somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেটের কুলাঙ্গার সমাজ : সমাপনি পত্র

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মোহাম্মদ আমির এর এই বিখ্যাত নো-বল এর কথা কারো ভুলার কথা নয়! এই নো-বল দেখে এতে ঝামেলা আছে বুঝতে গোয়েন্দা হওয়া লাগেনা! এই আমি জেল-টেল খেটে, নিষেধাজ্ঞা কাটিয়ে আবার মাঠে ফিরেছেন! ক্রিকেটে আমিরের মেধা নিয়ে প্রশ্ন তোলার বিন্দুমাত্র অবকাশ নেই। কিন্তু টাকার জন্য যে নিজের নৈতিকতাকে বিসর্জন দিতে পারে তাকে আবারো ক্রিকেট ময়দানে ফেরানোর বিপক্ষে আমি। আবার মুদ্রার উলটো পিঠ টাও দেখা লাগে, মোহাম্মদ আমির দলে তখন মাত্র নতুন! তিনি প্রভাবিত হয়ে হয়েছিলেন দলের অধিনায়ক সালমান বাট এবং সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ আসিফ এর কথায়। মোহাম্মদ আমির কে তাই সুযোগ দেয়া হলেও ঐ দুই কালপ্রিট যেন খেলায় না ফিরতে পারে সে ব্যাপারে লক্ষ্য রাখা উচিৎ আইসিসি'র!

হ্যানসি ক্রুনিয়ে এবং বব উলমারের মৃত্যু ক্রিকেটের আড়ালের এক বিশাল বড় কালো হাতের অস্তিত্বের প্রমান দেয়! কিন্তু এই দুইটি মৃত্যু'র রহস্য এখনো উদঘাটিত হয়নি! কেউ বিচারের আওতায় ও আসেনি। এভাবে ক্রিকেটের শেকড়ে বিষের পরিমান বেড়েই চলেছে। এইসব ফিক্সিং ঘটনার বড় বড় ব্যাপার গুলোর আড়ালে থাকে মূলতঃ মাফিয়া গোষ্ঠী! মাফিয়া সমাজের হাত কত বড় সে ব্যাপারে কল্পনা করাও ভার! কিন্তু আইসিসি উদ্যোগি হলে অন্ততঃ এসব কর্মকান্ড কমানো অনেক সম্ভব, এখন তো আইসিসি বলতে ভারত কেউ বোঝা যায়, অর্থাৎ ভারত বোর্ড কে বেশি উদ্যোগি হতে হবে।

আইসিএল এ খেলা ক্রিকেটারদের জাতীয় দলে আবার সুযোগ দেয়ার সিদ্ধান্তের বিপক্ষে আমি বরাবরই! যারা দেশ কে ছাড়তে পারে টাকার জন্য তাদের অন্ততঃ যাই হোক দেশের জার্সি গায়ে আবার মাঠে পাঠানো উচিৎ না! কিন্তু জাতীয় দলে দিব্যি খেলে বেড়াচ্ছেন অনেক ক্রিকেটার। আমাদের দেশেও শাহরিয়ার নাফিস, মোশাররফ হোসেন রুবেল, ফরহাদ রেজা আইসিএল থেকে ফিরে বিভিন্ন সময় জাতীয় দলের জার্সি গায়ে তুলেছেন! যত মেধাবী, যত গুরুত্বপূর্ন ক্রিকেটারই হোউক না কেন, আমি ব্যক্তিগতভাবে এর বিপক্ষে!

ঘড়োয়া ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগগুলো হচ্ছে ম্যাচ ফিক্সিং এর আখড়া! প্রতিটি ম্যাচই এসব লিগের কোটি কোটি টাকার বাজির আসর। এসব বন্ধে আইসিসি কে উদ্যোগি হওয়া উচিৎ।
ছোট দলের খেলাগুলো মানুষের আড়ালে থাকে বেশিরভাগই! এসব ম্যাচে বাজির ঘটনা ঘটে থাকে অনেক, কিন্তু এসব বাজির রেট থাকে অনেক কম! আবার এসব ফাদে পা বাড়ায় ছোট দলের খেলোয়ারেরা কারন তাদের আয় এমনিতেই কম। তাই আইসিসি'র উচিৎ এসব ছোট দলগুলোর জন্য অনুদান বাড়ানোর।

ক্রিকেট আমদের বাংলাদেশিদের জন্য এক আবেগের জায়গা, তাই এই ক্রিকেটের গায়ের প্রতিটি কালো দাগ আমাদের মনে দাগ কাটে। তাই আমরা চাই ক্রিকেট হোউক কলঙ্কমুক্ত :)


এই সিরিজের লেখাগুলোঃ
ক্রিকেটের কুলাঙ্গার সমাজ : চতুর্থ পত্র(বাংলাদেশ)
ক্রিকেটের কুলাঙ্গার সমাজ : তৃতীয় পত্র(দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য)
ক্রিকেটের কুলাঙ্গার সমাজ : দ্বিতীয় পত্র(ভারত)
ক্রিকেটের কুলাঙ্গার সমাজ : প্রথম পত্র(পাকিস্তান)



ফজলুভাই এর প্রথম সিরিজ ব্লগ ছোট দলের তারকারা
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×