somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাহার কিংবা যাহাদের ক্ষেত্রে প্রযোজ্য.....

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"স্বর্গের দাসত্ব অপেক্ষা নরকের রাজত্ব উত্তম" - সুপ্রাচীন কাল হইতে এই উক্তি খানি আপন অন্তঃকরণে লালন করিয়া আসিয়াছি। যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয়ের পর এই অধম আপন এক রাজত্ব প্রতিষ্ঠা করিয়াছে, যাহাকে নরক বলিলে সত্যের কিছুমাত্র অপলাপ হইবে না। তথাপি আজিকের বক্তব্য এই যে, এই নরকখানি আমার অতীব আপন, একান্ত নিজস্ব; যাহা অসত্য, ভণ্ডামি, পাপ, অভিনয়, অন্ধকারাচ্ছন্নতা এবং নানাবিধ অশালীন কর্মকাণ্ডে পরিপূর্ণ। তাহাতে আমার বিন্দুমাত্র হতাশা নাই, বরং অপ্রাসঙ্গিক কিছু আত্মপ্রসাদের উপকরণ আমি আমার এই কালো রাজ্য হইতে সংগ্রহ করি। ইহা আমার, ইহা আমার সম্পত্তি, ইহা আমার সম্পদ। আমার এই রাজ্যের প্রজাদের আমি ভালবাসি ও ঘৃণা করি; সুতীব্র গরলে হত্যা করি, অতঃপর আমিই জীবনদায়িনী প্রাণসুধা দান করি। ইহাই আমার শাসনের কৌশল। আমি এই রাজ্যের এক নায়ক, সকলই আমার অভিলাষাধীন। সুতরাং, যে সকল অর্বাচীন আমার অনুগ্রহপ্রাপ্ত প্রজা হইবার পরও তাহাদের প্রভুর বিরুদ্ধাচরণ করিবে তাহাদের জন্য সতর্কবাণী - কোন অবস্থাতেই আমার বিরুদ্ধাচরণ করিবে না। জানিয়া রাখো, আমি আমার রাজত্বের একক অধিপতি, আমার বিরুদ্ধে বিদ্রোহের শাস্তি ভয়ংকর। তথাপি ইহা আমার আত্মপ্রসাদ এবং তোমাদিগের সৌভাগ্য যে, আমি তোমাদের আমার দুষ্প্রাপ্য অনুগ্রহ দান করিতেছি, দান করিতেছি শেষ একটি সুযোগ। আমার রাজত্বের দক্ষিণতম প্রান্তে একটি সুদৃশ্য তোরণের অবস্থান, যাহার বাহিরে হাস্যকর আলো রাজ্য। তোমাদিগের প্রতি আমার আহ্বান- অনতিবিলম্বে আমার রাজ্য ত্যাগ করো এবং আলো রাজ্যে আত্মগোপন করো, কেননা আমার রাজ্যে ক্ষমা নামক অস্বস্তিকর গঞ্জিকাধূম্রের কোন স্থান নাই।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×