somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গা শিল্প (পর্ব-৬) অর্থনৈতিক উন্নয়ন অব্যহত রাখতেই জাহাজ ভাঙ্গা শিল্প বাঁচাতে হবে

০৫ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Repor 1 to 6


দেশের মানচিত্রে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অস্তিত্ব খুঁজে পেতে হিমশিম খান অনেকেই। ইতিহাস বলে একসময় সীতাকুণ্ডের পরিচিতি ছিল শুধু প্রসিদ্ধ হিন্দু তীর্থ স্থান হিসেবে। এর বাইরে উপজেলাটির পরিচয় দেবার মত বিশেষ কিছু ছিল না। কিন্তু বিগত ৪ দশক সময় বদলে দিয়েছে সব কিছু। দেশের মানচিত্রে এবং আপন সরকারের কাছে চরম অবহেলিত এই উপজেলাটির নাম এখন বিশ্বের প্রায় সকল দেশের মানচিত্রের শিল্প এলাকায় বিশেষ চিহ্নে চিহ্নিত! আর এর নেপথ্যে যে জাহাজ ভাঙ্গা শিল্পের গৌরব কথা লেখা সে কথা না বললে ও চলে।

আশ্চর্য হলে ও সত্যি শীপ ব্রেকিং ইয়ার্ডের সংক্ষিপ্ত ইতিহাসের মাত্র ৪০ বছরের প্রতিদিনই জাতীয় অর্থনৈতিক কর্মকান্ডকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করেছে এই শিল্প। ৬০ এর দশকে পথ চলার শুরু থেকে অনেক চড়াই উৎরাই পেরিয়ে এখনো অভিষ্টের লক্ষ্যে অবিচল উদ্দ্যেক্তরা। আর এই সময়ে এখানেই অন্ন, বস্ত্র, বাসস্থানের সন্ধানে এ পেশায় সরাসরিভাবে জড়িয়ে গেছে স্থায়ী অস্থায়ী অর্ধলক্ষ্য শ্রমিক সহ দেশের প্রায় ২০ লক্ষ মানুষ। আর পরোক্ষভাবে সেই সংখ্যা কোটি ছাড়িয়ে গেছে। আজ অসংখ্যা কলকারখানা নির্ভর করে শিপ ব্রেকিং ইয়ার্ডের উপর নির্ভরশীল। সরকার পাচ্ছে প্রায় ৮’শ কোটি টাকা রাজস্ব। কিন্তু এই কার্যক্রমের শুরুটা খুব ভাল হলেও মাঝে ৮৫ থেকে ২০০৭ইং পর্যন্ত এ শিল্পের ক্রমশ ভাটা পড়ছিল। ইয়ার্ড মালিকরা জানান, বিগত রাজনৈতিক সরকারগুলির আমলে ব্যাপক চাঁদাবাজি, মালিকদের মামলা-মোকদ্দমায় জড়িয়ে চরম হয়রানি সহ মাসে কয়েবার হরতাল বা হানাহানির ঘটনা, সমুদ্রের নাব্যতা কমে যাওয়া সহ বিদেশ থেকে জাহাজ কিনতে গিয়ে মালিকরা নিজেদের মধ্যে অহেতুক প্রতিযোগিতা অর্থাৎ সমন্বয়নহীনতায় ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌছেছিল এই শিল্প। সেই সাথে ঘন ঘন দুর্ঘটনা এই শিল্পের কর্মকান্ডকে বিতকির্ত করে তুলেছিল। এর মাঝে বিগত জোট সরকারের মেয়াদ পূতির পর সম্ভাব্য নির্বাচনকে ঘিরে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি দেখা দিয়ে ছিল তা অব্যাহত থাকলেও এই শিল্পের জন্য যে কী ভয়াবহ দূর্দিন অপেক্ষা করছিল তা ভাবতেই চমকে উঠছিলেন সংশ্লিষটরা। মোটের উপর অনেকটা ধ্বংসের দ্বারে দাড়ানো শিল্পটি পুনরায় মাথা তুলে দাড়ায় বিগত তত্ত্বাবধায় সরকারের আমল থেকে। তত্বাবধায়ক