২০০৯ সালে বিপুল ভোটে বিজয় লাভ করে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই ছাত্রলীগের প্রতিপক্ষ কিংবা অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে নিজেদের মধ্যে হামলা-পাল্টা হামলা, মারামারি, চাদাঁবাজি, টেন্দারবাজি, তদবির-বাণিজ্য, ভর্তি বাণিজ্য, কমিটি-বাণিজ্যের মতো নানা বিতর্কিত ঘটনার জন্ম, কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছে ।
ছাত্রলীগের নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ও প্রতিপক্ষ গ্রুপের সাথে সংঘর্ষে হারিয়েছে অনেক ছাত্রের জীবন। নিজেদের অভ্যান্তরীণ সংঘাতে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে রাজীবকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়, শিবিরের রাবি শাখার সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানীকে হত্যা করা হয়। নিজেদের অভ্যান্তরীণ কোন্দলে ২ তলা থেকে নসর্াুহ নাসিম কে ফেলে দেওয়া হলে তার হাসপাতালে মৃত্যু ঘটে। সর্বশেষ পদ্মাসেতুর চাঁদা তোলাকে কেন্দ্র করে ছাত্রলীগের অভ্যান্তরীণ কোন্দলে প্রাণ দিতে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহেল রাণাকে। রাজশাহী পলিটেকনিক ইনিষ্টিটিউটে ছাত্রলীগের হাতে মারা যায় রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানি, এছাড়াও ছাত্রলীগের হাতে আরো নিহত হয় আসাদুজ্জামান আসাদ, মহিউদ্দিন মাসুম, হারুন অর রশীদ কায়সার ও চট্টগ্রাম মেডিকেল কলেজের আবিদুর রহমান আবিদ। ছাত্রলীগের হামলায় নিহত হয় ঢাবির আবূ বকর, জাবির ছাত্রলীগের কর্মীদের দ্বারা নিজ দলের কর্মী জুবায়ের আহমেদ নিহত হয়, যশোরে নিজেদের অন্তদ্বর্›েদ নিহত হয় জেলা সদরের ছাত্রলীগের আহ্বায়ক রিপন হোসেন দাদা, এর কয়েকদিন পড়ে, নড়াইলের আমিরুল ইসলাম অপু, দিনাজপুর হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ের মাহফুজ বিপ্লব ও মৃণাল, কুমিল্লা পলিটেকনিকের সোহেল আহমদ, গাজিপুরের সাজিদুর মোনায়েম রানা, ঢাকা পলিটেকনিকের রাইসুল ইসলাম রাহিদ, পাবনা টেক্সটাইল কলেজের মোস্তফা কামাল শান্ত, ঢাকার শ্যামপুরের কিশোর সানি নিহত হয়। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংঘর্ষে নিহত হয় ছাত্রলীগ নেতা রাশেদ মিয়া। কুড়িগ্রামের চিলমারীতে ছাত্রলীগের বিবাদমান দু’পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রলীগের উপজেলা সাংস্কৃতিক সম্পাদক বাহাদুর রহমান মারা যায়। ছাত্রলীগের বেপরোয়া রাজনীতির কারণেই নিজেদের মধ্যে সৃষ্টতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন করা হয় উদয় সিংহ পলাশকে। মদন মোহন কলেজে ছাত্রদল-ছাত্রলীগের দু পক্ষের সংঘর্ষজের ধরে খুন হয় মদন মোহন কলেজ ছাত্রলীগের কর্মী শিহাব।
শুধূ হত্যা নয় ধর্ষণের ঘটনাও ঘটিয়েছে একাধিক ছাত্রলীগের কর্মীরা। ময়মনসিংহের গৌরিপুরে ছাত্রলীগ নেতা কতৃক ৬ বছরের এক শিশুকে ধর্ষনের ঘটনা ঘটেছে। রংপুরের বদরগঞ্জে ছাত্রলীগের নেতৃত্বে এক গৃহবধূ গণ ধর্ষনের শিকার হয়েছে। টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কতৃক এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে ও ধর্ষণের ভিডিও ধারণ করে তারা বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। পিরোজপুরে এক স্কুল ছাত্রী ছাত্রলীগ ক্যাডার আহসান কবীর মামুন কতৃক ধর্ষিত হয়েছে ধর্ষন কালিন ভিডিও সিডি করে বাজারজাত করা হয়েছে। পিরোজপুরে বিলুপ্ত হওয়া ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক তানভির মুজিব অভি তার কথিত প্রেমিকের ন্যূড ছবি পিরোজপুরের সর্বত্র ছড়িয়ে পরেছে। সাতক্ষিরা জেলায় ছাত্রলীগের ৬৪ তম জন্ম বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে এসে জেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা পলাশের গণধর্ষণের শিকার হয়েছে খুলনার এক নৃত্যশিল্পী। