somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবাহ পরবর্তী ভাইয়াদের যে দশটা অভ্যাস আপুদের পাগল করে দেয়

২৩ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপুদের নিয়ে কালকে একটা পোস্ট ছিলো। বিবাহ পরবর্তী আপুদের যে দশটা অভ্যাস ভাইয়াদের পাগল করে দেয় তাই চিন্তা করলাম আজকে ভাইয়াদেরকে নিয়ে পোস্ট না দিলে গৃহযুদ্ধ লেগে যেতে পারে। অবশ্য কালকই তার পূর্বাভাস ছিলো। তাই শান্তিচুক্তির প্রথম ধারা মোতাবেক এই পোস্ট।

১। খেলা আর খবর আসক্তি: সব চ্যানেলেই তো মোটামুটি একই খবর দেখায়, তারপরও চ্যানেল পাল্টে খবর মুখস্ত করার দরকার আছে নাকি কোনো। টেস্ট ক্রিকেট হইলে তো কথা নাই ৫দিন ধরে বাকিসব বন্ধ।

২। অর্ধসমাপ্ত কাজ: কোনো কাজ একবার অর্ধেক করার পর যদি কোনভাবে ছেদ পরে তাহলে সেরেছে। যদি হ্য় নিজের ড্রয়ার বা সেলফ পরিস্কার করা, তাহলে অর্ধেক করার পর চলে যাওয়া মানে পোরু ঘর অপরিস্কার করে যাওয়া। সে যে আবার কবে পরিস্কার হবে তা কেউ বলতে পারে না।

৩। ঘুমের ভিতর নাক ডাকা: রাতে ঘুমাতে গেলে মনে হ্য় কোনো কনসট্রাকশন সাইটে আছি। নাক ডাকা তো নয় যেনো কানের উপর ড্রিল মেশিন চলছে।

৪। গৃহকর্মে উদাসীনতা: কোথাও একটু ময়লা কাগজ পড়ে আছে তা ঠিক করে না রেখে যদি এড়িয়ে যায় তাতে ভীষণ বিরক্ত লাগে। আরে বাবা, একটু গুছিয়ে তো রাখা যায়। রান্নাঘরের ময়লা সে তো যেনো শুধু মহিলাদের কাজ।

৫। প্রায়শই অসুস্হতা: বাজারে কিংবা মার্কেটে যেতে বললেই খালি মাথা ধরে, ঘাড় ধরে। ছুটির দিনে সকালে ঘুম থেকে উঠেই পুরা শরীর ম্যাজম্যাজ করে। কোথাও নামিয়ে দিতে বললে পেটের গন্ডগোল শুরু হয়ে যায়। আবার বন্ধুদের সাথে আডডা দিতে যাওয়ার সময় পুরা ফিট।

৬। বাজে খাদ্যাভাস আর ধরণ: ছিঃ, সিগারেট জিনিসটা কিভাবে খায়? ছুঃড়ুত ছুঃড়ুত শব্দ করে চা খাওয়ার কি আছে। খাবার খাওয়ার একটা স্টাইল আছে, গপাগপ করে খেতে হ্য় নাকি? খাবার তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না। খাওয়ার পর এত আংগুল চাটার কি আছে?

৭। অন্য নারীর দিকে নজর দেয়া: উফ্ সামনে কত ভদ্র! কিন্তু সামনে কোনো মেয়ে গেলে নজর আর সরেনা। কোনো না কোনো ফাঁকে ঠিকই মেয়েটাকে দেখে নিবে। টিভিতে এ্যাড দিলে কিসের এ্যাড সেইতা না দেখে মডেলটাকেই দেখে।

৮। নিজের উচ্চতা নিয়ে মিথ্যা বলা: সবসময় নিজের উচ্চতা বাড়িয়ে বলা একটা প্রচন্ড বদঅভ্যাস। উচ্চতা যদি না বাড়ে তাহলেও বলবে জানো, আমি না আমাদের বাসায় সবচেয়ে লম্বা কিংবা আমাদের অফিসে আমার চেয়ে কয়জন বেঁটে আছে জানো।

৯। সৌন্দর্য নয় যৌনতাকে প্রাধান্য দেয়া: কোনো কাপড় পড়লে বলবেনা তোমাকে খুব সুন্দরী লাগছে, বলবে খুব সেক্সী লাগছে। কিংবা বলবে, আজকে মিসেস করিমকে খুব সেক্সী লাগছিলো। কেনো, অপরুপা, তিলোত্তমা শব্দগুলো কি ডিকশেনারী থেকে মুছে গেছে??

১০। দূর্গন্ধ মোজা পরে থাকা: মোজায় গন্ধ হওয়া স্বাভাবিক তাই বলে দিনের পর দিন গন্ধ মোজা পরে থাকা অস্বাভাবিক। কিভাবে যে পারে? তখন গন্ধ মোজা খোলার পর পা থেকে মোজার গন্ধ বের হয়।

অতএব, ভ্রাতা ও ভগ্নীগন অভ্যাস পাল্টান, সুখে থাকুন। কিছু পাওয়ার জন্য তো কিছু ছাড়তে হয়। বদঅভ্যাস ছাড়বেন সুখে থাকবেন।


MSN life & Style অবলম্বনে
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা জুন, ২০২৬ সকাল ৯:৫৫

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা:

মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

×