somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাচার রোধে ব্যবস্থা নিন

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শান্তিতে নোবেলজয়ী কৈলাশ সত্যার্থীর প্রতিষ্ঠানের এক সমীক্ষায় বাংলাদেশ থেকে পাচার হওয়া নারী ও শিশুদের পরিণতি নিয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা নিঃসন্দেহে উদ্বেগজনক। প্রতিবেদন অনুযায়ী, যেসব নারী ও শিশু সীমান্ত পেরিয়ে পাশের দেশ ভারতে পাচার হচ্ছে তাদের বেশিরভাগই দেশটিতে যৌন কর্মে বাধ্য হচ্ছে। বলা হয়, ভারতে প্রায় ৩ হাজার ৪০০ কোটি ডলারের যৌন বাণিজ্যে প্রতি বছর প্রায় ৩০ লাখ কম বয়সী নারীকে জোরজবরদস্ত এ ঘৃণ্য ব্যবসায় নামানো হচ্ছে। কৈলাশের প্রতিষ্ঠিত 'গ্লোবাল মার্চ অ্যাগেইনস্ট চাইল্ড লেবার'র প্রকাশিত এ সমীক্ষায় আরও কিছু চাঞ্চল্যকর তথ্যের মাধ্যমে প্রদীপের নিচেকার অন্ধকার দিকটি উদ্ঘাটিত হয়েছে।
বাংলাদেশ থেকে পাচার হওয়া নারী ও শিশু সম্পর্কিত সংবাদ এবং তথ্য প্রায়ই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ভুক্তভোগীরা উদ্ধার ও দালালরা আটক হচ্ছে। কিন্তু পাচার রোধের সব ব্যবস্থা উপেক্ষা করে দিনকে দিন পাচার বেড়েই চলছে। কৈলাশ সত্যার্থীর প্রতিষ্ঠানের 'বাধ্যতামূলক শ্রম ব্যবসার পেছনের অর্থনীতি' সমীক্ষার প্রতিবেদনে জানানো হয়, যৌন ব্যবসায় শিশুদের পাচার করার জেরে যে মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়, পাচারকারী ছাড়াও তার ভাগ পায় পতিতালয়ের মালিক, মহাজন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আইনজীবী ও বিচার ব্যবস্থায় জড়িত ব্যক্তিরাসহ অনেকে।
বিশ্বে যৌন বাণিজ্যকেন্দ্রিক একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে উঠছে। এ অপশক্তির জাল থেকে বাংলাদেশের নারী ও শিশুরাও মুক্ত নয়। তাই পাচার রোধে স্থানীয় ও আন্তর্জাতিক সমন্বিত পদক্ষেপ জরুরি। পাশাপাশি মেয়ে শিশু ও নারীদের পরিবারের বোঝা না ভেবে, তাদের শিক্ষা এবং ক্ষমতায়নের প্রতি জোর দিতে হবে। পাচার রোধে প্রণীত আইন বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা আবশ্যক। আটক পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কাম্য।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×