সারাবছর সুতোর মেয়েরা যে উপার্জন করে
হরতাল, ভাঙচুর করে তা রাজনীতি খায় আমের আঁশের মত চুষে
চিনিকলে যা আয় হবে পুলিশী অশ্রু-উপাদান কিনে নেবে তাকে
যে শস্য জন্মায় কৃষকের ঘামে
রাজসিক বাড়ি, শুল্কহীন চার চাকায় সুতেল শরীর খাবে এসির আরাম।
বিদেশে শ্রমিকেরা মরুভুমিতে পুড়ে যায়,
রাষ্ট্রের হৃদপিন্ড তাতে চলে এবং সেই অর্থানুকুল্যে প্রতিদিন অশ্লীল সাংসদ বাজার বসে
সারা বছর ধরে যা কিছু জমায় স্বাক্ষরে টেন্ডারে তার লুটপাট হয়
কইয়ের তেলে কই ভাজা হয়, সাপ লেজ গিলে খায়, মানুষের পয়সায় মানুষেরই ভোট কেনা হয়
চাকা নেই তাই টাকা নেই, পথঘাটের কংক্রিটের চামড়া উঠে গেল,
ব্যাঙ্ক মহোদয় ডাকাতের পিছনে নিজেই হাটে।
কালো টাকা পাখির বাসা বাঁধে সুবিধার হাতে
অথচ একই নগরীতে মেয়েগুলো নেমে এলো পথে মাঝ রাতে
রাজনীতি ঠিক নেই, সব প্ল্যানের কাগজ লোভাতুর নীতিহীনদের হাতে
রাজনীিত না জানলে, রাজার আসনে অযোগ্য লোকেরা বসে থাকলে
আমরা শুধু বিষাদের গদ্য পেয়ে যাবো,
চোখ বন্ধ করে ডাস্টবিনের টোকাই ছেলেটিকে না দেখে,
ধন্য ধান্য পুষ্পময় দেশপ্রেমের কবিতা লেখাই সার
-
ড্রাফট ১.০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


