somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ভয়ংকর ও মজার অভিজ্ঞতা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত ঠি্ক ৯.১ । মিরাজ ভাইয়ের ফোন
ফাইজুল ভাই আপনি রেডি ,
উত্তর দিলাম … হম রেডি।
যা বলছি মনে আছে তো?।
আছে ।
আচ্ছা হোটেল নুরজাহানের (হোটেল নুরজাহান ,পদুয়ার বাজার বিশ্বরোড,কুমিল্লা) সামনে আসেন ,
আচ্ছা আসতেছি, আপনি দাড়ান।
আমার সম্বল একটি টিভিএস মটরসাইকেল । আমি দেলোয়ার ভাই মিরাজ ভাই সহ অচেনা আরো ৩ জন মোট ৬ জন ২টি গাড়িতে , নুরজাহান হোটেলের সামনে থেকে হাইওয়ে রোডে (ঢাকা চট্রগ্রাম রোড)কিছুক্ষন চললাম, বামের একটা সরু রাস্থায় নামলাম, চিপা বাকা গ্রামের মধ্যে একটা রাস্থায় চলতে চলতে জন মনবহীন একটা বাজারে এলাম বাজারটার নাম কালী বাজার , বাজার থেকে হাতের বামে সরু একটা রাস্তা পেলা্ম, এটাকে ঠিক রাস্তা বলা যায় না ।প্রায় ৫৫ মিনিট গাড়ি চালালাম,সামনের গাড়ির একজন হাতের ইসারা দিলো,গাড়ি থামালাম হেড লাইট বন্ধ , সামনে ঘন জংগল, হুক্কা হুয়া হুক্কা হুয়া শব্দ পাচ্ছি , কোনো এক শিয়াল মামা আমাদের দেখে ফেলেছে , কিছু দূর উজ্জ্বল আলো জলছে, জন কয়েক বিএসএফ জওয়ান টহল দিচ্ছে, গায়ের রক্ত ঠান্ডা হয়ে গেলো।
এরাই দেখামাত্র গুলি করে !!! নেংটো করে পেটায় , খাইছে আমারে !!! একজন অভয় দিলো ভয় নাই , আমিও চুপ … ভয়ে কাপতে লাগলাম। আহ মশায় কামরাচ্ছে !!!
যাই হোক… আমদের পরিকল্পনা হল, গাড়ী জংগলের মধ্যে রেখে, জংগলের ভিতর থেকে ইন্ডিয়ার বর্ডার পার হতে হবে…
মাথার মধ্যে প্রশ্ন… একজনকে জিগাইলাম- আমাদের বিজিবি কই তাদের দেখলাম না কেন?
একজন বলল - এখান থেকে চোরা কারবারিরা মাল পাচার করে তাগো লগে বিজিবি গো লেনদেন আছে তাই এই সময় তারা এই খানে নাই ।
অহ বুঝছি!!! বিজিবি আর চোরাকারবারি মামু ভাইগনার সম্পর্ক !!!
আমার সাথে অচেনা ৩ জনের সবাই রে দেখতে ভদ্দরলোক মনে হয় , এই হালারাও কি চোরা কারবারি ? এই প্রশ্নটা মাথার মধ্যেই রইলো কাউরে জিগাইতে সাহস পাইলামনা।
এবার জংগল জাত্রা শুরু হইলো। বাহ জংগলের মাঝেও দেখি সুন্দর চিকনা রাস্তা। হঠাৎ থেমে গেলাম।খাইছে সামনে হালার ১০০ হাতে মধ্যে বিএসএফ !! ভাগ্য ভালো আমাগো দেখে নায়। জংগলের মাঝে ঢুকে গেলাম, ওরা চলে যাবার পর আবার চলা , একজন বলল আমরা এসে গেছি , এখন আমরা ভারত মাতার পেটের মধ্যে ।একটা মাটির ঘরে ঢুকলাম , ঘরের মধ্যে অনেক গুলা ড্রাম আর মটকি(মটকি হল মাটির তৈরি বড় পানি রাখার পাত্র)।
ক্যামিকেলের উৎকট গন্ধ । এইটা একটা মদের কারখানা । এখানে ফেন্সিডিল, হান্টার, হোয়াইট ম্যাজিক, টেংগু, মাস্টার৯০০০, সিবস রিগাল, ১০০ পাইপ্স, সহ নাম নাজা আরো গোটা কুড়ি ব্রান্ডের নকল মদ বানানো হয়। শুধু মাত্র আমার দেশে পাঠানোর জন্য।
মহিলা-শিশুরা ক্যামিকাল, চিনি, রঙ, পারফিউম আর পানি মিশিয়ে তৈরি করে এইসব ।
আমাকে একজন বলল- দাদা চলবে নাকি?
আমি সরাসরি না বলে দিলাম । আমার সাথের পাবলিকরা পুরা টাল । তারা যতপারে খেয়ে নিবে সাথে আনা যাবেনা । ৩০ মিনিটের মত ছিলাম আমরা। এবার দেশের পানে চলা।আবার জংগল ,আবার মশার কামর, বোনাস হিসেবে একজন একটু পর পর বমি করে যাচ্ছে । ভয় পেয়ে গেলাম। এদের বোঝালাম এই নকল মাল খেয়ে লিভার কিডনি সব শেষ হয়ে যাবে।একজনের ফাফরে চুপ মেরে গেলাম। “ধুর মিয়া গাড়ি চালান, কথা কম, এই জন্যেই আউল ফাউল লোক সাথে আনবার চাইনা, আহ দেখার কি সখ !!!”
আমি পুরা চুপ , নিজেকে ড্রাইবার ড্রাইবার লাগছে। যাইহোক জীবনে নতুন এক অভিজ্ঞতা হলো । বিএসএফের দাবরানি খাইনাই এটাই ভাগ্য। আর বিজিবি মামুগোতো পামুনা এইটা আগেই একজন বলছে।
প্রিয় পাঠক , এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ,
(মানব জীবনে এমন কিছু ঘটে যা সে মনে রাখতে চায় না । এটাও তেমন একটা গল্প, নাম গুলো কাল্পনিক, ধরে নিবেন এই ঘটনাটাও কাল্পনিক।পাঠকের মন্তব্যের জন্য লেখক দায়ি নয় :P)
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ ঝড়

