সেই দিনগুলো..... (স্মৃতিচারণা)
২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শৈশব থেকেই একটু বাউন্ডেলে ছিলাম বলা যায়। সবকিছুতেই ছিল উদাসীনতা। খুব মেধাবী ছাত্র ছিলাম তেমনও নয়। সারা দিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো, মাঠে জমির আইলে আইলে ঘন্টার পর ঘন্টা হেটেই কাটতো বিকাল । বর্ষার বিকেলে নৌকা নিয়ে ভেসে বেড়াতাম নদীর বুকে।
এই বাউন্ডেলে স্বভাবের কারনে অনেক কিছুই হজম করতে হয়েতো আমাকে। তবে যে কারো কাছে প্রশ্রয় পায়নি এমনও নয়। বড় ভাইয়েরা কিছু বললে আমি হজম করলেও হজম করতোনা আমার বড় বোন।তাঁর কাছে আমার সাত খুন মাফ। পাড়াবেড়ানো, ঝগড়াটুকানো শত অভিযোগ, বাবার কড়া কথা সব মুছে ফেলতাম মায়ের আঁচলে। এতো ভালোবাসা যার মজুত আছে সেকি বাউন্ডেলে না হয়ে পারে???
এই বাউন্ডেলে কৈশোরে নিত্য সহচর ছিলো অনেকেই তবে যাদের কথা না বললেই নয় তাদের মধ্যে নুরে আলম এবং কামাল বিশেষভাবে উল্লেখযোগ্য। খাওয়া আর ঘুম বাদে দিনের বাকি সময়টা একত্রেই কাটতো বলা যায়। খেলাধুলায় যে আসক্তি ছিলোনা এমন না। লাঠিম, ক্রিকেট, ফুটবল ছাড়াও সিগারেটের খালি প্যাকেট দিয়ে তাস বানিয়ে খেলতাম ইনসু ( আঞ্চলিক নাম )। তবে চরম সত্য হলো ___ অন্যকোন টিমের সাথে ক্রিকেট/ফুটবল খেলা থাকলে মাঠে নামার সুযোগ আমার কমই হয়েছে যেমনটা হয় এখনো।তাতে আমি কিছুই মনে করিনা। তবে চবিতে ভর্তির পর থেকে আগের মতো আর মাঠে হেটে বেড়ানো হয়না। বাড়িতে এসে এপাড়া ওপাড়া ঘুরে বেড়াই তবে আগের মতো নয়। কৈশোরটাকে চরমভাবে মিস করি.....।আজ আবার সেই সুযোগটা হয়েছে ঘুরে বেড়ানোর। কৈশোরটাকে খুব মনে পড়ছে, ফিরে পেতে ইচ্ছে করছে আমার সেই হারানো শৈশব-কৈশোর।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন