somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাবণ্যময়ী লুবিয়ানা: 4 (উৎসর্গ: মুখফোড়)

০১ লা মে, ২০০৬ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লুবিয়ানা ক্যাসেলঃ
প্রেসেরেন স্কোয়ার থেকে টু্যরিস্ট ট্রেনে করে ক্যাসেলে আসা যায়। তবু পাহাড় হেঁটে উঠার আনন্দ হারাতে চাইলাম না। অনেক কষ্ট হলো অনভ্যাসের কারণে। কিন্তু অসাধারণ কিছু দৃশ্যও দেখা গেল। একটি বাড়ির সামনে ফুল ফুটে এক অপার্থিব দৃশ্যের সৃষ্টি করে রেখেছে (ছবি: 2)। পায়ে খিল ধরে যাওয়ায় বেশ কয়েকবার থামতে হলো। যখন চূড়ায় পেঁৗছৈ গেলাম তখন দেখি উল্টো দিকের সহজ রাসত্দা দিয়ে উঠে এসেছে গোটা চারেক টু্যরিস্ট বাস আর কয়েক ডজন গাড়ি। কিন্তু পাহাড় বেয়ে উঠার আনন্দ সব সময়ই আলাদা। এও বুঝতে পারলাম ক্যাসেল হিসেবে এটি খুব একটা দুর্গম ছিল না কখনও।

লুবিয়ানা শহরের প্রতীক এই ক্যাসেল (ছবি: 3)। যদিও এই পাহাড়ে মানুষ বাস করা শুরু করেছিল খৃষ্টপূর্ব 12 শতাব্দীতে তবু সম্ভবত: কাঠের প্রথম দুর্গটি তৈরি করা হয় 11 শতাব্দীতে। 17 শতকের পরে গুরুত্ব হারানোতে ক্যাসেলটি আর্মি গ্যারিসন ও আরো পরে জেলখানা হিসেবে ব্যবহৃত হয়। তখন এর ক্ষয় ও ধ্বংস শুরু হয়। এখন আবার নতুন করে ঠিক ঠাক করার কাজ চলছে। ক্যাসেলে ঢুকতেই দেখলাম বিরাট অঙ্গনটিতে চেয়ার বসানো হচ্ছে (ছবি: 4)। মাঝে মাঝেই এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়। আজ রোববার তেমনি একটা দিন। অনুষ্ঠানে অংশ নেবে বলে কিছু মানুষজন ঐতিহ্যবাহী স্লোভিন পোষাক-আশাক পরে এসেছেন (ছবি: 5)। ক্যাসেলের ভেতরে একটি থ্রি-ডি শো'র ব্যবস্থা আছে। সেখানে পুরো শহরের বিবর্তনের একটি ফিল্ম দেখলাম। ব্যাপ্তি মাত্র 20 মিনিট হলেও থ্রি-ডি হওয়াতে বেশ অন্যরকম লাগলো প্রামাণ্যচিত্রটি। সেখান থেকে বের হয়ে গোলাকার সিঁড়ি (ছবি: 6) বেয়ে উঠতে লাগলাম টাওয়ারের শীর্ষে, যেখানে উড়ছে স্লোভেনিয়ার বিশাল পতাকাটি। টাওয়ার থেকে ছবি তুললাম প্রেসেরেন স্কোয়ারের (মূল ছবি)। শহরের অন্যদিকে ক্যামেরা তাক করেও কিছু ছবি তুললাম। কোনো ছবির ব্যাকগ্রাউন্ডে পর্বতমালা আবার কোনোটার মাঝে লুবিয়ানিকা নদীর আভাস (ছবি: 7/8)।

টাওয়ারে বেশ কিছুক্ষণ বিশুদ্ধ বাতাস উপভোগ করে নেমে ঢুকলাম ক্যাসেলের চ্যাপেলে। চ্যাপেলের ভেতরের দেয়ালের অলংকরণে দেখলাম জার্মান নাম_ধাম। অলংকরণের বৈশিষ্ট্যও অনেক আলাদা (ছবি: 9)। ব্লু হল বলে একটি অডিটোরিয়াম মতো জায়গা আছে সেখানে একটি ফটোগ্রাফ প্রদর্শনী চলছিল। তাতে উঁকি ঝুঁকি মেরে বাইরে শুরু হওয়া অনুষ্ঠানের দর্শক হয়ে গেলাম। কয়েকটি গান শোনার পর আবার শুরুরম্ন করলাম নীচে শহরের দিকে যাত্রা। অনেক দিক দিয়েই নামা যায় পাহাড় থেকে। একটু খাড়া ভিন্ন একটি পথ বেছে নিলাম এবার।

স্লোভেনিয়া বা ইউরোপের অনেক দেশেই এরকম প্রচুর ক্যাসেল আছে। ক্যাসেল মানেই হচ্ছে শক্তিধর শোষকদের নিরাপদ আস্তানা। নিজেদেরকে নিরাপদ করে তারা চাষী আর খামারিদের উপর অত্যাচার করে আদায় করতো খাজনা। অত্যাচারিতরা যাতে ক্ষুদ্ধ হয়ে আক্রমণ করতে না পারে সেজন্য দুর্গম করে বানাতো দুর্গ। কিন্তু তারপরও বারবার ইতিহাসে পতন ঘটেছে এসব দুর্গের। লুবিয়ানা ক্যাসেলের চূড়ার কাছে সেরকম একটি চাষী বিদ্রোহের বিশাল স্মৃতিসত্দম্ভ আছে। অনেকক্ষণ বসেছিলাম সে জায়গাটায়। পরে ছবি তুলবো ঠিক করেছিলাম। কিন্তু ঘুর পথে নেমে আসায় ছবিটা তোলা হয়নি। নাকি অবচেতনে অন্য কিছু কাজ করছিলো। তবে কি বিদ্রোহের ছবির চেয়ে দুর্গের ছবিই আমাদের প্রিয় বেশি?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

×