লিখেছেন ইসিয়াক, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৭


ঈশান কোণে মেঘ গুড়-গুড় হঠাৎ এলো ঝড়,
প্রবল বাতাসে ঘূর্ণিপাকে ধুলো মাটি খড়।

পাখপাখালি ত্রস্ত চোখে খুঁজছে আশ্রয়
বিপদাপন্নর চোখে মুখে নানা আশঙ্কা-ভয়।

কড়-কড়-কড় বাজ পড়ছে আলোর ঝিলিকে
প্রলয় তান্ডব  ঘটে চলেছে বাংলার মুলুকে।

মহাসংকটেও... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

সন্ধ্যা

লিখেছেন কালো যাদুকর, ১১ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১১

সময় নেই, এটাই কেন মনে আসে,
চিত্ত চঞ্চল হয় তব পিয়াসে,

তবে কি দিনের শেষে সন্ধ্যা নেমেছে
সুন্দর মুহূর্ত সাজিয়ে ওই আকাশে ।

আমার না হয় দিন গেল
পৃথিবীর সময় কেবল বেড়েই গেল,
তাতে... ...বাকিটুকু পড়ুন

ঈশ্বর-পূজারী নই, আমি মানব-পূজারী

লিখেছেন সালমান মাহফুজ, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:০৯

ঈশ্বর-পূজারী নই, আমি মানব-পূজারী;
ধর্ম আমার মানবপ্রেম ।
মসজিদে নয়, গীর্জায় নয়, নয় মন্দিরে—
বিচিত্র মানুষের ভিড়ে
আমি খুঁজে ফিরি ঈশ্বরের অস্তিত্ব ।

বিশুষ্ক মরুর বুকে যারা সবুজের স্বপ্ন দেখে;
দুর্জয়কে জয়ের নেশায় সমুদ্রের গভীরে
যারা নিরুদ্দেশ... ...বাকিটুকু পড়ুন

লাল সালুতে মজিদ টিকে গিয়েছিল, শামীম সেটা পারেনি।

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৪৮


আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তৌহিদি জনতা মব করে একজন মানুষকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে, তার আস্তানা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নিহত ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×