কিছুদিন আগে এক চাকরির ভাইভাতে গিয়েছিলাম !!!
প্রথমেই সুন্দর সুবোধ বালকের মত গিয়ে ৩ জাদরেল লোকের সামনে গিয়ে বসলাম …
১ম প্রশ্নকর্তাঃ আপনি বোধহয় জানেন ২০০ থেকে ২৫০ জনের মধ্যে ৩টি ধাপ পেড়িয়ে আপনাকে সহ ৪ জন কে ভাইভাতে ডাকা হয়েছে
আমিঃ জি স্যার !! ( পোস্ট ছিল ২ টা )
২য় প্রশ্নকর্তাঃ তারমানে ধরেই নেন আপনাকে আমাদের কোম্পানীতে নিচ্ছি…..
এরপর থেকে শুরু হলো প্রশ্ন আর প্রশ্ন… সেগুলো আর লিখলাম না…
এবার শেষ প্রশ্ন করলেন সবচেয়ে জাদরেল দাড়িওয়ালা লোকটা
আপনাকে আমাদের কোম্পানীতে নিলে আপনি আমাদের কাজ করবেন বিনিময়ে বেতন পাবেন … .. . .
তো আপনি দেশের জন্য কি করতে চান ??????
আমিঃ স্যার সত্যি বলতে দেশের জন্য অনেক কিছুই করার ইচ্ছে আছে… কিন্তু আমি যেই পজিশনে আছি সেখান থেকে আসলে দেশের জন্য কতটুকু কি করতে পারবো জানিনা . . . .
তবে আমার ইচ্ছে আছে আমাদের গ্রামে একটা মাদ্রাসা করার .. . . .
প্রশ্নকর্তাঃ ঠিক আছে .. আপনার অনেক সুন্দর একটা ইচ্ছে আছে… আপনার ইচ্ছে কে সাধুবাদ জানাই…
কিন্তু সত্যি কথা বলতে গেলে আপনি ইচ্ছে করলেই কিন্তু একটা মাদ্রাসা তৈরি করতে পারেন না.. আর তাছাড়া একটা মাদ্রাসা তৈরি করা কিন্তু অনেক ব্যয়বহুল ।
এমন কি আমিও ইচ্ছা করলে তা পারিনা…..
সবচেয়ে বড় কথা মোস্তাফিজ সাহেব দেশের জন্য কিছু করা মানেই কিন্তু এই নয় যে স্কুল, কলেজ, মাদ্রাসা, খেলার মাঠ এগুলো তৈরি করা . . .
আমিঃ শুধু শুনেই যাচ্ছি….
প্রশ্নকর্তাঃ দেশের জন্য কিছু করা মানে আপনার নিজ অবস্থান থেকে দেশের, দেশের মানুষের উপকার এর জন্য কিছু করা…
উদাহরণ সরুপ বলা যেতে পারে…
আপনি র্পাকে গেছেন.. বাদাম খাচ্ছেন, বাদামের খোসা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেললেন…
আবার আপনি রাস্তা দিয়ে হাটছেন… রাস্তায় এমন কিছু দেখলেন যেটার কারনে মানুষের হাটতে অসুবিধা হয় আপনি সেটা রাস্তার পাশে ফেলে দিলেন . .
একজন বয়স্ক মানুষ রাস্তা পার হতে পারছে না, তাকে হাত ধরে রাস্তা পার করে দিলেন . . .
এই ধরনের ছোট ছোট বিষয় গুলো কিন্তু দেশের জন্য কিছু করা…..
( সেই চাকরিটা কিন্তু আমার হয়নি )
তবে একটা জিনিস বুঝেছি নিজ অবস্থান থেকে দেশকে অনেক কিছুই দেয়া যায়.. শুধু সৎ ইচ্ছার প্রয়োজন…
আসুন সবাই দেশকে ভালবাসি … দেশের জন্য কিছু করি…
( একদিন আমাদের দেশও মালয়শিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড দের মত হয়ে যাবে.. এই কামনাই করি )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



