গতকাল দেশের পত্রিকাগুলো সবচেয়ে বেশি আলোচ্য দুটি সংবাদের একটি প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের মরদেহ ও বর্তমান সরকারের সর্বাধিক সমালোচিত মন্ত্রী আবুল হোসেনের পদত্যাগ। এর আগে এই সরকারের আরেক মন্ত্রী সুরন্জিত বাবু ও একই অভিযোগে (দূ্র্নীতির) অভিযুক্ত হয়ে পদত্যাগ করেন। দেড়িতে হলেও যে আবুল হোসেন পদত্যাগ করলেন এটাকে আমি সাধুবাদ জানাই, কারন অভিযুক্তদের চোখে আংগুল দেখিয়ে দিনের পর দিন দূ্র্নীতি করার দিন শেষ। আবুল হোসেন পদত্যাগের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে পদত্যাগের যে ধারা সৃষ্টি হল তা আগামী দিনের সুন্দর রাজনীতির একটি আগাম হাতছানি ই বটে। নব্বই এর গণঅভ্যুত্থানের পর দেশের কুলশিত রাজনীতি থেকে জাতি কোনোভাবেই বের হয়ে আসতে পারছিলোনা। ওয়ান ইলিভেন থেকেও আমরা তেমন কোনো কিছুই শিক্ষা নিতে পারিনি। কিন্তু আর কত? এখন সময় এসেছে পরিবর্তনের। কাউকে খুব বেশি বাড়তে দিলে হয় সে এক সময় অন্যের দ্বারা ধরাশায়ী হবে অথবা সে নিজে থেকেই নিজেকে শুধরে নিবে। ওবাইদুল কাদেরের কথাই আসুন। ৯৬ এর নির্বাচনের পর যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের দায়ীত্তে থাকাকালীন টার সীমাহীন দূ্র্নীতি ও স্বজনপ্রীতির কথা কম বেশী সবারই জানা। কিন্তু বর্তমান সরকারের সাড়ে তিন বছর শেষে মন্ত্রীত্ব পাওয়া এই ব্যাক্তির কথা ও কাজ আমুল পরির্তনে আমি অভিবুত। তার এই পরিবর্তন নিঃসন্দেহে সরকারের অন্যদের ও চোখে কিছুটা হলেও ধাধা লেগেছে। এক্ষনি না হলেও তার পথে যে বাকিরা আসবেনা সেকথা উড়িয়ে দেয়া যায়না। এটকে আমি পজিটিভলীই দেখতে চাই। আমিও ভাবতে চাই ইউরোপের উন্নত দেশগুলো মত আমার দেশেও একদিন সুষ্ঠ ধারার রাজনীতি চর্চা হবে। পরিবর্তনের এই হাওয়া অব্যহত থাকুক।
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।
বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....
বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন
আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?
রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।