দেখতে দেখতে বিজয়ের বয়স বেড়ে যাচ্ছে -
যে বিজয়ের মৃত্যু নেই,তার আবার বয়স কি !
তবু বিজয় বড় ভার,
বুকে নিয়ে যেতে হয়
কাঁধে নিয়ে যেতে হয়;
নতশিরে নত নয়।
আজকাল, বিজয়ের স্বপ্ন ঘোলা চোখে পলাতক-
বদ হাওয়ার মত ঘুরে ওলিগলি;মাথার কাছে মাথা নত,কথার কাছে বুলি -
মনে হয় বিজয়, ফ্রেমে বাঁধা অন্ধকারের ছবি।
তবু,এই বিজয় তমশার বুক ভেদ করে ফোটা রক্তকমল সূর্য,
বাঙালির প্রথম সকাল;
ন্যায়ের একলক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গমাইলে -
লাল সবুজে থাকতে এসেছি অনাদিকাল।
"বিজয়" বিশ্বমানচিত্রে প্রবেশে পদ্মা- মেঘনা -যমুনার বুকে প্রবাহিত রক্ত স্রোত;
সাত সমুদ্র সাঁতরাতে, এই "বিজয়" সাঁতার চোখ -
"বিজয়" বাঙালির মৃত্যুঞ্জয়ী জনতার একমাত্র যুবক।

সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



