somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিপ্রেশন ও নিজ ধর্ম।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে ডিপ্রেশন,হতাশা। তবে

এমন কিছু মানুষ দুনিয়াতে আছে যাদের হতাশা অন্যান্য

মানুষের থেকে অনেক বেশি। তারা অনেকটাই আমার মত

অভাগা। ডিপ্রেশন যে কতটা টা ভয়ঙ্কর হতে পারে সেটা

ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। আর এই ডিপ্রেশন যে

কত মানুষকে নিরবে খুন করেছে তা অজানা। এটা একটা

নিরব ঘাতক। অনকেই এই ডিপ্রেশন সইতে না পেরে

আত্নহত্যার সিদ্ধান্ত নেয়। এটি বর্তমানে তরুণদের মাঝে

বেশি দেখা যায়। এখনকার তরুণদের মধ্যে ডিপ্রেশনের

প্রধান কারণ হল প্রেমঘটিত তবে এটা ছাড়াও অন্যান্য

কারণ আছে। এখন আসি এ থেকে মুক্তি লাভের উপায়ে।গত বছরের কথা আমি এইচ.এস.সি পাস করে ভার্সিটির জন্য

প্রিপারেশন নিচ্ছিলাম এর মধ্যে আমার প্রায় দুই বছরের

রিলেশন টা ফুললি ব্রেকআপ হয়ে গেল এটাকে ব্রেক আপ কি বলব আমাকে ছেড়ে সে চলে গেছে যাই হোক খুব ভালবাসি তাকে এখন ও ভালবাসি হয়ত , যাইহোক আমার অনেক বন্ধু

থাকলেও আমি খুব বেচে বন্ধুদের সাথে চলি। তেমনি

অল্প কিছু বন্ধুদের সাথে চলতাম তাদেরকে আমি নিজে

এড়িয়ে চলা শুরু করলাম কারণ কারণ আমি সেল্ফিস পছন্দ

করি না। হয়ে গেলাম সম্পূর্ণ একা খুব খারাপ লাগত

ভাবলাম ভার্সিটিতে ভর্তি হতে পারলে হয়তবা ভাল

বোধ করব। ভার্সিটিতে এডমিশন টেস্ট দিলাম কোন

পাবলিক ভার্সিটিটে টিকলাম না। এমনিতে আমি একা

এর মধ্যে সময় সময় ওর কথা মনে পড়ে ওকে ভুলতে

পারতিছি না কোন ভাবে তার নিজের ফিউচার কি হবে

তা জানি না। এমন একটা পরিস্থিতি তে যে পড়বে সে

বুঝবে কেমন ফিল হয় তখন আমার মত হয়ত এমন কারও না

হলেও। আমার মতই হয়ত অনেকে মানসিক ভাবে বিপর্যস্ত

হয়ে পড়েন। তাদের জন্য আমার মেসেজ হল আমাদের

প্রত্যেকেরই নিজ নিজ ধর্ম রয়েছে কেউ মুসলিম,কেউ

হিন্দু,কেউ খ্রিস্টান,কেউ বৌদ্ধ। আমাদের প্রত্যেকেরই

নিজ নিজ ধর্মের আচার,আচরণ,নীতি রয়েছে এবং

প্রত্যেক ধর্মেরই নিজ উপশনালয় আছে। আমারা যদি

কিছুটা সময় নিজ ধর্মের রীতি অনুযায়ী ধর্মকর্মে

মনোনিবেশ করি। কিছুটা সময় প্রার্থনায় রত থাকি

তাহলে দেখবেন অনেকটাই আপনার ডিপ্রেশন হালকা

হয়ে গেছে মন অটোমেটিক ভাল হয়ে যাবে।

আপনি হিন্দু হলে মন্দরিরে খ্রিষ্টান হলে গীর্জায়

কিছুটা সময় কাটাতে পারেন বা অন্য ধর্মের হলে নিজ

ধর্মীয় উপাসনালয়ে কিছুটা সময় কাটাবেন।

নিজ ধর্মের উপশনালয়ে অনেক ধরনের ধর্মীয় কথা হয় সেগুলো শুনতে

পারি। নিজ ধর্মীয় গ্রন্থ রয়েছে এগুলো পাঠ করতে পারি

দেখবেন মন কত ভাল হয়ে গেছে আগের কথা গুলো মনেই

আসবে না। আপনি এক অন্য জগৎ এ প্রবেশ করবেন। মুসলিম

হলে তাবলিক জামাতে যেতে পারেন। আমি যেহুতু একজন

মুসলিম তাই আমি নামাজ পড়া শুরু করেছিলাম আমি যখন

নামাজ পড়ে মসজিদ এর দরজা দিয়ে বের হতাম এবং

আকাশের দিয়ে তাকতাম মনে মনে এত্ত আনন্দ পেতাম

কেন যেন ভাল লাগল ফুরফুরে মনে হত নিজেকে। আগের

অবস্থা থেকে অনেকটাই রিকভার করতে পেরেছি। তাই

যার যে ধর্মই হোক ডিপ্রেশনে থাকলে নিজ ধর্মকর্মে মন

দিন দেখবেন আগের থেকে ভাল আছেন।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১২:৫৪
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×