মেয়েটিকে ক্লাশে বসিয়ে দিয়ে অভিভাবকদের বসার জায়গায় আসতেই সিমা ভাবী বললেন, ‘ভাবী, সরকার একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে। ‘‘ইভটিজিং’’ বন্ধে কঠিন আইন হচ্ছে।’ আমি গুছিয়ে বসতে বসতে বললাম, ‘আইন হলেই যে ‘‘ইভটিজিং’’ বন্ধ হবে তা কি আপনার মনে হয়? এ বিষয়ে আমাদেরও কিছু করণীয় আছে। আজ পথে ঘাটে, মার্কেটে, শপিং সেন্টারে এমনকি কলেজ-ভার্সিটিতেও মেয়েদের যে পোশাক-আশাক দেখা যায় তা তো চলচ্চিচত্রের অভিনেত্রীদেরও হার মানিয়ে দেয়। আমাদের মেয়েদের পোশাক সংক্ষিপ্ত ও আঁটোসাঁটো হয়েছে। চাল-চলন ও অভিব্যক্তিতেও এমন অনেক কিছু যুক্ত হয়েছে, যা যুবকদের আকৃষ্ট করে। অন্যদিকে যুবসমাজকে অধঃপতনের দিকে ঠেলে দিচ্ছে অবাধ আকাশ-সংস্কৃতি। টিভি-ভিসিআর এবং সিডি-ইন্টারনেটের অশ্লীলতায় অনেক শিক্ষিত, ভদ্র, মুখচোরা যুবকও বখাটের মতো আচরণ করে বসে। এই অবস্থার পরিবর্তন না হলে শুধু আইন করে কি ইভটিজিং বন্ধ করা যাবে?’’ তারিন আপা বললেন, ‘আর সমস্যা তো শুধু ইভটিজিং নিয়ে নয়, এখন তো মেয়েরা ঘরে-বাইরে সব জায়গায় নির্যাতিত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও কি নিরাপদ? সংবাদপত্রের উপর চোখ বুলালেই চোখে পড়বে নারীদের নিগৃহিত হওয়ার নানা ঘটনা। তরুণী-যুবতীদের হত্যা ও আত্মহত্যার মর্মান্তিক সব সংবাদ। আরো কত নীরব কান্না যে কত মেয়ের বুকে গুমড়ে মরছে তার খবর কে রাখে?’’ আমি বললাম, ‘‘ইসলাম শান্তির ধর্ম। পরিচ্ছন্ন ও চিরআধুনিক। এমন কোনো বিষয় নেই, যা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অহীর মাধ্যমে জানাননি। আমরা যারা পবিত্র কুরআন পেয়েছি আমাদের পথ-নির্দেশক হিসেবে তাদের মতো সৌভাগ্যবান আর কে আছে? আমরা পর্দার হুকুমের মাধ্যমে সম্মানিত হয়েছি। নারীর প্রকৃত সম্মান ও অধিকার কুরআনের অনুসরণের মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে। ইসলাম কখনো অগ্রগতির পথে প্রতিবন্ধক নয়। নারীদের স্বাধীনতার পথেও নয়। আমরা কি পারি না কুরআনের পথে চলে নিজেদের ইজ্জত-আব্রু হেফাযত করতে? পথেঘাটে যদি বের হতেই হয় তাহলে আল্লাহর হুকুম মেনে শরীয়ত মোতাবেক পর্দা করে বের হলে যুবসমাজ বিভ্রান্ত হবে না; বরং মেয়েদের লাঞ্ছিত করার পরিবর্তে সম্মান করতে শিখবে। নাঈম ভাবীসহ অন্যরাও প্রায় একই সঙ্গে বলে উঠলেন, ‘আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। আর তার পথ হল, আল্লাহ ও তাঁর রাসূলের বিধান মোতাবেক চলা।’ কথা বলতে বলতে সময় যে কীভাবে কেটে গেল তা বুঝতে পরিনি। কিছুক্ষণের মধ্যেই ক্লাশে শেষের ঘণ্টা বাজল। ......
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।