somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

 এক মাসে সাড়ে পাঁচ লাখ বিও হিসাব বন্ধ

১০ ই জুলাই, ২০১১ ভোর ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রতিক ধসের কারণে পুঁজি হারিয়ে শেয়ারবাজার থেকে অনেক বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিয়েছেন। গত এক মাসেরও কম সময়ে সাড়ে পাঁচ লাখের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বন্ধ হয়ে গেছে। এতে সরকারও কয়েক কোটি টাকার রাজস্ব হারিয়েছে।
সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে জানা গেছে, জুনের মাঝামাঝি দেশের পুঁজিবাজারে সর্বোচ্চ বিও হিসাব ছিল প্রায় ৩৪ লাখ ২০ হাজার। কিন্তু গত বৃহস্পতিবার পর্যন্ত যা কমে ২৮ লাখ ৬৬ হাজার ৮২৪-এ নেমে এসেছে। এ সময় বন্ধ হয়েছে পাঁচ লাখ ৫২ হাজারের বেশি বিও হিসাব। বন্ধের হার ১৬ দশমিক ১৭ শতাংশের মতো।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কালোটাকা বিনিয়োগের সুযোগসহ সরকারের নেওয়া নানা পদক্ষেপে বাজার স্থিতিশীল হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। তার পরও পুঁজি হারানো এসব বিনিয়োগকারী খুব একটা আশাবাদী হতে পারেননি। তবে বিও হিসাবের সংখ্যা কমার কারণে লেনদেনে যতটা প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল, ততটা হয়নি। বরং গত সপ্তাহে শেয়ারবাজারের মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ বেশ খানিকটা বেড়েছে।
চলতি অর্থবছরের বাজেটে মাত্র ১০ শতাংশ কর দেওয়ার শর্তে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ায় বিও হিসাব কমার প্রভাব তেমন দেখা যায়নি। সাম্প্রতিক সময় বাজারে লেনদেন বাড়ার এটিই প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, বিনিয়োগকারীরা একবার বাজারবিমুখ হয়ে গেলে কালোটাকা সাদা করার মতো অস্থায়ী উদ্যোগ দিয়ে বাজারের স্থিতিশীলতা ধরে রাখা যাবে না। কারণ, এ ধরনের সুযোগে খুব কম টাকাই বাজারে আসে। ২০০৯-১০ অর্থবছরে পুঁজিবাজারে এ সুযোগ দেওয়া হলেও মাত্র ৯২২ কোটি টাকা বিনিয়োগ হয়েছিল। পুঁজিবাজারে মোট বিনিয়োগের তুলনায় যা খুবই নগণ্য।
বাজার-পরিস্থিতি: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বাজারে ধসের পর মূল্যসূচক কমতে কমতে সর্বনিম্ন পাঁচ হাজার ২০০ পয়েন্টে নেমে এসেছিল। আর দৈনিক লেনদেন নেমে আসে ৩০০ কোটি টাকারও নিচে। কালোটাকা সাদা করাসহ সরকারের নেওয়া নানা পদক্ষেপে দীর্ঘ চার মাস পর গত সপ্তাহে দৈনিক লেনদেন আবার হাজার কোটি টাকা অতিক্রম করেছে। মূল্যসূচক ছয় হাজার ৩১১ পয়েন্ট ছাড়িয়েছে।
বিও হিসাব কমার কারণ: বর্তমানে প্রতিটি বিও হিসাবের বিপরীতে বছরে ৫০০ টাকা রক্ষণাবেক্ষণ ফি দিতে হয়। এর মধ্যে ১৫০ টাকা পায় সিডিবিএল। ১০০ টাকা পায় যে প্রতিষ্ঠান বা ডিপজিটরি অংশীদারের মাধ্যমে বিও হিসাব খোলা হয়েছে তারা। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পায় ৫০ টাকা। আর বাকি ২০০ টাকা সরাসরি সরকারের কোষাগারে যায়। এসইসির অংশ ধরলে সরকার পায় ২৫০ টাকা। সেই হিসেবে বিও হিসাব বন্ধ হয়ে যাওয়ায় সরকার প্রায় ১৪ কোটি টাকার বাড়তি আয় থেকে বঞ্চিত হয়েছে।
