somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথাটা হবে অন্ধ অবিশ্বাস

১৩ ই মে, ২০২৩ রাত ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




মহাজগতের প্রাথমিক অবস্থার পূর্বাবস্থা নিয়ম অনুযায়ী শূন্য ছিল। সেই শূন্যকে পূর্ণ করার দৌড়ে শক্তি এগিয়ে ছিল। কারণ বস্তুর চেয়ে শক্তির গতি বেশী। সুতরাং শক্তিসমূহ শূন্যকে পূর্ণ করে দিল। তবে শূন্যতে শক্তি সমূহকে আলাদা করার মত কিছুই না থাকায় শক্তিসমূহ একত্রিত হয়ে সর্বশক্তিমান হলেন। শূন্যতে বস্তুর পূর্ণ করার মত কোন স্থান থাকলো না। সর্বশক্তিমান তখন বস্তু সমূহ ও সসীম শক্তি সমূহকে সৃষ্টি করে নিজ দখলীয় এলাকায় স্থান দিলেন। তবে তিনি এদেরকে নশ্বর করে দিলেন, কিন্তু তিনি নিজে অবিনাশী থাকলেন। অবিশ্বাসীরা এ সাধারণ হিসাবের বিষয়টা না দেখেই এটা অবিশ্বাস করে বলে তাদেরকে অন্ধ অবিশ্বাসী বলে। আর বিশ্বাসীরা এ সাধারণ হিসাবের বিষয়টা দেখে বিশ্বাস করে বলে তাদেরকে অন্ধ বিশ্বাসী বলার কোন সুযোগ নেই।

চোর ভালো মানুষকেও চোর মনে করে। কারণ সে নিজে চোর বলে অন্যদেরকে ভালো মানুষ ভাবতে পারে না। সেকারণে অন্ধ অবিশ্বাসীরা বিশ্বাসীদেরকে অন্ধবিশ্বাসী বলে তারা নিজেরা অন্ধ অবিশ্বাসী হওয়ার কারণে। তারা নিজেদেরকে যথেষ্ট জ্ঞানী মনে করে। অথচ সর্বশক্তিমান সংক্রান্ত তাদের জ্ঞান শূন্যের কোটায়। এদের এ বেহাল দশার কারণ হলো পাপ। তারা মনে করতে চায় পাপের কারণে তাদের শাস্তি হবে না। কারণ তারা মনে করে সর্বশক্তিমান নেই। সুতরাং কেউ তাদেরকে শাস্তি দিবে না। তারা বলে সব কিছু এমনি এমনি হয়েছে। তাহলে সর্বশক্তিমান এমনি এমনি হলেন না কেন? সর্বশক্তিমান নিরাকার, অথচ বস্তুর আকার আছে। সুতরাং বস্তুর চেয়ে সর্বশক্তিমানের এমনি এমনি হওয়া সহজ। আর হয়েছেও সেইটা। সর্বশক্তিমান বললেন তারপর কোন কিছু হতে চাইলেও তিনি তাদেরকে বিলিন করে নিজে বাকী থাকলেন। তারপর তিনি নিজের মত করে সব কিছু সৃষ্টি করলেন।

সর্বশক্তিমান বললেন, মহাজগতের শৃঙ্খলা দেখে তাঁকে অনুভব করা যায়। আর এভাবেই তাঁকে বিশ্বাস করতে হবে। তাঁকে ঠিকঠাক বিশ্বাস না করলে তিনি শাস্তির ঘোষণা দিয়েছেন। এ সংক্রান্ত বার্তা তিনি মোহাম্মদের (সা.) নিকট পৌছে দিয়েছেন। মোহাম্মদ তাঁকে খুশী রাখতে তাঁর কষ্টকর ইবাদত করলেন। তিনি প্রতারক হলে আরবগণ তাঁর ইবাদতে ত্রুটি পেতেন। সেটা না পাওয়ার কারণে আরবগণ মোহাম্মদের (সা.) কথা বিশ্বাস করলেন। তারপর পারসিক ও রোমানগণও তাঁর কথা বিশ্বাস করলেন। এখন সরা বিশ্বে মোহাম্মদের কথায় বিশ্বাসী আছে। মোহাম্মদ (সা.) বলেছেন, তিনি ও তাঁর অনুসারীদেরকে আল্লাহ সাহায্য করেন। বিষয়টা বাস্তব হিসাবে দেখা গেছে। মোহাম্মদ (সা.) ও তাঁর অনুসারীরা একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিল, যা তেরশত বছর টিকে ছিল। মোহাম্মদ (সা.) বলেছেন, তাঁর অনুসারীরা বিশ্ব জয় করবে। মোহাম্মদের (সা.) অনুসারীরা এখন সে অপেক্ষায় আছে। এত ঘটনার পর অন্ধ অবিশ্বাসীরা হাস্যকরভাবে মোহাম্মদের (সা.) অনুসারীদেরকে অন্ধবিশ্বাসী কেমন করে বলে? বিষয়টা অন্ধ চক্ষুষ্মানকে অন্ধ বলার মত। কারণ নিজে অন্ধ হওয়ার কারণে সে অন্ধ চক্ষুষ্মানের চক্ষু দেখতে না পেয়ে চক্ষুষ্মানকে অন্ধ বলে বসে।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২৩ রাত ৩:২৯
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

দুর্ঘটনা নয়, এগুলো আগে থেকেই তৈরি করা মৃত্যু

লিখেছেন শরৎ চৌধুরী, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ৮:০৫

চারপাশ থেকে কালো ধোঁয়া ঘিরে ধরছে। দুই চোখ প্রচণ্ড জ্বলছে । সুন্দর করে সাজানো হলরুমের প্লাস্টিক, ফোম, সিনথেটিক সবকিছু পুড়ে বাতাস ভারী হয়ে উঠেছে বিষাক্ত গ্যাসে। ঘরের অক্সিজেন প্রতি সেকেন্ডে... ...বাকিটুকু পড়ুন

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

×