সরকারের দূর্নীতি বিরোধী অভিযানের ফলে শীপইয়ার্ড এলাকায় লোহা, তামা, পিতলসহ মূল্যবান দ্রব্যগুলোর চোর সিন্ডিকেড গুলো পূর্বের তুলানায় অনেক সর্তক হয়। ফলে ইয়ার্ড মালিকদের সাথে অনেকটা শান্তিতে ব্যবসা করেছেন সংশ্লিষ্ট হাজার হাজার প্রতিষ্ঠান। আবার শ্রমিকদের সু-স্বাস্থ্য নিশ্চিত করতে দীর্ঘদিনের দাবী বিএসবিএ হাসপাতালের নির্মান কাজও দীর্ঘ ৪০ বছর পর শুরু হয়ে দ্রুত এগিয়ে চলেছে । শ্রমিকরাও এ খবর শুনে আনন্দিত। ম্যাক করপোরেশন এক শ্রমিক হানিফ ও কবির ষ্টিলের শ্রমিক দেলোয়ার বলেন, এ হাসপাতাল হলে মৃত্যুর হাত থেকে বাঁচবে অনেকে। সেই সাথে পঙ্গুত্ব বরনকারী শ্রমিকের সংখ্যা ও কমবে। বিগত ১বছরের মূল্যায়ন সম্পর্কে তারা বলেন, তাদের মনে পড়ে না যে কোন্ অতীতে তারা এমন ধারাবাহিকভাবে কাজ করেছিল। দেলোয়ার আরো বলেন, তারা কাজ না করে বেতন পান না। ইতোপূর্বে হরতাল অবরোধ সহ নানা কারণে প্রায়ই ইয়ার্ডের কার্যক্রম বন্ধ থাকত। সে সময় তাদের সংসার চালানোই মুস্কিল হয়ে পড়ত। বর্তমানে ধারাবাহিকভাবে উপার্জন থাকায় শান্তিতে আছে তারা। এভাবেই শীপ ব্রেকিং ইয়ার্ড সংশ্লিষ্ট প্রতিটি কার্যক্রমেই ফিরে এসেছে সেই ৮০ দশকের প্রানচাঞ্চল্য কর্মতৎপরতা। এসব দেখে নতুন করে এই শিল্পে বিনিয়োগে প্রতিযোগিতা শুরু করেছেন উদ্দেক্তারা। বিএসবিএর ভাইস প্রেসিডেন্ট মোঃ কামাল উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে অনেকেই বিএসবিএর সদস্যপদ লাভের জন্য চেষ্টা করে যাচ্ছেন। বিগত কয়েকমাসেও গড়ে উঠেছে নতুন নতুন ৫/৬টি ইয়ার্ড। এভাবে একসময় ফৌজদারহাটে একটি জাহাজ কাটার মধ্য দিয়ে যে শিপব্রেকিং ইয়ার্ডের কার্যক্রম শুরু হয় এখন সেই ইয়ার্ড সংখ্যা প্রায় ১শ। তাছাড়া প্রক্রিয়াধীন রয়েছে আরো ৪৯টি। যার অর্থ অদূর ভবিষৎতেই এখানে দেড়শ ইয়ার্ডে একসাথে জাহাজ ভাঙ্গা শুরু হবে। আর তা হলে ভাসমান লৌহখনি খ্যাত সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো দেশের অর্থনীতির জন্য হয়ে উঠবে অতিগুরুত্বপূর্ণ শিল্প। তাই একথা মানতেই হবে যে জাহাজ ভাঙ্গা শিল্প শুধু সীতাকুণ্ডের নয় সমগ্র দেশের অতিগুরুত্বপূর্ণ সম্পদ। তাই দেশের স্বার্থেই এ শিল্পকে বাঁচাতে হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

খরচ

লিখেছেন সেজুতি_শিপু, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৯


কোন কোন রাত্রি শেষের বেগুনী আলোয়
বাতাস যখন রতিতৃপ্ত দৃষ্টির মত কোমল-
উন্মোচনের আগ্রহে উদগ্রীব আলো
কী এক দ্বিধায় থমকে আছে পুবের দরজায়,
হঠাৎ যেন কেউ মাছের মত
ছেকে তোলে জালে।
লাগায়... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

×