somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রদ্ধার্ঘ...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন শিল্পকলা একাডেমির উল্টাদিকের রাস্তা টা দিয়ে হেটে আসছিলাম, দুদকের সামনে যখন আসলাম তখন রাত ৩টা। ভিসার কাজ শেষ করতে করতে দেরী হয়ে গেল। সামনের মাসেই অস্ট্রেলিয়ার ফ্লাইট। আমার পরম আরাধ্য অস্ট্রেলিয়া...
এ রাস্তায় তো প্রতিদিন-ই একটা লাইট জ্বালানো থাকে। আজ এত ঘুটঘুটে অন্ধকার দেখে কিছুটা বিচলিত হলাম। বাসা আমার দেখান থেকে কাছেই। অনেকটা ভয় পেয়ে উল্টাদিকের চিপা রাস্তা অবলম্বন করার সিদ্ধান্ত নিলাম, যাতে এলাকার ভিতর দিয়েই বাসায় পৌছতে পারি। কানে হেডফোন টা ছিল, ইমেজিন ড্রাগন্স এর গান শুনতে শুনতে গাজী টেলিভিশন এর অফিস টার সামনে আসতেই পেছন থেকে কে যেন বলে উঠলো, "কিরে? অস্ট্রলিয়া তাহলে চলেই যাচ্ছিস?" আমি বিচলিত হলাম!! মনে মনে সূরা ফাতেহা আওড়ালাম আর ডানে বামে তাকাতে লাগলাম...

-আরে মফিজ আমারে দেখতে পাইলে কি আমি রাতের আন্ধারে আসি নাকি?
-আ আ আপনে কে??
-আমি কে তুই চিনবি না। গত হইসি ৬৪ বছর আগে...
-মা মা মানে??
-আমার নাম জানতি তুই শালা। তোর বাপ আমার কথা তোরে অনেক বলসে। তুই তখন শিহরিত হইতি। এখন মনে আছে কি না জানি না।
-আপনে ক্যাডা?
-আমি বরকত, আবুল বরকত... পলাশির মোরে আমার নামে একটা ছোট্ট জাদুঘর আছে।
-মানে??
-তোর বাপ আমার সাথে পড়তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পলিটিকাল সাইন্সে...
-আমার কাছে কি চান? আমার বাপ তো মইরা গেসে...
-হুম!! এর জন্যই তো আমার আসা, তোর বাপ মরসে ১০ বছর হয় নাই। তাই ফেরেশতা রা ছাড়পত্র দেয় নাই। নাইলে সে ই আসতো তোরে ঠ্যাঙ্গাইতে...
-কিসের ছাড়পত্র?
-তোরে ঠ্যাঙ্গানোর... তোর বাপ আমার সাথে একুশে ফেব্রুয়ারি তে মিছিল করসিল, আমি গুলি খাইসিলাম, তোর বাপ অনেক আহত হইলেও গুলি খায় নাই... আমি তো একাত্তরের আগেই গত হইলাম, তোর বাপ তো একাত্তরে পঙ্গু হইসে আর তুই তার ছেলে হইয়া অস্ট্রেলিয়ায় যাইতেসস? ইংলিশ গান ছাড়া শুনস না?? তোরে কি ঠ্যাঙ্গানো উচিত না??
-আ আ আমি কি করবো?
-তোর বাপ রে যে আমরা এপারে পচাই এটা জানস?
-কি জন্যে পচান বরকত চাচা??
-তোর মহৎ কর্মের জন্য। তোর বাপ এত কিছু কইরা গেল, একটা ভাষা দিয়া গেল, একটা দেশ দিয়া গেল আর তুই ব্যাটা আরেক দেশে যাওয়ার জন্যে ........................

.................. ঠিক তখনই ফজরের আজান দিল। ঘুমটা ভেঙ্গে গেল আমার... আজকে অস্ট্রেলিয়া এম্বাসিতে ভিসা দেয়ার কথা। কিন্তু কালকে রাত্রের ঘটনা টা মনে পরতেই বাবার রাখা ছবিটার উপর চোখ পরলো। সত্যই কি আমার সবসময় মাথা উচু করে রাখা বাবা কে আমার জন্য সবাই অপমান করে?? নাহ, এই দেশের জন্য আমার বাবা এত কিছু করলো। আমিও যা করবো এই দেশেই করবো...


ভাষা শহীদ দের প্রতি অশেষ শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে ছোট্ট একটূ কল্পনা মাত্র :)
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×