রাজনীতি নিয়ে আমার প্রফেসরের সাথে প্রায়শই আলোচনা হয়। বাংলাদেশ মানুষ ও সংস্কৃতি সমন্ধে তার সুন্দর একটি ধারনা অনেক আগে থেকেই ছিল। তারই ধারাবাহিকতায় কয়েকমাস পূর্বে নিজে থেকেই আমাকে জানালো সে বাংলাদেশ ঘুরে দেখতে চায়। যদিও প্রস্তাবটা আমারই দেয়া উচিত ছিল তবে সাহস করিনি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা আর পারিপার্শ্বিকতার কারনে। তারপরও প্রফেসরের নিজে থেকে ঘুরে দেখতে চাওয়ার সেই আগ্রহ থেকেই মোটামুটি পরিকল্পনাও শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আজকে লাঞ্চে বসে সে বলব, তোমার দেশের এখন কি অবস্থা? আমি খুব নরমালি উত্তর দিলেও তার প্রতিত্তরে আমি অবাক। ভদ্রলোক বাংলাদেশী না হয়েও এদেশের খবর অনেক বেশী রাখেন। বললেন, ফাসি দেয়ার পর দেশের এখন কি অবস্থা? বিদেশিরা এখন সেফ কিনা এবং কি কারনে তাদের মারছে? ট্রায়াল কোর্ট স্বচ্ছ ছিল কিনা? আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই বলব জান এখানকার সরকার এদেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমনে বিশেষ সতর্কতা জারি করেছে। তাই এই মুহূর্তে বাংলাদেশ ভ্রমনের পরিকল্পনাটা বাদ দিতে হচ্ছে। । পরিকল্পনা বাদ ইস্যুটা আমার কাছে যতটা না খারাপ লেগেছে তার চেয়ে বেশী খারাপ লেগেছে এই ভেবে যে আমরা নিজ দেশে তো খারাপ যা হবার হয়েছি ই এবার বিদেশেও দেশের ভাবমূর্তি তলানিতে নিয়ে যাচ্ছি। কিন্ত এভাবে আর কত? এবার দয়া করে আমাদের মুক্তি দিন।
এভাবে আর কত?
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।
বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....
বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন
আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?
রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।