somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কছর নামাজ সর্ম্পকে কিছু কথা

২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনে চলার পথে,
জীবিকার তাগিদে
আমাদের অনেক সময়ই বাড়ির বাহিরে থাকতে হয়….
তাই বলে নামাজ মাফ ???

না এইটা কখনোই হইতে পারেনা….
যদিও মেয়েদের বেলায় , বিশেষ কিছু ক্ষেত্রে বিশেষ কিছু দিন আল্লাহ তায়ালা নামাজ মাফ করেছেন…
কিন্তু ছেলেদের ক্ষেত্রে একবার নামাজ ফরজ হওয়ার পরথেকে মৃত্যুর আগ পর্যন্ত আর কখনোই নামাজ মাফ নেই…

দেখুন আল্লাহ তায়ালা আমাদের জন্য ইসলাম ধর্ম কতটা সহজ করে দিয়েছে…

আপনি বাড়ির বাহিরে থাকবেন, আপনার জন্য নামাজে সিথিলতা আছে…..

আর তা হলো কছর নামাজ, আসুন কছর নামাজ সর্ম্পকে একটু জানি…
যা ছেলে-মেয়ে উভয়ের জন্যই পালনীয়

“মুসাফীর ও কছর নামাজ”

মুসাফীর কাকে বলে?
মুসাফীর শব্দটি আরবী। এর অর্থ হলো সফরকারী,ভ্রমনকারী।

‘কোন ব্যক্তির স্বাভাবিক বিশ্রাম বজায় রেখে মধ্যম পন্থার পথ চলার তিন বা ততোধিক দিনের ভ্রমন পথ অতিক্রমের ইচ্ছা নিয়ে নিজ আবাসস্থল থেকে যাত্রা শুরু করাকে সফর বলে।’

আর যিনি সফর করবেন তাকে বলা হয় ‘মুসাফীর’। মুসাফীরের জন্য শরীয়তের অনেক বিধানই সহজ ও শিথিল করে দেয়া হয়।

কসর আরবি শব্দ। এর অর্থ হলো কম করা, কমানো।

ইসলামী শরিয়তে কোনো ব্যক্তি যদি ৪৮ মাইল (প্রায় ৭৮ কিলোমিটার) বা তারও বেশি দূরত্বের ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, তাহলে তিনি মুসাফির।
পবিত্র কোরআন শরীফে আল্লাহ তায়ালা বলেন, “তোমরা যখন জমিনে সফর করবে, তখন তোমাদের জন্য নামাজের কসর করায় কোনো আপত্তি নেই” । সূরা নিসা : ১০

কছর নামাজের নিয়মাবলী এবং শর্তসমূহ

১) ভ্রমণের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ৪৮ মাইল বা তার বেশি পথ অতিক্রম করলে ।

২) যে স্থানে যাওয়ার উদ্দেশ্যে সফর করা হবে, সে স্থানে যদি ১৫ দিনের কম থাকার নিয়ত হয়, তাহলে ব্যক্তি গন্তব্যস্থলে পৌছে তার নামাজ কছর করবেন।

৩) আর যদি গন্তব্যস্থলে তার ১৫ দিনের বেশী থাকার নিয়ত হয়, তাহলে সে স্বাভাবিক চার রাকায়াত নামাজই পড়বেন।

৪) কছর নামাজের নিয়ম হলো কেবল চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজ যেমন জোহর, আসর ও এশার নামাজ ৪ রাকাতের পরিবর্তে ২ রাকাত পড়া।

৫) আর মাগরিবের ৩ রাকাত ফরজ এবং ঈশার ২ রাকাত এর সাথে বিতর টা পড়তে হবে ।
আর কছর এর নামাজেও রয়েছে অপরিসীম ফজিলত ।।

মূলত এই কছর নামাজের বিধানের মধ্যে মুসলিম উম্মাহর জন্য একটি বড় শিক্ষা রয়েছে..
আর তা হলো কোনো অবস্থায়ই ফরজ ইবাদত অলসতার কারণে বা সমস্যা থাকার কারণে পুরোপুরি ছাড় দেয়ার সুযোগ নেই।

কছরের নামাজের ফজিলত সম্পর্কে রাসুল (সা.) ইরশাদ করেন, ‘তোমরা সফরে নামাজকে কছর করো, এর মধ্যেই রয়েছে উত্তম প্রতিদান।’ বায়হাকি ।

আসুন ইসলামী আইন মেনে চলি,
পাচঁ ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করি,
সু্ন্দর একটা জীবন গড়ি..
( আমীন )
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫১

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

একজন বাবা তাঁর ছয় বছরের কন্যাকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও নিরাপদ ভবিষ্যতের আশায়। তিনি কি কখনো কল্পনা করেছিলেন, ধর্মীয় শিক্ষকের... ...বাকিটুকু পড়ুন

সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলীকে ধন্যবাদ। তিনি একটি ট্যাবু ভেঙে দিয়েছেন। সুনামগঞ্জের দিরাই উপজেলায় জন্মদিন উপলক্ষে একটি বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এই খবর প্রচার হওয়ার পরপরই... ...বাকিটুকু পড়ুন

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

×