উড়ন্ত চুম্বন দিয়ে দিয়ে চুম্বনের পাহাড় গড়েছি সেই কবেই,
এখনো উড়ন্ত চুম্বন চলে
উড়ে উড়ে যেয়ে আছড়ে পড়ে, সাগর তৈরি হবে অচিরেই
হ্যাঁ সত্যি বলছি
উড়ন্ত চুম্বনের পাহাড় গড়েছি আর উড়ন্ত চুম্বনের সাগর তৈরি হবে না তাই কি হয় গড়তেই হবে
হবেই।
দূরত্ব ছিলো বলেই এতো আয়োজন
দূরত্ব ছিলো বলেই এতো এতো উড়ন্ত চুম্বন
ভাগ্যিস তুমি জানোই না
জানলেই না,
তোমাকে জানতে দেয়া হয়নি বলেই
আমি গড়ে ফেলেছি উড়ন্ত চুম্বনের পাহাড় আর
তৈরী হবে উড়ন্ত চুম্বনের সাগর।
তারপর
তারপর আমি ঠিক একদিন হঠাৎ করে আকাশে উড়ে যাবো
তখন যদি তুমি এইসব পাগলামি জেনে যাও
তবে শুধু একটা
শুধু একটা উড়ন্ত চুম্বন ছুঁড়ে দিও আকাশে
যদি ইচ্ছে টা থাকে তোমার,
শুধু মাত্র একটা উড়ন্ত চুম্বন ই তো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

