তোর স্পর্ধা দেখে তো আমি
চমকে যাই রে বালক।
যে হাত আমার শেকল খুলে তোর মালা হয়েছে
সে হাত কি করে তুই রাখিস অনাদরে ?
যে আমাকে ভুল ভেবে তোকে শুদ্ধতা দিয়েছে
তাকে তুই বলছিস
জীবনের সবচেয়ে বড়ো ভুল ??
যে তোর শিয়রে হয়েছে প্রদীপ,
আমাকে আঁধারে ডুবিয়ে,
উপহার দিয়ে ব্যথার বিরহী অনন্ত রাত,
সে প্রদীপ তুই ঘরের এক কোণে ফেলে
পথে বের হয়েছিস
তোর নজর কাড়ে রাস্তার অচেনা
ঝলসানো গ্যাস ভরা আলোর টুকরো গুলো !
যে চোখে চুম্বনে প্রতি রাতে ঘুম এনে নিয়েছি আমি
সেই চোখ কোটরে তলিয়েছে,
ঘুম নাই, ঘুম নাই - তোর জন্য।
আমি পারি নি রাখতে,
তবু বাঁচিয়ে রেখেছি বিরহে তাকে,
তুই তাকে যুগ ভরে পেয়ে এটা কি করলি পাগল ???
তুই নাকি আমার প্রতিদ্বন্দ্বী !
আজ খটখটে হাসি হাসবো,
সারা শহরে দৌড়াবো মত্ত,
আজ আমাকে তুই সত্যি হাসালি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