প্রতিবছর ৩০ জুনের মধ্যেই বিনিয়োগকারীদের বিও হিসাব রক্ষণাবেক্ষণের টাকা জমা দিতে হয়। তা না হলে ডিপজিটরি অংশীদারেরা নিজ উদ্যোগে বিও হিসাব বন্ধ করে দেয়।
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে আসা কোম্পানির শেয়ারে বিনিয়োগ তুলনামূলক ঝুঁকিমুক্ত ও লাভজনক। কোনো কোনো ক্ষেত্রে লাভের পরিমাণ বিনিয়োগের কয়েক গুণ। কিন্তু একজন বিনিয়োগকারী নিজ নামে একটি ও অন্য কারও সঙ্গে যৌথ নামে আরেকটি হিসাবের বেশি আবেদন করতে পারে না। আবার আইপিওর শেয়ার লটারির মাধ্যমে বণ্টন করা হয় বলে বরাদ্দ পাওয়ার বিষয়টিও নিশ্চিত নয়। এ কারণে অনেক বিনিয়োগকারী শেয়ারপ্রাপ্তির সম্ভাবনা বাড়াতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের নামে-বেনামে অনেক বিও হিসাব খুলে থাকেন। মূলত এ কারণে কয়েক বছরে বিও হিসাবের পরিমাণ বেড়েছে। তবে গত দুই বছর চাঙা বাজারে নতুন নতুন বিনিয়োগকারী যুক্ত হওয়ায় বিও হিসাবের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ে। তাদের বড় অংশই সরাসরি সেকেন্ডারি বাজারে বিনিয়োগ করতে এসেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে বাজারে এসে পুঁজি হারিয়ে এখন আবার বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন।
আসাদুল হক নামে এ রকম একজন বিনিয়োগকারী প্রথম আলোকে বলেন, ‘চারদিকে শেয়ারবাজার থেকে লাভের গল্প শুনে গত বছর অক্টোবর মাসে বিনিয়োগের সিদ্ধান্ত নিই। প্রথমে নিজ নামে হিসাব খুলে দুই লাখ টাকা বিনিয়োগ করে কিছু লাভ করি। এরপর ঋণসুবিধা রয়েছে—এমন একটি ব্রোকারেজ হাউসে স্ত্রী ও ছোট ভাইয়ের নামে পৃথক দুটি হিসাব খুলে আরও কিছু টাকা বিনিয়োগ করি। এর কিছু দিনের মধ্যেই বাজারে ধস নামে। বাজার ভালো হবে—এ আশায় থাকতে থাকতে ঋণসহ আমার প্রায় পুরো পুঁজিটাই চলে গেছে। তাই অনেক দিন বাজারমুখী হয়নি।’ তিনি বলেন, ‘দুই দিন আগে ব্রোকারেজ হাউসে খোঁজ নিয়ে জানলাম আমার বিও হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো চালু করতে দেড় হাজার টাকা লাগবে। আমি আর আগ্রহ দেখায়নি।’
নূরুল ইসলাম নামের অপর এক বিনিয়োগকারী জানান, তিনি প্রধানত, আইপিওতে আবেদন করতেন। আত্মীয়স্বজনের নামে ১৩টি বিও হিসাব ছিল তাঁর অধীনে। কিন্তু প্রায় এক বছর ধরে কোম্পানির আইপিওর পরিমাণ কমে যাওয়ায় ফি দিয়ে এতগুলো হিসাব ব্যবস্থাপনা আর লাভজনক মনে হচ্ছে না। আবার সেকেন্ডারি বাজারের অবস্থাও ভালো না। এ কারণে এবার ছয়টি হিসাব বন্ধ করে দিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, পুঁজি হারানোর হতাশা ও নতুন শেয়ারের সরবরাহ কমে যাওয়া বিও হিসাব বন্ধের অন্যতম কারণ বলে মনে হয়। তিনি বলেন, বিনিয়োগকারীদের অনেকে হয়তো মনে করছেন সেকেন্ডারি বাজারে পুঁজি হারিয়েছি, নতুন আইপিও আসছে না—এ অবস্থায় টাকা খরচ করে বিও হিসাব নবায়ন করে লাভ নেই। তাই হিসাব বন্ধ করে দিয়েছেন। তবে বাজার ঘুরে দাঁড়াতে শুরু করলে বিও হিসাবের পরিমাণ আবার বেড়ে যাবে।
যোগাযোগ করা হলে এসইসির শীর্ষ পর্যায়ের কেউ এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×