আমরা নানা ধরনের প্রতারনার কথা শুনে থাকি। এর মধ্য বর্তমানে বেশীর ভাগই শিক্ষিত লোক জনের দ্বারা পরিচালিত হচ্ছে। কিছু দিন আগে এই রকম চমকে যাওয়ার মত একটি ঘটনা শুনলাম। আমরা বাড়ীর ছাদে বিভিন্ন মোবাইল ফোন কোম্পানীর টাওয়ার প্রায়শ-ই দেখে থাকি। বাড়ীওয়ারা নিজেদের বাড়ীর ছাদ মোবাইল কোম্পানীর কাছে ভাড়াদেয়ার জন্য অনেকই আগ্রহ নিয়ে বসে থাকে। কারন ছাদের ভাড়াটা খুব একটা কম না। জ্ঞানী প্রতারকেরা এটিকেই এবার প্রতারনার কৌশল হিসাবে বেছে নিয়েছে। প্রথমে প্রতারকদের দল নিজেদের মোবাইল ফোন কোম্পানীর লোক বলে পরিচয় দেয় এবং তারা ছাদ ভাড়া নেয়ার জন্য এসেছে বাড়ীর মালিকের সাথে কথা বলতে চায়। যাতে কোন রকম সন্দেহ না হয় তার জন্য তারা হুবুহু নকল আইডি কার্ড গলায় পরিহিত অবস্থায়ই আসে। কথা বার্তায় কোন রকম সন্দেহ হবার সুযোগই নেই। তারা খুব স্মার্ট, ইংরেজী বাংলা মিশিয়ে আধুনিক ভাবে কথা বলতে পারে। অনেক সময় তাদের সাথে সুন্দরী শিক্ষিত নারী কর্মীও থাকে।
প্রতারনার কৌশলটাও অসাধারন। প্রথমে তারা বাড়ীর ছাদ পর্যবেক্ষন করতে চায়। পর্যবেক্ষন শেষে বাড়ীর ছাদ তাদের পছন্দ হয়েছে এবং কোম্পানী ছাদ ভাড়া নিতে রাজী, ভাড়া নিয়েও তাদের কোন সমস্যা নেই, কিন্তু একটা সমস্যা আছে তাহলো তাদের টাওয়ার স্হাপনের জন্য আরো কিছু সুযোগ সুবিধা বাড়াতে হবে। যেমন পাওয়ার সাপ্লাই আরো হেভী হতে হবে, আর্থিং আরো ভাল হতে হবে, তাদের সিকিউরিটি গার্ডের জন্য আলাদা রুম দিতে হবে, এই রকম আরো অনেক কিছু। এর জন্য তারা একটা বাজেট পেশ করে এবং বাড়ীওয়ালাকে প্রস্তাব দেয় যেহেতু এই সব আনুসাঙ্গিক কাজ করতে প্রায় এক লক্ষ টাকা বা তার চেয়ে কিছু বেশী খরচ হবে তাই এর অর্ধেক মোবাইল ফোন কোম্পানী আর অর্ধেক বাড়ীওয়ালাকে বহন করতে হবে। বাড়ীওয়ালা রাজী থাকলে তারা প্রয়োজনীয় কাগজ পত্র তৈরী করতে পারে। ভাড়া হিসাবে মাসিক মোটা অংকের টাকার লোভে অনেক বাড়ীওয়ালা অন্ধ হয়ে কোন খোঁজখবর না নিয়ে তাদের কথায় রাজী হয়ে যায় এবং একেবারে প্রায় অরিজিনাল সব কাগজে চুক্তি সম্পাদন করে। এরপর তাদের কথা মত বাড়ী সংস্কার বাবদ মোটা অংকের টাকা প্রদান করে। চুক্তি সম্পাদন এবং টাকা গ্রহনের পর তাদের আর কোন হদিস থাকে না। এভাবে অনেকদিন পার হবার পর বাড়ীওয়ালা বুঝতে পারেন উনি প্রতারনার ফাদে পা দিয়েছেন।
শোনা যায় অনেক মোবাইল ফোন কোম্পানীর কর্মকর্তারাও এই সব প্রতারক চক্রের সাথে জরিত। যদি তাই হয় তাহলে বাড়ীওয়ালাদের অনেকের পক্ষেই কোনটা ঠিক আর কোনটা প্রতারনা সেটা বুঝা কঠিন হওয়াটাই স্বাভাবিক।
আজ এ পর্যন্তই, ভবিষ্যতে আমার জানা আরো অনেক নতুন তথ্য আপনাদের জানাব আশাকরি।
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।