somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্য সাক্ষ্য দিতে এসে এবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম হলেন সুখরঞ্জন। সন্ধানে রিট আবেদন হবে’

০৬ ই নভেম্বর, ২০১২ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষী দিতে আসার পর আদালত প্রাঙ্গণ থেকে ‘উঠিয়ে নিয়ে যাওয়া’ সুখরঞ্জন বালীর সন্ধান চেয়ে হাই কোর্টে হেবিয়াস করপাস রিট আরেদন করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী নেতাদের আইনজীবী ও বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সুখরঞ্জনের পরিবার ইতোমধ্যে আমাদের কাছে চলে এসেছে। আমরা একটি হেবিয়াস করপাস দায়ের করব।”

হেবিয়াস করপাস একটি বিশেষ ধরনের রিট আবেদন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক ব্যক্তিকে আদালতে হাজির করার প্রার্থনা জানিয়ে এই রিট দায়ের করা হয়। বিএনপি নেতা ইলিয়াস আলী অন্তর্ধানের পর তার স্ত্রী হাই কোর্টে এ ধরনের একটি আবেদন করেছিলেন।

হাই কোর্ট এ বিষয়ে রুলও জারি করেছিল। তবে ওই রিটের বিবাদী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতকে জানায় যে, ইলিয়াস আলী তাদের হেফাজতে নেই।

সংবাদ সম্মেলনে ‘সুখরঞ্জনের সঙ্গে গাড়িতে থাকা’ সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম বলেন, “সুখরঞ্জন আমার সঙ্গে গাড়িতে করে আসছিল। প্রায় ১৫ জন পুলিশের সামনে থেকে সাদা পোশাকধারী লোকেরা তাকে আমার গাড়ি থেকে টেনে হিচড়ে নামিয়ে নিয়ে যায়।”

তিনি দাবি করেন, পেছনে পুলিশ লেখা একটি গাড়ির ভিতরে সুখরঞ্জন বসে আছেন- এমন ছবিও তাদের কাছে আছে।

যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত সাঈদীর মামলায় যুক্তিতর্কের শুনানি করার জন্য খন্দকার মাহবুব হোসেনও সোমবার ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, “আমরা চাই, ট্রাইব্যুনালে স্বচ্ছ বিচার হবে। কিন্তু সেখানে যা হচ্ছে, তাতে ট্রাইব্যুনালে বিচারের ফল যাই হোক, তা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না।”

“কাল আইনজীবী অভিযোগ করার পরই আদালতের উচিত ছিল, ওই মুহূর্তে সাক্ষীকে আদালতে হাজির করার আদেশ দেওয়া। কিন্তু ট্রাইব্যুনাল তা দিলেন না।

“এতে এই বার্তাই গেল যে, সরকারের ইচ্ছার বিরুদ্ধে কোনো সাক্ষী আনা হলে তাকে গুম হয়ে যেতে হবে। সুখরঞ্জন বালীর কোন খোঁজ না পেলে ডিফেন্স কোনো সাক্ষী পাবে না। এই বিচার প্রহসনের বিচারে পরিণত হবে।”

ওই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা না নেয়ার অভিযোগ তুলে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বর্জন করেন আসামিপক্ষের আইনজীবীরা।

সাঈদীর আইনজীবীর অভিযোগ শুনে বিচারক ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু ও তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খানকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন।

ট্রাইব্যুনালের আদেশে খোঁজ-খবর নিয়ে সোমবার মধ্যাহ্ন বিরতির কিছু সময় আগে বেলা ১টার দিকে গোলাম আরিফ ট্রাইব্যুনালকে জানান, তিনি ফটকে উপস্থিত সব পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেছেন। কিন্তু সাক্ষীকে তুলে নিয়ে যাওয়ার কোনো ঘটনার কথা কেউ তাকে জানাতে পারেননি।

আসামিপক্ষের আইনজীবীরা এ সময় প্রধান প্রসিকিউটরের বক্তব্যের প্রতিবাদ শুরু করলে আদালতে হট্টগোলও বাঁধে।

সুখরঞ্জনের বিষয়ে আয়োজিত এই সংবাদ সম্মেরনে টিএইচ খান, ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, নিতাই রায় চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ফাহিমা নাসরিন মুন্নী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭৫৭ ঘ.
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×