somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিভোর্স শিখিয়ে দিবে যে ১০টি জিনিস।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ডিভোর্স শিখিয়ে দিবে যে ১০টি জিনিস। ডিভোর্স দেওয়ার আগে একবার হলেও ভাবুন।

বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স, শুনতে যতই সহজ মনে হোক না কেন ব্যাপারটা আসলে ভীষণ কঠিন একটা কিছু। একটা ডিভোর্স আপনাকে যা শিক্ষা দিয়ে যাবে, গোটা জীবনের সমস্ত অভিজ্ঞতা একত্রিত করলেও বুঝি সেই শেখাটা হয়ে ওঠে না। ডিভোর্স আপনার মর্জিতে হোক বা অন্য কারো দ্বারা হোক, আপনার জীবনটা আগাগোড়া পাল্টে দেবে। কখনো পরিবর্তনটা হবে খারাপ, কখনো হবে খুব ভালো। কী হবে সেটা নির্ধারণ করবে কেবল সময়।

১) ডিভোর্সে আসলে কেউ জেতে না

হ্যাঁ, হতে পারে ডিভোর্স হয়েছে আপনার মর্জিতে কিংবা আপনি নিজেই দিয়েছেন ডিভোর্স। কিন্তু সত্য এটাই যে, বিবাহবিচ্ছেদে আসলে কেউ জেতে না। ডিভোর্সের অর্থে এটাই যে আপনারা দুজনে একটি সম্পর্ক রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।

২) পৃথিবীর কোন কষ্টের সাথে এটার তুলনা নেই

ভালোবাসা থাকুক বা না থাকুক, সংসার ভাঙার কষ্ট একটা ভয়াবহ জিনিস। অনেকটা সময় একটা জীবনে অভ্যস্ত হয়ে যাওয়ার পর সেটা যখন ভেঙে যায়, নতুন জীবনের সাথে মানিয়ে নেয়াটা একটা ভয়ংকর কষ্টের হয়ে দাঁড়ায়। কারণ ডিভোর্সে কেবল স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্ক ভাঙে না, সম্পর্ক ভাঙে সেই প্রতিটি মানুষের সাথে শ্বশুরবাড়ির সূত্রে যাদের সাথে আবদ্ধ ছিলেন আপনি।

৩) সঠিক কাজটি করা মাঝে মাঝে চরম কঠিন হয়ে দাঁড়ায়

হ্যাঁ, কাজটি হয়তো সঠিক। এই ডিভোর্স দেয়াটাই আপনার জন্য ভালো, সবার জন্যও ভালো। কিন্তু মাঝে মাঝে সঠিক কাজটা করে ওঠা যে কি ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় সেটা জানতে পারবেন কেবল ডিভোর্সের সময়েই।

৪) স্মৃতি মুছে ফেলার কোন ব্যবস্থা নেই জীবনে

সম্পর্ক হয়তো নেই। কিন্তু ভালো হোক বা খারাপ, সেই পুরাতন সম্পর্কের স্মৃতি আজীবন আপনাকে তাড়া করে ফিরবে।

৫) সম্পর্ক তৈরির চাইতে ভেঙে ফেলা অনেক বেশি কঠিন

একটা ভালো সম্পর্ক তৈরির কাজটা খুব কঠিন মনে হয়? একমাত্র ডিভোর্সের সময়েই আপনি অনুভব করতে পারবেন যে সম্পর্ক ভেঙে ফেলার চাইতে কঠিন কাজ আর কিছু নেই।

৬) পৃথিবীতে কেউ আপন নয়

এই ডিভোর্সের সময়ে আশেপাশের অনেক আপনজনেরই আসল চেহারা উন্মোচিত হয়ে পড়বে। এবং খুব আশ্চর্য হয়েই অনুভব করবেন যে এই পৃথিবীতে আসলে সত্যিকার অর্থে কেউই আপন নয়। মাঝে মাঝে পরিবার পর্যন্ত নয়!

৭) হাত বাড়ালেই অন্য একটা জীবন

জীবন চিরকাল একইভাবে চলবে, এই ভুল ধারণাও আপনার ভাঙিয়ে দেবে ডিভোর্স।

৮) কিছুদিন পর সব ঠিক হয়ে যায়

হ্যাঁ, এখন হয়তো কেউ নেই পাশে। জীবনটা মনে হচ্ছে ভীষণ কঠিন। তবে সত্যটা এটাই যে সময়ের সাথে সব ঠিক হয়ে যায়, হতে বাধ্য।

৯) সমব্যথী আরও আছেন

আপনি একাই নন, সম্পর্ক ভাঙনের জ্বালা যে আরও অনেকেই মাঝেই আছে, সেটা কেবল ডিভোর্সের পরই অনুভব করতে পারবেন। বুঝবেন তাঁদের বেদনা।

১০) মাঝে মাঝে আমরা কল্পনার চাইতেও বেশি সাহসী হয়ে উঠি

“আমি পারব না/ আমাকে দিয়ে হবে না” ইত্যাদি কতকিছুই তো ভাবি আমরা নিজের সম্পর্কে। কিন্তু একটা ডিভোর্স আপনাকে শেখাবে যে আসলে কি ভীষণ সাহসী মানুষ আপনি!

তাই ডিভোর্সের পূর্বে অন্তত আরেকবার ভাবুন....।।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×