somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন দায়িত্ব স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া

২৬ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জাতির জনক ঘরে ঘরে দূর্গ গড়ে তুলতে বললেন। অত:পর বিভিন্ন ঘর থেকে হানাদারের উপর হামলা হলো। অবশেষে দিশেহারা হানাদার আত্মসমর্পন করলো।অবশেষে আমরা স্বাধীন হলাম। অবশেষে আমরা স্বাধীনভাবে দূর্নীতি করলাম। অবশেষে আমরা দূনীর্তিতে পাঁচবার বিশ্বচ্যম্পিয়ন হলাম।কথাছিল স্বাধীণতার পর ঘরে ঘরে স্বাধীনতার সুফল পৌঁছে দেওয়া। আমরা ঘরে ঘরে দূর্নীতি পৌঁছে দিলাম। এখন দেশের বিচারকও অবিচার করে বিচারিক ক্ষমতা হারায়। দেখাগেলো এরা খুনের মামলার বাদীকে ফাঁসি দিয়ে আসামীকে বে-কসুর খালাস দিয়ে দিলো। যে দেশে ঘুষের টাকায় মামলার রায় পাল্টে যায়, সে দেশে জনগণের টাকায় বিচারক পোষা হয় কোন কারণে? উকিল ও বিচারক জনগণের পকেট কাটে। তথাপি তারা সুবিচারের বদলে অবিচার পায়।

এদেশে অমুক ভাই তমুক ভাইয়ের চরিত্র হলো ফুলের মত পবিত্র। অপবিত্র হলো জনগণের শান্তিতে বেঁচে থাকার ইচ্ছা। অমুক ভাই তমুক ভাইয়ের পকেট তো দিন দিন ভারী হচ্ছে এবং খালি হচ্ছে জনগণের পকেট। জনগণ একদলের উপর বিরক্ত হয়ে অন্য দলে যাচ্ছে। অত:পর সেই দলের উপর বিরক্ত হয়ে পূর্ব দলে ফেরত যাচ্ছে। সেই দলেও তারা স্থায়ী হতে পারছে না। দল সমূহ এভাবে জনগণকে বাঁদরে জাতিতে পরিণত করেছে।

অসহায় জনগণ আল্লাহর নিকট বিচার দিয়ে একটু শান্তি লাভ করবে, তাতেও বাগড়া দেয় একদল। তারা বলে ওসব আল্লা-টাল্লা কিচ্ছু নাই। আল্লা হইলো মানুষের সৃষ্টি। তারা আল্লাহর নবিকে (সা.) গালাগালি করে। কতিপয় আবার তাদেরকে কুফিয়ে মারে। এসব তামাসার জন্য দেশটা স্বাধীন হয়ে ছিল কি?

পাকিরা বাঙ্গালী শাসন মানবেনা বলে হানাদার হলো। এখন তারা বলছে বাঙ্গালী শাসনই ভালো হতো। তা’ তোরা সে কথা বুঝলি পঞ্চাশ বছর পর? দেশের যে কোন নির্বাচিত ব্যক্তি শাসক হবে। দেশের যে কোন উপযুক্ত স্থান রাজধানী হবে এটাই তো নিয়ম। মাথামোটা পাকিরা এর বিরোধীতা করে ছিল কোন কারণে?

তারা দেশ শাসনে অদক্ষ এবং আমাদের ঝুলিতে আছে ভরপুর দূর্নীতি। আলাদা হওয়ার পর একদেশ অদক্ষতায় পরিপক্ক এবং অন্যদেশ দূর্নীতিতে অনন্য হয়ে গেল। কতকাল আর এভাবে চলবে? এদেশের মাটিতে কি শুধু আগাছাই জন্মাবে? এদেশের ব্লগ বলে ব্লগটাও জঙ্গলে ভরে যায়। মডু তখন জঙ্গলে বসবাসের জন্য হাপিত্যেশ করে। সোনা এন্ড জটিল কোং মুখোমুখি। দেখা যাক তারপর কি হয়? তবে এদেশে মন্দ এবং দ্বন্দ্ব ছাড়া ভালো কিছু আশা করা যায় না।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২৫
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×