somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১০ সালের ভালো লাগা কিছু মুভি

১০ ই মার্চ, ২০১১ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিনেমা দেখে না এমন মানুষজন মনে হয় কমই আছে।
তবে আমি একটু বেশিই সিনেমা পাগল। শুধু আমিই না, খুজলে এমন পাগল আশা করি অনেক পাওয়া যাবে। ভার্সিটি লাইফে এসে দেখলাম, পোলাপান ২/৩বেলা খায় নাই,এতে কোনো সমস্যা নাই; কিন্তু, এক বেলা মুভি/সিরিয়াল না দেখলে ঘুম আসে না কারো।:|:|

যাই হোক, ২০১০ সালের আমার দেখা এবং ভালো লাগা কিছু মুভি আপনাদের সাথে শেয়ার করি। :D

১।The King's Speech :


এটা দিয়েই শুরু করলাম। কারণ, এইটা সর্বশেষ দেখছি এবং এবারে অস্কারে সেরা মুভির পুরস্কার জিতেছে। পরিচালনা করেছেন টম হুপার। অভিনয় করেছেন কলিন ফার্থ(এবারের অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন), জেফ্রি রাশ এবং হেলেনা ব্যোনহাম কার্টার। গল্পের মূল ভিত্তি হচ্ছে, এক রাজার সাথে তার স্পিচ থেরাপিস্টের ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে উঠা।উল্লেখ্য, রাজার কথা বলাতে জড়তা ছিলো, যা কিনা স্পিচ থেরাপিস্ট শেষ পর্যন্ত দূর করতে সক্ষম হয়। মুভিটির মুল আকর্ষণ আমার কাছে মনে হয়েছে, রাজা চরিত্রে কলিন ফার্থের অনবদ্য অভিনয়। তবে মুভিটি খুবই স্লো, দেখতে চাইলে অবশ্যই ২ঘন্টা ধৈর্য্য ধরে বসতে হবে। :D

২।Inception:


ক্রিস্টোফার নোলানের আরো একটি অসাধারণ সৃষ্টি। মুভিটিকে সাইন্স-ফিকশনধর্মী বললে ও বোধ হয় ভুল হবে না। এখানে দেখানো হয়েছে, একদল কর্পোরেট স্পাই এমন একটি পদ্ধতি তৈরি করেছে, যার মাধ্যমে তারা
মানুষের স্বপ্নের মধ্য থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে!! তাদের নিয়োগ দেয়া একটি রিস্কি মিশনে, আর এগোতে থাকে উত্তেজনাময় প্রতিটি মুহূর্ত। লিওনার্দো ডিকেপ্রিয়ো আবার ও এই মুভিতে তার প্রতিভার ঝলক দেখিয়েছেন।

৩।The Ghost Writer:


২০১০ এর প্রথমদিকে রোমান পোলন্‌স্কির এই থ্রিলারধর্মী মুভিটি মুক্তি পায়।
আমার কাছে বেশ ভালো লেগেছিলো।মুভিতে এক লেখককে(ম্যাকগ্রেগর) নিয়োগ করা হয় প্রাক্তন প্রাইম মিনিস্টারের(পিয়ার্স ব্রসনান) জীবনী লেখার জন্য। লেখক এসময় কিছু চাপা পড়ে যাওয়া সত্য খুজে পান এবং খুজতে থাকেন এর পেছনের রহস্য। শেষ দৃশটা দর্শকদের মন জুড়াতে পারবে বলে মনে হয় না, অন্য রকম ও হতে পারতো।

৪।Shutter Island:


