আমাদের প্রজন্মের কেউ মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু আমরা সবাই ১৯৭১ কে মনে ধারন করি প্রতিনিয়ত। আমরা জানি কি বিভীষিকাময় নয় মাস পার করে পেয়েছি বাংলাদেশকে। আমরা সবাই (কিছু মানুষ বাদে) মুক্তিযুদ্ধের গুরুত্ত জানি। কিন্তু সাধারন পাকিস্তানিরা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে সম্পুর্ন ভিন্ন ধারনা পোষন করে।
ফেসবুক এর মাধ্যমে বেশ কিছু পাকিস্তানি ছাত্র দের সাথে আলাপ হয়। তাদের কাছে ১৯৭১ এর নাম শুনলেই প্রথমে বলে "কিছু মাথা খারাপ বাঙ্গালিদের জন্য সবচেয়ে বড় ইসলামিক দেশটি নষ্ট হয়ে গেল!" ওদের সাথে আরও কথা বলি এবং অবাক হই যে ১৯৭১ এর ইতিহাস তারা সম্পুর্ন ভুল জানে। তারা জানে
"বাঙ্গাল মুলুক নামের প্রদেশটির লোক ছিল খুবই নচ্ছার জাতের , এরা জানে শুধুমাত্র মারামারি কাটাকাটি করতে যা তারা করে আসছে ১৯৪৮ থেকে। এবং এই হানাহানি সর্বোচ্চ হয় ১৯৭১ সালে। পাশের দেশ ভারতের সাথে এক হয়ে তারা বাংলাদেশে বাস কারি অবাঙ্গালী দের নিধনে মত্ত হয়। ওই অসহায় অবাঙ্গালি (!) দের বাচানোর জন্য পাকিস্তানি মহান সৈন্যরা বাঙ্গাল মুলুকে আসে নিপীড়িত অবাঙ্গালীদের সাহায্য করতে। এছাড়া কোন উদেশ্য তাদের ছিলনা , তারা ছিল খুব শান্তিপ্রিয়! বরং বাঙ্গালিরাই তাদের অত্যাচার করত আর এ কারনেই মরিয়া হয়ে সৈন্যরা যুদ্ধ শুরু করে। এবং এই যুদ্ধে খুব কম পরিমান বাঙ্গালী মারা যায় , বেশী ক্ষতি হয় পাক সেনাদের। শেষে ভারত সুযোগ পেয়ে বাঙ্গালীদের সাথে এক হয় আর পরাজিত করে পাকি দের। এই অধম বাঙ্গালী আর ভারতিয়ের জন্য মহান পাকিস্তানের পতন হয়!!"
আমি অবাক হই এ সব শুনে। প্রথমে ভাবি বানিয়ে বলছে, পরে দেখি আসলেই তারা এর বেশি কিছু জানে না। তাদের কে ছোটোবেলা থেকে ভুল শিখানো হয়েছে। এই কারনে নতুন প্রজন্মের পাকি রা এখনও ভাবে বাংলাদেশ হল ভারতের পা চাটা একটা চরম বিশ্বাসঘাতক দেশ!! এই হল বাংলাদেশ নিয়ে পাকি দের ধারনা।
আমি তাদের কে ৩০ লক্ষ শহিদ , ২ লক্ষ নির্যাতিতা দের কথা বলি। কেউ বিশ্বাস করে কেউ করেনা।
(ডঃ জাফর ইকবাল ও একবার এই রকম অবস্থায় পড়েছিলেন আমেরিকাতে। এক পাকি ছাত্র নাকি জানত কোন বাঙ্গালী মারা যায়নি ১৯৭১ এ। পরে জাফর স্যার নিজের পিতার হত্যার কথা বলে সেই পাকি টির ভুল ভাঙ্গান।)
মুক্তিযুদ্ধ নিয়ে সাধারন পাকিস্তানীদের ধারনা কি?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।