আমার জীবনের সমস্ত সময়ের এক উষ্ণ অধ্যায় রচনা হেতু-
তুমি বৈকুন্ঠ থেকে এসেছিলে;
যুগে -যুগে যারা এসে ইতিহাস হয়ে গেছে মাটির পৃথিবীতে।
তবে তুমি,আমার জীবনের এক শ্বাশ্বত অধ্যায়;
মুখে বাক্য বিলাপের সারসংক্ষেপ হৃদয়।
আজকাল হৃদয় কে বড্ড বেশি বিন্দু বলে মনে হয়।
সিন্ধুসম শরীর
যেখানে ছায়ামাত্র।
কিসের জন্য এমন বধোদয়!
হয়ত তোমারি অভাব সমস্ত অভাবের অভাববোধ।
আমার সব রঙ,কালো আঁধার, সাদা বক, জলপাই টক -
সব তোমার দিকেই ধেয়ে যায়,
কেননা হৃদয় থেকে বড় কোন ব্ল্যাকহোল নেই।
যদি কোন দিন এ আকর্ষণ এর বাঁধা প্রদান ঘটে,
তবে হয়ত কাব্যিক এক পৃথিবী ধ্বংস হতে পারে।
তাই এ টান আমার চোখে উন্মীলিত করে,
জন্মের অভাব মেটাব তোমার ব্ল্যাকহোলে।
আমি শেষবার এ অধ্যায় পড়ে তাকিয়ে যেতে চাই,
তোমার কৃষ্ণ গহবরে।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




