somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনাকে যদি কেউ মোবাইলে বিরক্ত করে তাহলে আপনি কি করবেন??

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনাকে যদি কেউ মোবাইলে বা টেলিফোনে বিরক্ত করে তাহলে আপনি তার বিরুদ্ধে চাইলে আইনি ভাবে একশন নিতে পারেন। কিন্তু কিভাবে? আসুন জেনে নেওয়া যাক।

আপনাকে কেউ হয়তো মোবাইল বা টেলিফোনে বিরক্ত করছে, গালিগালাজ, অশ্লীল ভাষা ব্যবহার করছে, নাম্বার ব্লক বা ব্ল্যাক লিস্টে রেখে দিচ্ছেন কিন্তু অন্য নাম্বার থেকে কল দিয়ে আবারো সেই পরিস্থিতিতে ফেলে দিচ্ছে। এমতাবস্থায় আপনি বুঝতে পারছেন না কি করবেন। অনেকে আবার হয়তো চাঁদা দাবি করছেন বা অপমানকর কথা বলছেন বা হুমকি দিচ্ছেন, তখন আপনি কি করবেন বুঝতে পারছেন না। এজন্য আপনাকে কি করতে হবে জেনে নিন।

♣কেউ যদি উপরোল্লিখিত সমস্যা করে থাকে তাহলে আপনাকে BTRC তে ফোন করে কমপ্লেইন করতে হবে। ২৪ ঘন্টার মধ্যে তারা একশন নিবে এবং ৩ দিনের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

যোগাযোগের ঠিকানা:-
Bangladesh Telecommunication Regulatory
Commission (BTRC)
Phone (PABX): + 880 29611111
Email: [email protected]



♣♣অন্য দিকে বাংলাদেশের প্রচলিত আইন এ সম্পর্কে কি বলে?

♦টেলিফোনে বিরক্ত করার দণ্ড -
→টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৭০ ধারায় বলা হয়েছে, বার বার টেলিফোন করে কাউকে বিরক্ত করা বা অসুবিধার সৃষ্টি করাও শাস্তিযোগ্য অপরাধ।
এতে বলা হয়েছে, কোন ব্যক্তি যুক্তিসংগত কারণ ব্যতীত যদি অন্য কোন ব্যক্তির নিকট এরূপে বারবার টেলিফোন করেন যে, তা উক্ত অন্য ব্যক্তির জন্য বিরক্তিকর হয় বা অসুবিধার সৃষ্টি করে, তাহলে এরূপে টেলিফোন করা একটি অপরাধ হবে এবং তার জন্য দোষী ব্যক্তি অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদন্ডে এবং অনাদায়ে অনধিক ৬ (ছয়) মাস কারাদন্ডে দণ্ডনীয় হবেন৷

♦অশ্লীল, অশোভন ইত্যাদি বার্তা প্রেরণের দণ্ড -
→বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর ধারা ৬৯ অনুসারে, যদি কোন ব্যক্তি টেলিযোগাযোগ যন্ত্রপাতি বা বেতার যন্ত্রপাতির সাহায্যে কোন অশ্লীল, ভীতি প্রদর্শনমূলক বা গুরুতরভাবে অপমানকর কোন বার্তা প্রেরণের উদ্দেশ্যে উক্ত যন্ত্রপাতির পরিচালন কাজে নিয়োজিত ব্যক্তির নিকট প্রস্তাব করেন, বা উক্ত প্রস্তাবের প্রেক্ষিতে দ্বিতীয়োক্ত ব্যক্তি সজ্ঞানে বা ইচ্ছাকৃতভাবে উক্তবার্তা প্রেরণ করেন, তাহলে প্রস্তাবকারী ও প্রেরণকারীর এ কাজ হবে একটি অপরাধ এবং তজ্জন্য উক্ত প্রস্তাবকারী বা, প্রেরণকারী বা, ক্ষেত্রমত, উভয়ে অনধিক ২ (দুই) বৎসর কারাদন্ডে বা অনধিক ৫ (পাঁচ) কোটি টাকা অর্থদন্ডে বা উভয় দন্ডে দন্ডনীয় হবেন।

আবার কোন ব্যক্তি যদি চাঁদা আদায়ের উদ্দেশ্যে টেলিযোগাযোগ যন্ত্রপাতি বা বেতার যন্ত্রপাতির সাহায্যে অন্য কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের নিকট অশ্লীল, গুরুতরভাবে অপমানকর, হুমকিমূলক কোন বার্তা বা অন্যকোন ভীতিকর বার্তা বা কোন কথোপকথন বা ছবি বা ছায়াছবি প্রেরণ করেন, এ ক্ষেত্রে প্রেরণকারী অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদন্ডে বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদন্ডে এবং অনাদায়ে ০৩ (তিন) মাসের কারাদন্ডে দন্ডনীয় হবেন।

বিঃদ্রঃ অনেকেরই এ সম্পর্কে ধারণা নেই, যার কারণে মুখবুঝে সহ্য করতে হচ্ছে অনেক মানসিক, সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত নানান অশান্তি। সুতরাং এ সম্পর্কে ধারণা রাখুন, আপনিও এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে পারবেন।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×