ঘোলা ঘোলা রাত
ঘোলা মৌসুম..
আনন্দ এসে ঢেকে দেয় কিশোর যুবার মন খারাপের সকাল। সুস্থ মানুষের জন্যই সব কবিতা, কবিতা মেঘের মত ছায়া দেয় ভাল থাকা মানুষের পায়ে। শরীরে সুস্থ মানুষেরা বই পড়ে, হাটে চলে, খেলে ধুলে। মুখে অক্সিজেন মুখোস পরে মৃত্যুর সঙ্গে লড়াই করে জীবিত থাকা মানুষটির ভোর অন্য রকম। চায়ের কাপের উষ্ণতা তাকে শয্যা থেকে ডেকে তোলে না। আমি দমবন্ধ হয়ে দেখেছি একটি রাত। ঠান্ডাগর্মিতে বালিশ চেপে ধরা মুখ বড় অর্থহীন অভিজ্ঞতা দেয়। চলে যেতে থাকা অসুস্থ জীবনের প্যারাডাইম এমনই সংসার ভালবাসা প্রেম সব কিছু ধূসর করে দেয়। শিল্পের রঙ, কোলাহলের আরাম নিস্পন্দ করে দেয়। আমি কখনো বেদনার্ত মানবকে করজোরে বেদনাহীন মরণ কামনা করতে দেখেছি।
-
ড্রাফট ১.০/
যেটা সিগারেটের ফেলনা কাগজে লিখে
ছিঁড়ে ফেললেন ওটাই ছিল শ্রেষ্ঠ কবিতা।
কবিতা ভেবে যা লিখছেন সেটা ট্র্যাশ।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