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় পূজামন্ডপ থেকে ফেরার পথে এক কিশোরীকে অপহরণ করে ছাত্রলীগের ১০ কর্মী পালা করে ধর্ষণ করেছে। ঝিনাইদহ শহরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণ করেছে ছাত্রলীগের চার ক্যাডার, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর ডিগ্রী কলেজের ছাত্রীকে ধর্ষণ করেছে ছাত্রলীগ কর্মী আনোয়ার হোসেন খোকন। ঢাকা পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটের এক ছাত্রীকে দিনে দুপুরে ধর্ষণ করেছে ছাত্রলীগের দুই কর্মী। সিলেট পলিটেকনিকে ছাত্রলীগ নেতা সৈকত শ্রেণীকক্ষে এক ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এমনকি! দেশের বিভিন্ন স্থানে পুলিশও ছাত্রলীগের মারপিঠ থেকে রেহাই পায়নি। জাহাঙ্গীরনগর, বুয়েট, কুয়েট, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোট, সাংস্কৃতিক জোটের উপরে হামলা চালানো হয়। ঢাবি, চট্টগ্রাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের দ্বারা মারধরের শিকার হয় কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা চত্বরে পুলিশ কনস্টেবল আসাদুজ্জামান আসাদকে পিটিয়ে গুরুতর আহত করে ছাত্রলীগ, মাদারীপুর অনুষ্ঠানরত বাণিজ্য মেলায় স্টেডিয়ামে পুলিশ কনস্টেবল সোহেল, বাসার ও হাবিলদার ওলিউল্লাহকে পিটিয়ে আহত করে ছাত্রলীগ কর্মীরা, ফুলবাড়ী থানার এসআই আমির হোসেনকে ছাত্রলীগ কর্মীদের রামদার কোপে মারাতœক আঘাত প্রাপ্ত হয়। টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলীর কক্ষে প্রবেশ করে তাকে হাতুরী দিয়ে আঘাত করে তাকে মারাতœক যখম করে ছাত্রলীগ, এতে তার কয়েকটি দাঁত ও পড়ে যায়।
পত্রিকার তথ্য সূত্রে ছাত্রলীগের এই ন্যাক্কারজনক কর্মকান্ডের সর্বশেষ ইসলামী বিশ্ববিদ্যালয়ে তান্ডবলীলা চালিয়েছে। এতে দুই কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা কর্মীদের উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ঘটিয়েছে তারা ইতিহাসের ন্যাক্কার জনক ঘটনা। শিবিরের সাথে সংঘর্ষের জের ধরে এমসি কলেজ ছাত্রাবাসে আগুন দিয়ে শত বছরের ঐতিহ্যবাহী ক্যাম্পাসটি পুড়ে ছারখার করে দিয়েছে।
চাদাঁবাজি মাদকাসক্ত সহ বিভিন্ন অপরাধে বর্তমানে ছাত্রলীগের সম্পৃক্ততা রয়েছে। নাটোরে চাঁদাবাজির সময় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান আশরাফি ও ছাত্রলীগের সক্রিয় কর্মী প্রিন্স চাঁদার টাকা নেয়ার সময় তাকে ও এক কর্মীকে হাতে নাতে আটক করে পুলিশ । সাতক্ষিরা তালা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মুন্নাফ হোসেন শিম্পুকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজি-ছিনতাইসহ মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীকে আটক করেছে পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ¦ গ্রামে চাদাবাজি করতে গিয়ে এলাকাবাসীদের গণধোলাই খেয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা। ছাত্রলীগ থেকে রেহাই পায়নি হোটেল, বাস শ্রমিক, কর্মচারীরাও জবি ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম শ্রাবণ গ্রুপের কর্মীরা ফাও খাবার পরিবেশন না করায় ক্যান্টিন ম্যানেজার আলতাফ হোসেনকে মারধর করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল (রমেক) এ চাকুরীর কোটা নিয়ে ছাত্রলীগ ও কর্মচারীদের মধ্যে সংঘর্ষে হয়। উপরোক্ত কৃতকর্ম সবই পত্রিকা থেকে সংগৃহীত। এ সকল ঘটনা পড়ে অবিশ্বাস্য মনে হওয়ার কোন কারণ নেই। বরং ছাত্রলীগের অসামাজিক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে স্বয়ং প্রধানমন্ত্রী ছাত্রলীগের অভিবাবকত্ব ত্যাগ করেছেন। বর্তমানে ছাত্রলীগের হাতে ছাত্রলীগও নিরাপদ নয়।
এমত অবস্থায় সুশীলদাবীদার আবার সুশীলদের জ্ঞান দাতাদের যখন দেখি চেচামেচি করতে স্বাধীনতা স্বাধীনতা বলে চিৎকার করতে তখন বলতে হয় ৭১ এর স্বাধীনতা কি মানিকের ধর্ষনের সেঞ্চুরীর জন্য হয়েছিল? নাকি বর্তমানের পূজামন্ডপ থেকে পূজা শেষে কিশোরীকে ধরে নিয়ে ১০ জন স্বাধীনতারক্ষার অতন্দ্র প্রহরী ছাত্রলীগের নেতা-কর্মীদের গণধর্ষনের জন্য হয়েছিল। সুশীলরা যদি নিরপেক্ষ হও যুক্তি বুঝে থাকো তাহলে বর্তমান ছাত্রলীগের ছাত্ররাজনীতি বন্ধের জোড়ালো আওয়াজ তুল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




