somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেনাবাহিনীর ‘সম্মানজনক বিদায়’ নিয়ে উদ্বিগ্ন ছিল যুক্তরাষ্ট্র

১১ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আড়াই লাখ মার্কিন তারবার্তা ফাঁস করেছে উইকিলিকস। মার্কিন কূটনীতিকদের ভাষ্যে এসব তারবার্তায় বেরিয়ে এসেছে বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতার অন্দরমহলের খবর

২০০৭ সালের জানুয়ারি থেকে দুই বছরের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনাবাহিনীর ‘সম্মানজনক বিদায়’ নিয়ে উদ্বিগ্ন ছিল যুক্তরাষ্ট্র এবং এ দেশের ‘কুশীলবেরা’। এ ছাড়া আওয়ামী লীগ চেয়েছিল, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কমাতে সেনাবাহিনী যেন হস্তক্ষেপ না করে।
উইকিলিকসের ফাঁস করা ঢাকার মার্কিন দূতাবাসের কূটনৈতিক তারবার্তায় এই তথ্য পাওয়া গেছে।
তবে তারবার্তায় বলা হয়, সরকারের জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন করার চেষ্টার বিরোধিতা করে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজ।
তারবার্তায় বলা হয়, পর্যবেক্ষকদের মতে, নতুন তত্ত্বাবধায়ক সরকারের সময় গুরুত্বপূর্ণ যেকোনো সিদ্ধান্ত চূড়ান্ত করতেন সেনাপ্রধান মইন উ আহমেদ। এতে আরও বলা হয়, শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যক্তিদের মধ্যে একজন নেতা মার্কিন দূতাবাসকে খোলাখুলিভাবে জানান, আওয়ামী লীগ চায় সেনাবাহিনী যেন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কমানোর ব্যাপারে হস্তক্ষেপ না করে। দলটির উপলব্ধি ছিল, বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নয়ন ও সন্ত্রাসবাদবিরোধী ইস্যুতে সেনাবাহিনীর নীরব সম্মতি বা সুনির্দিষ্ট সমর্থন প্রয়োজন।
তারবার্তায় বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের সময় জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের উদ্যোগের সময় সেনাবাহিনী ও এর সমর্থকেরা ‘সম্মানজনক বিদায়’ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজ এই উদ্যোগের বিরোধিতা করে। তারা এই ধারণাকে সরকারের সিদ্ধান্তে ভেটো দেওয়ার ক্ষমতাসম্পন্ন ‘সুপার কেবিনেট’ তৈরির চেষ্টা বলে আখ্যা দেয়। সাবেক সেনাশাসক এইচ এম এরশাদের আমলেও এমন কাউন্সিল গঠনের চেষ্টা করা হয় বলে উল্লেখ করে তারা। পাকিস্তান ও তুরস্কের উদাহরণ টেনে কেউ কেউ বলেন, এমন কাউন্সিল সেনাশাসন চিরস্থায়ী করার একটি পথমাত্র। আওয়ামী লীগ অবশ্য কিছু প্রাতিষ্ঠানিক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে। দলটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাউন্সিল গঠন করা যেতে পারে বলে উল্লেখ করে। তবে এর কাঠামো কেমন হবে, তা বলেনি।
২০০৯ সালের ২৮ জানুয়ারি ঢাকা থেকে পাঠানো মার্কিন ওই তারবার্তার মন্তব্য অংশে বলা হয়, বাংলাদেশ নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্র সরকারের লক্ষ্য হলো সামরিক বাহিনীর রাজনৈতিক ভূমিকা এড়ানো, বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, বেসামরিক প্রশাসনকে পেশাদারি করা এবং অন্যান্য প্রতিষ্ঠানকে শক্তিশালী করে গড়ে তোলা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×