somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে সব স্বামী স্ত্রীকে পায়ের জুতা মনে করে, তাদেরকে রোজ তিন বেলা জুতাপিটা করা দরকার

১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গ্রামে গিয়ে শুনলাম। পিতা পুত্রকে তার স্ত্রীকে পায়ের জুতা মনে করার তালিম দিচ্ছে। আমি এমন পিতার কথা শুনা পুত্রদের স্ত্রীদেরকে তাদের স্বামীদেরকে রোজ তিন বেলা জুটা পিটা করার উপদেশ দিচ্ছি। তাহলে উক্ত স্বামীদের পিতাগণ বুঝবেন তাঁদের পুত্রদেরকে দেওয়া তালিম কোন কাজে লেগেছে? দেশে কঠোর নারী নির্যাতন আইন থাকার পরেও এসব বেকুব এমন সব কথা কি করে বলে বুঝতে পারলাম না।

বাংলাদেশে নির্যাতনের প্রতিকার চাইতে গিয়ে আরো বেশী নির্যাতিত হতে হয়। একটা বিষয়ে মামলা দিতে থানায় গেলাম। প্রথমত পুলিশ কথা শুনতেই রাজি নয়। মামলা নিতেও রাজি নয়। আসামী ধরতেও রাজি নয়। সব কাজেই টাকা লাগবে। কেউ আসামী ধরতে টাকা দিলে অপর পক্ষ আসামী না ধরতে টাকা দিলে আসামী আর ধরা হবে না। আসামী কেন ধরা হচ্ছে না জিজ্ঞাস করলে বলবে আসামী পাওয়া যাচ্ছে না। অবস্থা বুঝে আবার টাকা দিলে আসামী ধরবে। তবে অপর পক্ষ টাকা দিলে আসামী ছেড়ে দিবে। এরপর অনেক টাকা খরচ করে মামলা ফাইল করার পর বাদীর উকিল টাকা খেয়ে শুনানীতে অনুপস্থিত থাকবে, ফলে বিচারক মামলা খারিজ করে দিবে। বাদীর উকিল টাকা না খেলে বিচারক টাকা খেয়ে আসামী খালাস দিয়ে দেয়। এ দেশে টাকা যে দিকে মামলার রায় সে দিকে চলে যায়। বাদী টাকা দিলেও ফল পায় না যদি অপর পক্ষ বেশী টাকা ছাড়ে। যে কাজ এমনিতে হওয়ার কথা সে কাজ ঘুষ দিয়েও না হলে কেমন লাগে? এমনিতে কি আর আমরা দূর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ছিলাম? তো এমন দেশের পিতাগণ তাদের পুত্রদেরকে তাদের স্ত্রীদেরকে পায়ের জুতা বানানোর তালিম দিতেই পারে।

স্ত্রী যদি জুতা হয় তাহলে অবস্থা কি হয়? জুতা তো যে পরিধান করে সেটা তো তার হয়ে যায়। সুতরাং একজনের জুতা অন্য কেউ পায়ে দিয়ে চলে গেলে জুতার কি দোষ? এমন লোকের স্ত্রী অন্য কারো হাত ধরে চলেগেলে দোষটা কার হবে? এক শিক্ষিত লোকের এমন তিন স্ত্রী চলে যাওয়ার পর এখন আর সে স্ত্রী পাচ্ছে না। বেকুব পিতার উপদেশ মানলে পুত্রের স্ত্রী থাকে না। সুতরাং পিতা-মাতা হলেই তাদের সব কথা মানা যাবে না। পিতা-মাতার কথা মানলে যদি ক্ষতিটা আমার হয় তাহলে আমি এমন পিতা-মাতার কথা কেন মানব?

পিতা-মাতা গুরুজন হলেও তাদের উপদেশ গুরু না হয়ে লঘু হলে মানার দরকার নাই। পিতা-মাতার কারণে বহু সংসারে অশান্তি। পিতা-মাতার পক্ষে ওয়াজ বেশী থাকায় অনেক সময় তারা সন্তানের জীবন বিনষ্টে অবদান রাখে। এক পুত্র বধু বলেছে বুড়ো হলে মানুষ বাঁদর হয়ে যায়। শুনেছি সন্তানের রোমাঞ্চের সময় তাদের অনেকে সন্তানের কক্ষের বিদ্যুৎ সর্বরাহ বন্ধ করে দেয়। অথবা অন্যভাবে তুলকালাম বাধিয়ে তাদের রোমাঞ্চ বিনষ্টে তৎপর হয়। এসব কাজকে বাঁদরামী না বলে উপায় কি? আবার কেউ যেন না বলে এতেই প্রমাণিত হয়, মানুষ বাঁদরের বংশধর। আর সেজন্যই বার্ধক্যে এসে তাদের বাঁদরামী প্রকট হয়। সন্তান যখন প্রবল উত্তেজনায় থাকে তখন তারা সামাজিক রীতি নিয়ে হাজির হয়। কি মুশকিল সামাজিক রীতি ক্ষণিক পরে হলে কি হয় না? না তারা কোন ভাবেই সমঝোতায় সম্মত হবে না। আর এ শয়তানীর জন্য বহু পরিবার ভেঙ্গে যায় এবং বহু সন্তান ক্ষতিগ্রস্থ্য হয়।

বহু কষ্টকরে মেয়ে প্রতিপালন করে বিয়ে দেওয়ার পর সেই মেয়ে কারো পায়ের জুতা হবে এটা মেনে নেওয়া মেয়ের পিতার পক্ষে অসম্ভব। বরং সেই মেয়ে যদি কারো মাথার তাজ হয়। সেটা মেয়ের পিতার জন্য আনন্দ দায়ক হয়। মেয়ের হাসির জন্য মেয়ের পিতা তার শ্বশুর পক্ষের জন্য অনেক টাকা খরচের পরেও যদি মেয়ের হাসি না দেখে তখন তারা চরম অসহায়ভাবে হাতাশ হয়।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪০
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওনাকে দেখা না গেলেও লেজটা ঠিকই দেখতে পাচ্ছি

লিখেছেন আহা রুবন, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ৮:০১




তারা চলে গিয়েছেন। আসলে চলে যেতে বাধ্য হয়েছেন। কয়েক দিন পর পর বাংলাদেশকে নতুন করে জন্ম দিতেন—নিজেদের
পশ্চাৎদেশে নিজেরাই তালি বাজিয়ে নিজেরাই নাচতেন!

সংস্কার, বিচার, ফ্যাসিস্ট নির্মূল, উঁচা বাসা-নিচা বাসা (উচ্চ... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×