somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুবক

১৯ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) নামে কেনা জমি-সম্পদ সব বিক্রি করে দেওয়া হচ্ছে। যুবকের দায়ী কর্মকর্তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। অথচ আইন প্রয়োগকারী সংস্থা কিছুই করছে না।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে যুবকে জমাকৃত অর্থ আদায় সংগ্রাম কমিটির নেতারা এসব অভিযোগ করেন।
কমিটির সভাপতি আকরাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবুল হাসেম, ইফরানুল হাসান, শাখাওয়াত হোসেন, আয়েশা সিদ্দিকা ও তাহের।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ইতিমধ্যে কুমিল্লায় ১০ লাখ টাকার বেশি দামের ১০৪ দশমিক ৫০ শতাংশ জমি বিক্রি করেছে যুবক। কিন্তু নিবন্ধনে মূল্য দেখানো হয়েছে মাত্র দুই লাখ টাকা। নয়াপল্টনের রহমত মঞ্জিল বিক্রির পাঁয়তারা চলছে। ধানমন্ডির ৮ নম্বর সড়কের ১৬ নম্বর বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, কুমিল্লায় জমি বিক্রির ঘটনায় তিনটি পৃথক মামলা করা হয়েছে। যুবকের কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কিন্তু তাঁরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
এক প্রশ্নের জবাবে আকরাম উদ্দিন বলেন, কোনো কমিশনের প্রতি তাঁদের আস্থা নেই। এর আগে ফরাসউদ্দিনের কমিশন তাদের টাকা ফেরত দিতে বললেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন আবার নতুন কমিশনের অর্থ সময়ক্ষেপণ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ফরাসউদ্দিনের কমিটির কাছে যুবকের দুই লাখ ৯৬ হাজার আবেদন করা হয়। প্রতিটি আবেদনে ৫০ জন গ্রাহক। এঁদের টাকার পরিমাণ ছিল দুই হাজার ১৪৭ কোটি টাকা। অবিলম্বে আমানতের টাকা ফিরিয়ে না দিলে সংগ্রাম কমিটি আন্দোলন শুরু করবে বলে জানান নেতারা।
১৯৯৬ সালে যুবক প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৮ সালে তারা বেআইনি ব্যাংকিং-কার্যক্রম শুরু করে। এ নিয়ে পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হলে সরকার তাদের ব্যাংকিং-কার্যক্রম বন্ধ করে বেআইনিভাবে সংগৃহীত আমানত ফেরত দেওয়ার নির্দেশ দেয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×