somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরাজ : ইরানের বুলবুলিস্তান

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরাজ। ইরানের (পারস্য) বিশ্ববিস্তৃত নগরী। কাব্য-সাহিত্যের ডানায় ভর করে সম্ভবত পৃথিবীর আর কোনো স্থান এত জনপ্রিয় হয়নি কখনো।
ভৌগোলিক মানচিত্রের উপর মাথা ঝুকিয়ে কৌতুহলোদ্দীপক কোনো স্থান দেখার চিরাচরিত অভ্যাস গড়ে উঠেছে আমাদের বহু দিন ধরে। বিন্তু তাতে চোখের দেখা হয় শুধু, মনের তিয়াশ মেটে না। ভৌগোলিক মাপজোখের অনেক কমিশনারি খোশগল্প আমরা পৃথিবীকে উপহার দিয়েছি। বিভেদ বেড়েছে তাতে। মানবিক সম্পর্কের কাহিনী দিয়েও যে ইতিহাস বিনির্মাণ করা যায় - এখন থেকে তাই মনে করব আমরা। তাতে ভেদ কমবে। অন্তত এই আশা আমাদের।

কোথায় ইরানের শিরাজ ?
শিরাজ ইরানের দক্ষিণ-পশ্চিমে ফার্স প্রদেশে অবস্থিত। ইরানের সাংস্কৃতিক রাজধানী। গোলাপ এবং বাগানের শহর।এবং শহর ইরানের বুলবুলের। বিশ্ব জনমানসে শিরাজের পরিচিতি মূলত কবি ও কবিতার শহর হিসেবে।কবিরাই হচ্ছে ইরানের বুলবুল, যাদের গান পৃথিবীর কবিরা আজও ফেরি করে ফেরে। বলা হয় ইরানেরই আরেক নগরী নীশাপুর (ওমর খৈয়ামের জন্মভূমি) ছাড়া আর কোনো শহর বিশ্বজোড়া এত খ্যাতি লাভ করে নি। অবশ্য আজকের চাকচিক্যময় শিরাজ সেই ধূসর জগতের কাব্য নগরীর স্মৃতিকে ম্লান করে দিয়েছে অনেক খানি। শিরাজের বুলবুলেরা যে গান গেয়ে গেছে, কেবল তার সুর ধরেই আমরা পৌছতে পারি সেখানে। যেখানে একদিন বাস করত শাখ-ই-নাবাত। হরিণ-আখি-সুন্দরী। যার চোখের পলকে একদিন প্রাণ ফিরে পেত শিরাজের এক বুলবুল কবি।

শিরাজের বুলবুল :
ইরানের প্রায় সমস্ত কবিরই লীলা-নিকেতন এই শিরাজ। তাদের মধ্যে যাদের কাব্যকৃতি আজো অম্লান পৃথিবীতে, তাদের একজন সাদী শিরাজী (১২১০-১২৯১ খৃ :) এবং অপর জন বুলবুল-ই-শিরাজ বা শিরাজের বুলবুল বলে খ্যাত হাফিজ (১৩২৫/২৬-১৩৮৯/৯০ খৃ)।
সাদীর একটি দিওয়ান :

ধর্ম মাহাভ্রান্তি শত্রুতার চোখে
সাদী একটি গোলাপ, কিন্তু কাঁটা শত্রুর চোখে,
পৃথিবীই আশ্রয় রবি ও আলোক প্রস্রবণের-
মিথ্যা সবই ছুছুন্দরীর কুতসিত চোখে।


পশ্চিমা দুনিয়ায় সাদীকে বলা হয় ক্লাসিক সাহিত্যিক ঐতিহ্যের greatest master. আলেকজান্ডার পুশকিন সাদীকে স্মরণ করেছেন এভাব :
as saadi song in earlier ages,
some are for distance, some are dead.

নজরুলের মত সাদী ছিলেন দারিদ্রের বরপুত্র। মুসলিম দুনিয়ায় তখন মহাবিপদ। একদিকে মোঙ্গলদের ধ্বংসযজ্ঞ, অন্যদিকে খ্রিস্টাদের চাপিয়ে দেয়া ধর্ম যুদ্ধে মুসলমান দিগ্বিদিক দিশা শূন্য।সাদী ত্রিশ বছর কাটালেন পৃথিবীর পথে। পশ্চিম যেখানে মার্কো পোলোর দেখানো পথে শিখেছে পয়সা উপার্জন, সাদী তখন আমাদের শিখিয়েছেন সততার চেয়ে মহত কিছু নেই পৃখিবীতে। তিনি আসতে আসতে হিন্দুস্তানেও এসেছিলেন। সোমনাথ মন্দিরে। আর কী কান্ডটাই না করেছিলেন কৌতুহলী সাদী। তাঁর সেসব অভিজ্ঞতা তিনি লিখে গেছেন গুলিস্তা ও বোস্তা নামক কাব্যগ্রন্থে।

শাখ-ই-নবাতের কথা আপনাদের মনে আছে? সেই যে হরিণ-আঁখি সু্ন্দরী। তার কথা বলেই এ লেখা শেষ করব। ভাগ্যক্রমে হাফিজ তখন কাজ করতেন রুটির দোকানে। শহরের এক দোকানে রুটি দিতে গিয়ে হাফিজ প্রথম দেখেন শাখ-ই-নবাতকে। এবং কিশোর হাফিজ এতটাই উতলা হন যে ষাট বছর বয়সেও সে রূপের ধ্যান কাটেনি তাঁর। হাফিজ তার একটি রূবায়ে এ কথা লিখেছেন :

তোমার ছবির ধ্যানে, প্রিয়,
দৃষ্টি আমার পলক-হারা
তোমার ঘরে যাওয়ার যে-পথ
পা চলে না সে-পথ ছাড়া।
হায়, দুনিয়ার সবার চোখে
নিদ্রা নামে দিব্য সুখে,
আমার চোখেই নেই কি গো ঘুম,
দগ্ধ হল নয়ন তারা।

প্রেম কতটা মহত হলে এ রকম উচ্চারণ সম্ভব- সহজে ভাবা যায় না। এর সমতুল্য শুধু একজনই আছেন বিশ্বসাহিত্যে- কবি দান্তে। দান্তে ভালবেসেছিলেন বিয়াত্রিচেকে। সে আবার আরেক কথা।


বিস্তারিত :
*wikipedia
*রুবাইয়াত-ই-হাফিজ, কাজী নজরুল ইসলাম।



২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×