কাহিনীটা খুব একটা আহামরি কিছু নয়।তবে, স্করসিসের ভেলকিবাজিতে এমন একটি গল্প ও হয়ে উঠেছে রহস্যময়। কাহিনী আবর্তিত হয়েছে একজন ইউ.এস. মার্শালকে নিয়ে, যে ঐ দ্বীপের হসপিটালে একজন রোগীর হারিয়ে যাওয়ার রহস্য উদঘাটনের জন্য গিয়েছিল। কিন্তু মার্শাল নিজেই রহস্যের জালে আটকে যায়। ডাক্তার, তার সহকর্মী, এমন কি নিজেকে ও অবিশ্বাস করতে থাকে। আর এভাবেই এগিয়ে যায় কাহিনী। শেষ দৃশ্যের আগ পর্যন্ত কিছুই আচঁ করা যায় না। মুভিতে ইউ.এস. মার্শালের চরিত্রে লিওনার্দো ডিকেপ্রিয়ো যেমন অসাধারণ অভিনয় করেছেন, তেমনি তার সহকর্মীর চরিত্রে মার্ক রাফালোর অভিনয় ও ছিলো প্রসংশনীয়।

৫।Despicable Me:


২০১০ সালের এনিমেশন মুভিগুলোর মাঝে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা। এখানে ভিলেইন গ্রু, তার সাথে পাল্লা দেয়া নতুন ভিলেইন ভিক্টরকে হারানোর জন্য তিনজন এতিম মেয়েকে ব্যবহার করে মাস্টার-প্ল্যান বানায়। কিন্তু শেষ পর্যন্ত গ্রু সেই মেয়েগুলোকে নিজের অজান্তেই ভালবেসে ফেলে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ছোট ছোট হলুদ রং এর মিনিয়ন গুলাকে।:D

৬।Megamind:


এই এনিমেশন মুভিটা ও আমার কাছে মারাত্মক ভালো লাগছে।এই মুভিতে সুপার-ভিলেইন 'মেগামাইন্ড' ঐ শহরের একমাত্র হিরো 'মেট্রো-ম্যান'কে মেরে ফেলার পর খুবই বিরক্ত হয়ে যায়; কারণ তার প্রতিদ্বন্দী আর কেউ ছিলো না!! পরে, 'মেগামাইন্ড' নিজেই তার প্রতিদ্বন্দী তৈরি করে 'টাইটান' কে। কিন্তু, টাইটান তার শক্তি ভালো কাজে ব্যবহার না করে,ধংসাত্মক হয়ে উঠে এবং এই প্রথম মেগামাইন্ড শহর রক্ষার্থে নিজেই টাইটানের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। এই মুভির মিউজিক গুলা অসাধারণ।

এই কয়টাই মনে পড়লো। তাছাড়া 127 Hours, Scott Pilgrim vs. the World, How to Train Your Dragon, The Social Network মুভিগুলো মোটামোটি ভালো লাগছে।

আর The Fighter, True Grit, Black Swan এইগুলো এখনো দেখা হয়নি(জানা-শোনার মধ্যে)। আপনারা ও ২০১০ এর ভালো লাগা কোনো মুভি সম্পর্কে জানাতে পারেন, না দেখে থাকলে দেখার চেষ্টা করবো।:D
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১১ রাত ১১:২১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ও আমরা কেনো ক্ষমা চাইবো‼️আমরা’তো বিচার করে শাস্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ॥

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১৫



লাল বদরদের আমরা কেন কোনোদিন বিশ্বাস করবো না, পছন্দ করতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড ঘৃণা করবো, তার একটা ভালো উদাহরণ এই স্ক্রীনশটটা।

সব মানুষ একই রাজনৈতিক আদর্শে... ...বাকিটুকু পড়ুন

তুরস্ক-কেন্দ্রিক ভূরাজনৈতিক প্রভাব ও কাদের মোল্লাদের প্রেতাত্মার পুনরুত্থান

লিখেছেন শ্রাবণধারা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩১


বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা... ...বাকিটুকু পড়ুন

পানির ক্যানভাসে ডুবন্ত শহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:২৯



প্রতিবেদক: আশরাফুল ইসলাম
স্থান: প্রবর্তক মোড়, চট্টগ্রাম
সময়: সকাল ১০টা ৩০ মিনিট


ক্যামেরার লাল বাতিটা জ্বলছে। লেন্সের ওপর বৃষ্টির ছোট ছোট কণাগুলো অবাধ্য হয়ে জমছে। আমি মাইক্রোফোনটা শক্ত করে ধরে লেন্সের দিকে তাকালাম।... ...বাকিটুকু পড়ুন

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

নগর দর্পন

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ... ...বাকিটুকু পড়ুন

×