somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

(পুলিশকে সেবা দান করল স্বেচ্ছাসেবক লীগ ) পুলিশের গাড়িতে স্বেচ্ছাসেবক লীগের হামলা!

১২ ই নভেম্বর, ২০১২ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা গোয়েন্দা পুলিশের গাড়িতে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই সুযোগে ছিনতাইয়ের অভিযোগে আটক এক ব্যক্তি ওই গাড়ি থেকে পালিয়ে যায়। আজ সোমবার বেলা একটার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেলা পৌনে একটার দিকে কুষ্টিয়া শহরের সাদ্দামবাজার এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ছিনতাইয়ের অভিযোগে আকবর আলী নামের এক ব্যক্তিকে ছুরিসহ আটক করে। গোয়েন্দা পুলিশের পাঁচ সদস্য সাময়িকভাবে ব্যবহারের জন্য নেওয়া মাইক্রোবাসে করে আকবর আলীকে নিয়ে থানায় যাচ্ছিলেন। বেলা একটার দিকে মজমপুর ট্রাফিক মোড়ে পৌঁছালে ৫০-৬০ জন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তাঁদের গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির চারপাশের কাচ ভেঙে যায়। এলোপাতাড়ি মারধরে গাড়ির চালকও আহত হন। এ সময় সুযোগ বুঝে আকবর আলী পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী এক দোকানি বলেন, এ সময় ঘটনাস্থলে ট্রাফিক পুলিশসহ ১০-১২ জন পুলিশ-সদস্য ছিলেন। মাইক্রোবাসের ভেতরও পুলিশের সদস্যরা ছিলেন।
গাড়ির চালক সাদ্দাম হোসেন প্রথম আলো ডটকমকে জানান, ১০ দিন আগে মাইক্রোবাসটি কুষ্টিয়া পুলিশ লাইনে নেওয়া হয় পুলিশের সাময়িক ব্যবহারের জন্য। আজ দুপুরে এক আসামিকে ধরে গাড়িতে নিয়ে পুলিশ থানায় যাচ্ছিল। মজমপুর ট্রাফিক মোড়ে ৫০-৬০ জন লোক তাঁকে (চালক সাদ্দাম হোসেন) মারধর ও গাড়ি ভাঙচুর করে।
গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসেন প্রথম আলো ডটকমকে জানান, সাদ্দামবাজার এলাকায় আকবর আলীকে আটক করে থানায় পাঠানোর উদ্দেশ্যে ওই গাড়িতে উঠিয়ে তিনি বাসায় ফিরে যান। পরে শুনতে পান মজমপুর এলাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা গাড়ি ভাঙচুর করেছেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন প্রথম আলো ডটকমকে জানান, আকবর আলীর বিরুদ্ধে ইয়াবা ও ফেনসিডিলের ব্যবসা করার অভিযোগ রয়েছে। আকবর ছিনতাইকারী দলেরও সক্রিয় সদস্য। তাকে আটকের পর থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িটি মজমপুর এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় সেখানে স্বেচ্ছাসেবক লীগের মিছিল হচ্ছিল। ওই মিছিলে আকবর আলীর এক আত্মীয় রবিন তাকে দেখে গাড়িতে হামলা চালিয়ে আকবরকে ছিনিয়ে নেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আকতারুজ্জামান বলেন, ‘মিছিলের ভেতর থেকে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বলতে পারছি না।’ গাড়িতে হামলাকারীরা স্বেচ্ছাসেবক লীগের কেউ নয় বলে তিনি দাবি করেন।
(প্রথম আলো)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×