somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংগালী না বাংলাদেশী

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন কিছু লেখি না, আজ একরকম জোর করেই লিখতে বসেছি। বাংলাদেশের বরতমান পেক্ষাপটে নানা সমস্যা নিয়ে আলোচনা করা সম্ভব। কিন্তু আমি ওসব কোন বিষয়ে আলোকপাত করব না। আমি নিজেও ব্যাপারটা নিয়ে দারুন কনফিউজড। সেটা হল আমি বংলাদেশী না বাংগালী। মানুষের পরিচয় তার দেশ দিয়ে, মানুষের পরিচয় তার নিরিতাত্তিক ভাবে হতে পারে না। বাংলাদেশের সকল মানুষ বংলাদেশী হবে এটাই হওয়া উচিত। এবং তা ছিল ও কিন্তু এখন বাইরে নিজের পরিচয় দিতে গেলে বলা লাগে আমি বাংগালী, নাগরিক হিসাবে বাংলাদেশী এটা কি কোন কথা হল যে কাজ আগে এক কথায় হয়ে যেত তা এখন ৩ কথা বলা লাগছে। কেবল তাই না আমরা নিজেদের বাংগালী বলে নানা সমস্যার জন্ম দিয়ে চলেছি । আমাদের দেশে নানা জাতের ধর্মের মানুষ বসবাস করে, পাহাড়ে যারা বসবাস করে তাদের নিজেদের ধর্ম ও ন্রিরিতাত্তিক পরিচয় আলাদা আলাদা। তারা কি কখন ও নিজেদের বাংগালী বলে পরিচয় দিবে ? দিবে না। তাহলে কেন আমাদের বাংগালী হতে হবে। আমি যদি নিজেকে বাংলাদেসী বলে পরিচয় প্রদান করি তাহলে আমার জাত পাত লাগল না। হ্যা হতে পারে পশ্চিম বাংলা ও আসামে বাংলা ভাষা ভাষী মানুষ আছে তাই বলে আমাদের ও দেশের পরিচয় কে ছোট করে তাদের সাথে জাত মিলিয়ে আজ কেন বলে বেড়াতে হবে আমি বাংগালী, আমি বাংলাদেসী বাংগাল। এর উত্তর কেউ দিতে পারবে না। যুক্তি তর্কের খাতিরে অনেক কথা বলা যায় কিন্তূ সত্য কে দূরে রাখা যায় না। কি কারনে আজ বাংগাল পরিচয় নিয়ে বেড়াতে হয় তা আমরা বুঝি কিন্তু বলতে চাই না। আজ এটা এমন একটা ইস্যু হ্যে গেছে যে আজ আমি নিজেকে বাংলাদেসী বলে দাবি করলে আমাকে বলা হয় তুই জামাত-শিবির, এবং আমি বাংগালী বললে আমি মুক্তি যুদ্ধের পক্ষের লোক বা কি দারুন আমাদের দেশ। আজ বিপরীত মতামত প্রকাশ করা যেন ফাসির মত অপরাধ।
যদি আধুনিক রাষ্ট্র গুলোর দিকে তাকাই তাহলে দেখব যে তারা দেশের নামেই পরিচিত, জার্মান ও অস্ট্রিয়ার ভাষা, সভ্যতা সব এক হবার পরেও কিন্তু এরা কেউ জার্মান কেউ অস্ট্রিয়ান, রাশিয়া ও বেলারুশ, এমন কি ইউরোপের ও মধ্য এশিয়ার অনেক রাষ্ট্র যারা কেউ বা সভিয়েত ইউনিয়ন ভেংগে বা যুগোস্লাভিয়া ভেঙ্গে জন্ম নিয়েছে তারা প্রত্যেকে নিজেদের দেশ ও ভুমির নামে নিজেদের নাগরিকদের পরিচিত করেছে কেউ জাতি তত্তকে সামনে আনেনি। তাহলে আমাদের কেন বাংলাদেশী বাংগালী হতে হবে। আমরা যাদের প্রভাবে এটা করেছি তারাও তাদের দেশে এটা করে না। ভারতে হাজার প্রকারের ধর্মের ও জাতের মানুষ বসবাস করার পরও সবাই বলে আমরা ভারতীয় বা ইন্ডিয়ান। কলকাতার মানুষ ও বলে না যে আমরা ভারতীয় বাংগালী বলে আমরা ভারতীয়। আর আমরা ভারতের গোলামি করার জন্য পশ্চিম বঙ্গের সাথে মিলিয়ে এখন বাংলাদেসী বাংগাল সেজে বসেছি।
আমি বাংলাদেশী এটা আমার জাতীয়তাবাদের কথা। আমি যদি আমার ভুমিকে ভালবাসতে না পারি তাহলে আমার মধ্য আসবে না কোন জাতীয়তাবাদ। আর প্রত্যেক জাতির উন্নতির মুলে হয়েছে তাদের প্রচন্ড জাতীয়তাবাদ । জাতীয়তাবাদ দেশপ্রেমের অন্যন এক রুপ। আজ জার্মান, ইংল্যান্ড , আমেরিকা, জাপান চায়না উন্নত কারন ওরা ওদের জাতীয়তাবাদে চরম ভাবে বিশবাস করে এবং ওরা মনে করে আমার ভুমির সবাই এক এখানে কোন জাতি গত ভেদাভেদ থাকবে না। যদিও তাদের সমস্যা এখন ও সব দূর হয়ে যায় নি । তারপর ও তারা উন্নতির পথে এগিয়ে চলেছে। এখন ভারতীয় ক্রিকেট টিম কে বলা হয় টিম ইন্ডিয়া, তাহলে কি দেখা যাচ্ছে আমরা কেবল ভুতের মত পেছনে হেটে চলেছি।
আমরা আজকাল কথায় কথায় বলি আমাদের ফিরে যেতে হবে ৭২ এর সংবিধানে। কিন্তু কেন ? ৭২ সালে যারা ছিল তারা কি সবাই ফেরেশতা না মহাজ্ঞানী যে তাদের কথাকে বাইবেল ও কোরান মনে করে বার বার এটা কাটাছেড়া করতে হবে। এখন পর্যন্ত কেউ বাস্তব ধর্মী ও আধুনিক সংবিধান দিতে পারল না। এরা এসে ওদেরটা ওরা এসে এদেরটা বাদ দেয়।
আমি বলতে চাই আমি বাংলাদেশী এর সাথে কোন কিছু যোগ বি্যোগ না।
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×