লোভেনিয়ান চিত্রকলা। অন্যদিকে সিটি মিউজিয়ামে রাখা আছে নানা প্রত্নতাত্তি্বক নিদর্শন যাতে ধরা পড়েছে নগরটির ঐতিহ্য ও ইতিহাস।
সব মিউজিয়াম ঘুরে দেখার মত সময় নেই। তাই দুটি মিউজিয়াম বেছে নিলাম। ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন দেখতে হানা দিলাম সিটি মিউজিয়ামে। রোমান বসতির সময়কার একটি প্রাসাদের ধ্বংসাবশেষের ওপর স্থাপন করা হয়েছে নগর যাদুঘর। মাটি খুঁড়ে বের করা সেসময়কার নানা নিদর্শনগুলো সাজানোর কাজ চলছে এখনও। খৃষ্টের জন্মেরও শত বছর আগের নিদর্শন। লুবিয়ানা তখন একটি জলাভূমি। সেই জলাভূমিতে রোমানরা প্রতিষ্ঠা করেছে 'এমনা' নামের একটি শহর, যার অধিবাসী ছিল হাজার পাঁচেক মানুষ। 'এমনা' নগরীর দেয়ালের ধ্বংসাবশেষ (ছবি দেখুন) সহ নানা নিদর্শন রাখা হয়েছে যাদুঘরটিতে। সাজানো শেষ হয়নি যাদুঘরটি। তবু ঘুরে ফিরে অনেক তথ্যের সাথে পরিচিত হলাম। দেয়াল দিয়ে ঘেরা ছিল শহরটি। ছয়টি দরজা ছিল শহরে ঢোকার। একটি দরজার ইয়া বড় একটি চাবি পাওয়া গেছে মাটি খুঁড়ে। সেটি রাখা আছে যাদুঘরে। পরবর্তীতে লুবিয়ানা শাসন করেছে ফ্রেঞ্চ, জার্মান, অস্ট্রিয়ান, ইটালিয়ানরা। সেসব সময়ের বিভিন্ন স্মৃতিচিহ্ন দিয়ে ধরে রাখা হয়েছে অতীত ইতিহাসকে খুব সুন্দর করে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোকুলে বাড়িছে সেপরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা...
...বাকিটুকু পড়ুনএকটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা
“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”
কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর...
...বাকিটুকু পড়ুন