somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেভাবে বুঝবেন আপনার প্রেমিক শেষ পর্যন্ত আপনাকেই বিবাহ করবে (শুধু মাত্র মেয়েদের জন্য)

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালোবাসার সম্পর্ক ইদানিং যেন ছেলেখেলা হয়ে গিয়েছে। যে যার ইচ্ছা মত সম্পর্ক ভাঙছে এক মুহূর্তে, আবার পর মুহূর্তেই নতুন কারো সাথে গড়ছে। কাউকে বিশ্বাস করাই যেন হয়ে দাঁড়িয়েছে আজকাল। মুখে যে যতই ভালোবাসার কথা বলুক, প্রতারনা করার বেলায় সেসব কথা মনেই থাকছে না কারো। ‘সারাজীবন থাকবো’, ‘বিয়ে করবো’ এসব কথা বলা তো বেশ সহজ। কিন্তু এই অঙ্গীকার গুলো রক্ষা করতে পারছে কয়জন? আর এই প্রতারনার জালে পা ফেলে নিজের জীবন নষ্ট করছেন অনেক নারী। বিয়ে করে ঘর বাঁধার আশায় সঙ্গীকে বিশ্বাস করে নিজেকে বিলিয়ে দিচ্ছেন ভালোবাসার জন্য। কিন্তু সেই বিশ্বস্ত সঙ্গীটিই সুযোগ বুঝে তাঁকে একা ফেলে রেখে সম্পর্ক ভেঙ্গে ফেলছে। তাহলে কিভাবে বুঝবেন আপনার প্রেমিকের সাথে আপনার সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াবে কিনা? আসুন জেনে নেয়া যাক ৪টি উপায়।

১। প্রাক্তন সব প্রেমিকাই খারাপ ছিলো

যে পুরুষ আপনাকে বুঝাতে চাইবে যে তার আগের সব গুলো সম্পর্কের ক্ষেত্রে প্রেমিকাই দোষী ছিলো কিংবা খারাপ ছিলো, তাদের থেকে সাবধান থাকাই ভালো। কারণ এই ধরনের পুরুষদের বিশ্বাস করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। সেদিন দূরে নয় যেদিন আপনার এই প্রেমিকই তার ভবিষ্যত প্রেমিকার কাছে আপনার নামে বদনাম করবে এবং নিজের ভুল স্বীকার করবে না। এধরনের পুরুষরা সাধারণত ভালোবাসার ক্ষেত্রে সৎ হয় না এবং বিয়ের সম্পর্কে নিজেকে জড়াতে চায় না সহজে।

২। শারীরিক সম্পর্কে বেশি আগ্রহী

প্রেমের ক্ষেত্রে যারা শারীরিক সম্পর্কের ব্যাপারে বেশি আগ্রহী থাকে, নির্জন স্থানে অথবা খালি বাসায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়- তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এ ধরণের পুরুষরা বিয়ের আগেই শারীরিক সম্পর্কে আগ্রহী থাকে কারণ তাঁরা বিয়ের জন্য অপেক্ষা করতে চায় না। কিছুদিন সময় কাটিয়ে সুযোগ বুঝে সটকে পড়াই থাকে তাদের উদ্দেশ্য। অনেক সময়ে এধরণের পুরুষরা বেশ বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

৩। আচরণ পরিবর্তন

এক রাতেই ১০ বার ফোন দিয়ে পরের রাতেই উধাও! কিংবা একদিন এক ঘন্টা গল্প করে আবার কয়েকদিন কোনো খবর নেই! এই ধরনের পুরুষরা সাধারনত বিয়ের মত এতো বড় দায়িত্ব নিজের কাঁধে চাপাতে চায় না। সম্পর্কের একটু গা ছাড়া প্রকৃতির এই পুরুষরা বেশ আগ্রহ নিয়ে প্রেমের সম্পর্কে জড়ালেও সেই সম্পর্ককে বিয়ের পরিণতি দিতে চায় না সহজে।

৪। লুকোচুরি

যে ধরনের প্রেমিকরা সম্পর্ক প্রকাশ করতে লুকোচুরি করে তাঁরা সাধারনত বিয়ে করতে চায় না। হঠাৎ চলার পথে বন্ধুর সাথে দেখা হয়ে গেলে সে আপনার হাত ছেড়ে দিয়ে দূরে সরে গেলে, কিংবা ফেসবুক থেকে আপনার সাথে ট্যাগ হয়ে যাওয়া ছবি কারণ ছাড়াই আনট্যাগ করে দিলে আপনি আগেই সাবধান হয়ে যান। সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকার ইচ্ছা থাকলে আপনার প্রেমিক আপনাকে তার পরিবার ও বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়ার ইচ্ছা প্রকাশ করবে এবং আপনাদের সম্পর্ক নিয়ে লুকোচুরি করবে না।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×