অসুস্থ ব্লগ
১৯ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাত তখন বাজে 3.30 টা প্রায় । ঘুমটা হঠাৎ ই ভেঙ্গে গেলো । গলা শুকায়ে কাঠ, মাথাটা মনে হচ্ছিল নিচের দিকে পরছে আর আর পরছে । বুঝলাম জ্বর আসছে আমার । অনেক খুজেও পুরো ফ্ল্যাট এ পানির নাম নিশানা পেলাম না । আম্মারা থাকে 3 তালায় আর আমি একা 5 তালায় । এতো রাতে কি ওদের ডাকা ঠিক হবে ? না থাক । বেচারির আবার সকালে উঠেই কাজে লাগতে হবে । শেষ পর্যন্ত ফোন দিলাম আনিকা কে । কিন্তু ওর শরীর টাও খারাপ গত রাত থেকে .. ঘুমাচ্ছে মনে হয়...ফোনটা বেজেই যাচ্ছে.....ধরল না কেউ.....
জ্বর হলে আমার কেন জানি নিজেকে অনেক অসহায় লাগে, মনে হয় আহা আনিকা যদি এ সময় মাথার কাছে বসে থাকতো..ওর হাতটা আমার কপালে রাখতো আর আমি আদুরে বেড়ালের মতো গুটিশুটি মেরে শুয়ে থাকতাম....সকাল বেলা আবার ফোন করলাম ওকে.....বললাম আমাদের যখন বিয়ে হবে তুমি সারাদিন আমার কাছে বইসা থাইকো?.. ও বললো ... থাকবো তো....সারাদিন বসে থাকবো......
এখন আমি 5 তালায় । শুয়ে থাকতে ভালো লাগছিল না তাই ব্লগ লিখতে বসছি । জ্বর আছে এখনো । আজকে অফিসে যাই নাই । আজ এই পর্যন্তই থাক । মনিটর টার দিকে তাকালে কেমন জানি মাথা ঘুরাচ্ছে, মনে হচ্ছে পুরো মনিটরে শুধু অসংখ্য রঙের নাচনাচি ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১
নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন