যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে প্রেমিকাকে বিদায়ী চুম্বন দিতে গিয়ে চরম বিপাকে পড়েছেন হেইসং জিয়াং নামের এক যুবক। নিউ জার্সির রাটগার্টস ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন চীনা ছাত্র জিয়াং (২৮)। লস অ্যাঞ্জেলেসগামী প্রেমিকাকে বিদায় জানাতে গত ৩ ডিসেম্বর রোববার নুয়ার্ক বিমানবন্দরে গিয়েছিলেন। নিরাপত্তা নিয়ন্ত্রিত এলাকায় প্রেমিকাকে দেওয়া তাঁর বিদায় চুম্বন নিয়ে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
অজ্ঞাতনামা ব্যক্তি নিরাপত্তা নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের ঘটনা ধরা পড়ে বিমানবন্দরের ক্লোজ সার্কিট ক্যামেরায়। হঠাত্ করে বিষয়টি নজরে আসে নিরাপত্তা বিভাগের। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরের টার্মিনাল। কয়েক হাজার যাত্রীকে পুনঃ তল্লাশি করা হয়। রাতভর বিমানবন্দরে আটকা পড়ে অসংখ্য যাত্রী। জঙ্গি হামলার আশঙ্কায় সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ‘ব্রেকিং নিউজ’ হিসেবে মার্কিন সংবাদমাধ্যমগুলো নিউইয়র্ক বিমানবন্দর থেকে সংবাদ পরিবেশন শুরু করে।
অবশ্য এমন তোলপাড় শুরুর আগেই প্রেমিকাকে বিদায়ী চুম্বন দিয়ে বিমানবন্দর ত্যাগ করেন জিয়াং। ব্যাপক তল্লাশি করেও নিরাপত্তাকর্মীরা ভিডিও চিত্রের সন্দেহভাজনকে শনাক্ত করতে ব্যর্থ হয়। পার্কিংলটে রাখা গাড়ির ভিডিও চিত্র অনুসরণ করে ঘটনার পাঁচ দিন পর পুলিশ জিয়াংকে শনাক্ত করতে সক্ষম হয়। নিউজার্সির পিসকাটওয়ে শহরে জিয়াংয়ের ঘরে শুক্রবার রাতে পুলিশ হানা দেয়। এ সময় তিনি শরীরচর্চায় ব্যস্ত ছিলেন।
জিয়াংকে গ্রেপ্তারের পর বিমানবন্দরের ভিডিও চিত্রটি ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। দেখা যায়, নিরাপত্তা নিয়ন্ত্রিত এলাকায় প্রেমিকাকে চুম্বন দেওয়ার জন্য জিয়াংয়ের প্রথম দফা উদ্যোগ ব্যর্থ হয় নিরাপত্তাকর্মীর বাধার মুখে। একপর্যায়ে কর্তব্যরত নিরাপত্তাকর্মী সরে দাঁড়ালে জিয়াং দ্রুত প্রবেশ করেন নিয়ন্ত্রিত এলাকায়। বাহুবন্ধনে জড়িয়ে প্রেমিকাকে চুম্বন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
জিয়াংয়ের বিরুদ্ধে গত শনিবার অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। বিচারে তাঁর ৫০০ ডলারের জরিমানা এবং কারাবাসের দণ্ড হতে পারে। পুরো ঘটনায় ক্ষুব্ধ নিউজার্সি থেকে নির্বাচিত সিনেটর ফ্রাঙ্ক লুথেনবাগ। তবে পুরো ঘটনা নিয়ে বিব্রত জিয়াং সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। জিয়াংয়ের সহপাঠীরা তাঁর এমন আচরণকে খেয়ালি প্রেমিকের কাণ্ডজ্ঞানহীন আচরণ বলে মন্তব্য করেছেন।
সূত্র প্রথম আলো.
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।