দেখতে দেখতে বিশ্বকাপ প্রায়ই শেষ। আজ রাতেই দক্ষিন আফ্রিকার কেপটাউনে হতে যাচ্ছে প্রথম সেমিফাইনাল। আর তাতে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস উরুগুয়ে। বাংলাদেশ সময় রাত ১২.৩০ মিনিটে খেলা শুরু হবে। আসুন দেখা যাক আজকের খেলায় কার সম্ভাবনা কেমন।
উরুগুয়ে
বিশ্বকাপের ইতিহাসের প্রথম আসরের চ্যাম্পিয়ন উরুগুয়ে। তারপর আবার যখন তারা প্রথম বিশ্বকাপ খেলতে আসলো সে আসরেও তারা চ্যাম্পিয়ন। লাতিন আমেরিকার ছোট্ট এই দেশটি ফুটবল পরাশক্তি হিসেবেই তখন নিজেদের প্রতিষ্ঠিত করলো। তারপর থেকেই হঠাৎ সব কিছু উল্টে যেতে লাগলো। দেশটির ফুটবল শক্তি কোথায় যেন হারিয়ে যেতে লাগলো। এমন অবস্থা হল যে তারা বিশ্বকাপে নিয়মিত খেলার যোগ্যতা অর্জনেও ব্যর্থ হতে লাগলো। গতবার তারা বিশ্বকাপে খেলতে পারলো না বাছাই পর্ব পার না হতে পারায়। সেই উরুগুয়ে এবার প্লে-অফে কোস্টারিকাকে হারিয়ে টিকেট পেল দক্ষিন আফ্রিকার। গ্রুপ ‘এ’ থেকে গতবারের রানার্স-আপ ফ্রান্স ও স্বাগতিক দক্ষিন আফ্রিকাকে পেছনে ফেলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে আসলো দ্বিতীয় রাউন্ডে। সেখানেও তারা দক্ষিন কোরিয়াকে হারিয়ে জায়গা করে নিল শেষ আটে। তখন পর্যন্ত কথিত লাতিন বিপ্লবের অংশীদার তারাও। কোয়ার্টার ফাইনালে তারা ঘানার সাথে মুখোমুখি হয়ে উপহার দিল এবারের বিশ্বকাপের সবচেয়ে নাটকীয় ম্যাচের। তাদের ভাষ্যমতে ঈশ্বরের হাত(সুয়ারেজের হাত দিয়ে নিশ্চিত গোন বাঁচানো) ধরে তারা চলে এসেছে শেষ চারে। এই প্রথম সম্ভবত কোন খেলোয়ার লাল কার্ড দেখেও জাতীয় বীরের মর্যাদা পাচ্ছে। কেননা তার ঐ হাতের জন্যই আজ অনেক বছর পর উরুগুয়ে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি নেদারল্যান্ডসের। নেদারল্যান্ডসের বিপক্ষে তারা এমনিতেই আন্ডারডগ। তার উপর লাল কার্ডের জন্য তাদের সেরা স্ট্রাইকিং জুটি ফোরলান-সুয়ারেজকে আজ মাঠে নামাতে পারছে না। তাই উরুগুয়ের জন্য কাজটা আরো কঠিন হয়ে যাচ্ছে। তবু তাদের কোচ তাবারেজ নিশ্চয়ই হারানো গৌরব ফিরে পেতে এত সহযেই হাল ছেড়ে দেবেন না। তিনি সুয়ারেজের পরিবর্তে আজ পাগল খ্যাত আব্রুকে নামাচ্ছেন যার পেনাল্টি কিকেই তারা ঘানাকে হারিয়েছিল। তবে তাদের মাঝমাঠ ও রক্ষনভাগকে দিতে হবে নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন পরীক্ষা। সামলাতে হবে রোবেন, স্নাইডার, পার্সিকে। দেখা যাক এই বিশ্বকাপের শুরুর সেই লাতিন বিপ্লবের একমাত্র প্রতিনিধি হিসেবে উরুগুয়ে কি পারবে তাদের মহাদেশের গৌরবের মশাল বহন করতে??
নেদারল্যান্ডস
ক্রুইফের হাত ধরে আসা টোটাল ফুটবলের দেশটি এখন পর্যন্ত বিশ্ব ফুটবলের মুকুট অর্জন করতে পারেনি। দু-দুবার ডাচ রুপকথার মতো দল নিয়েও তারা পারেনি শিরোপা জিততে। বরাবরই সমীহ জাগানো দলটি এবারও বাছাইপর্বে দুর্দান্ত খেলে উঠে এসেছিল বিশ্বকাপের মূল পর্বে। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠে যায় দ্বিতীয় রাউন্ডে। সেখানে তারা ইতালিকে বিদায় করা স্লোভাকিয়াকে হারিয়ে উঠে যায় শেষ আটে। মুখোমুখি হয় ব্রাজিলের। তখন অনেকেই ধরেছিল এখানেই শেষ তাদের বিশ্বকাপ। কিন্তু সেরা ফর্মে থাকা স্নাইডার, পার্সি, কাইটে আর ইনজুরি থেকে ফিরে ক্রমেই জ্বলে উঠতে থাকা রোবেনের দল পিছিয়ে পড়েও বিদায় করে দিল এবারের অন্যতম ফেভারিট ব্রাজিলকে। তাই তারা সেমিফাইনালে যাচ্ছে দারুন আত্মবিশ্বাস নিয়ে। তাদের মাঝমাঠ আর আক্রমণভাগ তাই আজ হামলে পড়বে উরুগুয়ের বিপক্ষে। তদের রক্ষণভাগটাও বেশ নিশ্ছিদ্র। যদিও ব্রাজিলের বিপক্ষে তাদের বেশ স্নায়ুচাপে ভুগতে দেখা গেছে। অবশ্য সেটা হতেই পারে কেননা তখন তারা ছিল আন্ডারডগ। কিন্তু এখন তারাই ফেভারিট।
প্রথমবারের মত বিশ্বকাপ জিততে নেদারল্যান্ডস কি সব কিছু উড়িয়ে দিয়ে আরও কিছু দূর অগ্রসর হতে পারবে নাকি লাতিন মহাদেশের পতাকা বহন করা উরুগুয়ে তাদের তৃতীয় শিরোপা জয়ের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারবে তাই এখন দেখার বিষয়। এই টুর্ণামেন্টে ফোরলান, স্নাইডারের কিছু দুর্দান্ত গোলের কথা মনে আছেতো!! অমন আরও কিছু জাদুকরী গোল দেখার জন্য টিভির পর্দায় চোখ রাখতে ভুলবেন না কিন্তু!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


