আলো কি করে নিষিদ্ধ করি
২৭ শে জানুয়ারি, ২০০৬ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভুল বুঝবেন না আড্ডাবাজ। জামায়াতে ইসলামী বাংলাদেশ নামের রাজনৈতিক দলটির প্রতি আপনার বিরাগ আমার বোধের অতীত নয়। কিন্তুতাদের সদস্যদেরকে আপনার লেখা ব্লগ থেকে দূরে রাখার কৌশল আমি গ্রহণ করতে পারছি না।
ইসলাম ও কোরান-সুন্নাহর আইন প্রতিষ্ঠার কথা বলেই তারা সাধারণ ধর্মপ্রাণ মানুষের সমর্থন জয় করে থাকে। তাদের কূটকৌশল সাধারণ মানুষের কাছে ধরা পড়ারও কথা নয়। সুতরাং তাদের সদস্যদের মধ্যেও অনেকে আছেন যারা বিভ্রান্ত। পূর্ণাঙ্গ সত্য জানার সুযোগ তাদের হয়নি। তারা সরল বিশ্বাসে ঠকেছেন। এ ধরনের নির্দোষ লোককে আমরা নির্দয়ভাবে দূরে ঠেলে দিতে পারিনা। তাদেরকে যুক্তিসঙ্গক ভাবনা চিন্তার সূত্র ধরিয়ে দিতে হবে। সেকারণেই আপনার ব্লগ থেকে তাদেরকে সরিয়ে রাখলে পরোক্ষে জামায়াতকেই উপকার করা হবে।
ভেবে দেখবেন আশা করি। বরং আমি প্রস্তাব করি, তাদেরকে মুক্তভাবে কথা বলার সুযোগ দিন। এবং তাদের কথা শুনুন ও তাদের কাছে আপনার বক্তব্য যুক্তি দিয়ে তুলে ধরুন। এতে তাদের কাছে আলো ও অন্ধকারের পার্থক্য ধীরে ধীরে ধরা পড়বে। দয়া করে তাদের জন্য সকল আলোর সূত্র নিষিদ্ধ করবেন না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুনসম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন