somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের ভুল এডিট করা যায় না

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাঠ প্রতিক্রিয়াঃঃঃ

জীবন অভিজ্ঞতার অনন্য কাব্যিক বয়ানঃ
♦♦ জীবনের ভুল এডিট করা যায় না♦♦


জীবন আসলে কী --- এ নিয়ে আমাদের তত্ত্বের শেষ নেই। হাজার বছরের উপাত্ত দিয়েও আমরা জীবনের সুনির্দিষ্ট কোনো সজ্ঞা দাঁড় করাতে পারি না; পাঠ্যক্রমের কোনো বিষয়ের মতো কাউকে বলতে পারি না---জীবন মানে এই। জীবন কি স্থান ও কালের আপেক্ষিকতায় বাঁধা কোনো বিষয় না স্বতন্ত্র-স্বাধীন, এ নিয়েও আছে দার্শনিক সংশয়। তবে যে বিষয়ে আমরা একমত হতে পারি তা হচ্ছে, জীবন কী---তা আমরা বুঝতে পারি আমাদের যাপিত জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে। এবং ঠিক সেখানে গিয়েই উপলব্ধি হয়, জীবনের সুনির্দিষ্ট একটি কাঠামো অাছে, যাকে অবজ্ঞা করার চেষ্টা মোটেই উচিত নয়। সেখানে ঠিক এবং বেঠিকের একটি মানদণ্ড আছে, যা দিয়েই নির্ধারিত হয় ফলাফল।
আমাদের সভ্যতার বিকাশধারায় মানুষ কেবলমাত্র ব্যক্তিগত অভিজ্ঞতার উপরই নির্ভর করে চলে নি। তাদের আরো একটি যে বিষয় পথ দেখিয়েছে, তা হচ্ছে---বিশ্বাস। ধর্মীয় দৃষ্টিকোণের বাহিরে বললে, পূর্বতনদের অভিজ্ঞতার উপর ভর করে সামনের সমস্যা মোকাবিলা করার শিক্ষা আমরা অামাদের শেখানো শিক্ষা থেকেই লাভ করার চেষ্টা করি। এবং তার উপর নির্ভর করে ভারমুক্ত হই।

আমাদের এই ক্ষুদ্র তাত্ত্বিক আলোচনার অনন্য নিদশর্ন কাজী রিয়াজুল ইসলাম স্যারের কাব্যগ্রন্থ --"জীবনের ভুল এডিট করা যায় না"। এ গ্রন্থের বিভিন্ন কবিতায় তাঁর ষাটোর্থ জীবনের নানা অভিজ্ঞতার বিভিন্ন বিষয় ওঠে এসেছে। তাঁর আশা-আকাঙ্ক্ষার ভ্রান্তি, প্রাপ্তি- অপ্রাপ্তি ---যা প্রত্যেক মানুষের জীবনের সমান্তরাল এবং যা ঘটে গেছে তার ব্যত্যয় আর ঘটবে না কোনো দিন। তাঁর নিজের ভাষায়ঃ

এমন কোনো স্থুল কাগজ নয় এই জীবনের ক্যানভাস/
যেখানে একবার কিছু লিখলে-আঁকলে তা পুনর্বার/
করা যাবে এডিট কিংবা ডিলিট-ব্রাস,/
বা দুঃখ প্রকাশসহ হাতজোড়ে ক্ষমা চেয়ে প্রত্যাহার।

এ কাব্যগ্রন্থের প্রায় প্রত্যেকটি কবিতাই উত্তর পুরুষদের জন্য দিকনির্দশনা মূলক এবং কয়েকটি রোমান্টিক কবিতা, যা চিরন্তন মানবিকবোধকে নাড়া দিয়ে যায়।

বাসন্তী, নিশ্চয় তোমারো সেই টিকার দাগ আজো আছে---যায়নি মুছে,/
সেদিকে কখনো কি চোখ যায়, কিছু কি পাও হৃদয়ের দেরাজে খুঁজে?

এই দু'টি লাইন প্রত্যেক মানুষের বিস্মৃত কোনো স্মৃতিকে নাড়া দিয়ে যায়।
এ কাব্যগ্রন্থটি বাংলা কবিতার ভাণ্ডারে একটি উল্লেখযোগ্য সংযোজন বলে আমাদের বিশ্বাস।

সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×