আজ আমি মিথ্যাবাদী, কারন তিরিশ বছরের পুরনো একটা চাপা সত্যকে যারা প্রতি মুহুর্তে মিথ্যা হিসেবে আমার সামনে প্রতিস্থাপন করেছে, তারা আজ এক মুহূর্তেই সব অস্বীকার করল। অকাট্য প্রমান বলতে উপরে আল্লাহ আর আমি। শুধু আমি বাদে আত্মীয়স্বজন এমন কেউ নেই যারা জানতোনা সেই চাপা সত্যি। আমিও জানতাম তবে, আমি কখোনোই চাইনি চাপা সত্যটা সামনে আসুক। ওটাকে মিথ্যা হিসেবেই সারাজীবন পার করতে চেয়েছিলাম। কিন্তু চার বছর আগে বাস্তবতার প্রয়োজনে সামাজিক বন্ধনের দিনে, নিজের জীবন সঙ্গিনীর সাথে সেই সত্যটি প্রকাশ করতে হয়েছিল শুধু প্রকাশের খাতিরে। আজ সেই চাপা সত্যটি প্রকাশের কারনেই আমি মিথ্যাবাদি। কারন সেই চাপা সত্য আমি যাদের কাছে শুনেছি তারা সবাই সব জেনেও চোখের পলকে অস্বীকার করছে। তারা সবাইকে বলে বেড়ালেও তারা মিথ্যাবাদী না কারন তারা জানে সেই চাপা সত্যটি চন্দ্র সূর্যের মত সত্য, কিন্তু অপরাধ শুধু আমার বলাতে। এই সমাজ আমাকে সেই সত্য প্রকাশ করার স্বাধীনতা দেয়নি। দিয়েছে শুধু মিথ্যা শোষণ, লোক দেখানো ভালোবাসা আর পার্থক্য গড়ার অবিচার। ফলাফল, সম্পর্কের মাঝে গড়ে ওঠে সম্পর্কের দেয়াল। যে দেয়ালে চাপা পরে আছে তিরিশ বছরের সত্যি আর লেখা আছে আমার মিথ্যাবাদির খেতাব। মিথ্যাবাদী হয়েই না হয় থাকব। এত কিছুর পরও যেটুকু ভালোবাসা, অধিকার, মায়া তোমাদের কাছ থেকে পেয়েছি সেটা আমার কাছে আজীবন তোলা থাকবে। ভাল থাকো তোমরা সকল সত্যবাদি।
মিথ্যাবাদী
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।