আমরা সিএসই বিভাগের পুরো ব্যাচ কক্সবাজার-বান্দরবান ঘুরতে যাচ্ছি। কক্সবাজার সম্পর্কে ভালো ধারনা থাকলেও বান্দরবান সম্পর্কে খুব বেশী ধারণা নেই। তাই যারা ইতিমধ্যেই বান্দরবান ঘুরে এসেছেন তাদের পরামর্শ চাচ্ছি। বান্দরবান কোথা থেকে কোথায় কিভাবে গেলে খরচ কম হবে। আরও কিছু তথ্য দরকার, যেমন-
১। দুই দিন দুই রাতের পরিকল্পনা করলে কোথা থেকে শুরু করে কোথায় শেষ করা উচিৎ।
২। আমাদের বাস দিয়ে কতটুকু ঘোরা যাবে।
৩। ৫০ জনের মতো কোথায় থাকলে এবং কোথায় খেলে সুবিধে হবে।
৪। কোন জায়গায় কখন গেলে ভালো হবে।
৫। কি কি সতর্কতা এবং সাথে কেমন জিনিসপত্র রাখা উচিৎ।
এমন আরো কিছু পরামর্শ চাচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


