somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের কায়দা-বেকায়দা

০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সরকারের লোকেরাও বলছে বানিজ্য নিষেধাজ্ঞায় পড়লে সরকার বেকায়দায় পড়বে এবং দেশ বিপদে পড়বে। তথাপি সরকার তাদের নির্বাচনের কায়দা থেকে সরে আসছে না। কারণ তারা মনে করছে বিএনপির কায়দায় নির্বাচন করে তারা জয়ী হতে পারবে না। সেজন্য তারা নিজেদের কায়দায় নির্বাচন করছে। যেহেতু বিএনপির কায়দায় নির্বাচন করে ক্ষমতা পাওয়া যাবে না, সেহেতু নিজেদের কায়দায় নির্বাচন করাটাকেই সরকার বুদ্ধির কাজ বলে ভাবছে। তাতে করে তারা যে কয়দিন ক্ষমতায় থাকতে পারে সেটাকেই তারা তাদের জন্য লাভ জনক মনে করছে। অতীতে দু’বার নিজেদের কায়দায় নির্বাচন করে সরকার তাদের পূর্ণ মেয়াদ পার করেছে। সেজন্য নিজেদের কায়দার প্রতি সরকারের পরিপূর্ণ আত্মবিশ্বাস রয়েছে। তবে অতীতে বিদেশীরা সরকারের কায়দায় নাক গলায় নাই। কারণ তখন তাদের নাক নেহায়েত ছোট ছিলো। এবার তারা নাক গলাচ্ছে, কারণ এবার তাদের নাক বড় হয়েছে। সরকার বলছে, তাদের নির্বাচন, তারা তাদের মত করে করবে তাতে বিদেশীদের কি? কারণ বিদেশী এবং বিএনপি কায়দায় নির্বাচন করে তারা জয়ী হবে বলে মনে করে না। সরকার বলছে যে কোন কায়দায় তাদের ক্ষমতা পেতেই হবে। কারণ ক্ষমতা না পেলে তারা দেশ ও জাতির উন্নতি কেমন করে করবে?

সরকারের কায়দার নির্বাচনে বিএনপি আসেনি। কারণ তারা মনে করছে সরকারের কায়দার নির্বাচনে তারা জয়ী হতে পারবে না। বিএনপি সরকারকে বেকায়দায় ফেলে তাদের কায়দার নির্বাচনে সরকারকে বাধ্য করতে আন্দোলন করছে। কিন্তু তাদের আন্দোলনে সরকারের আসন টলছে না। তারমানে আন্দোলনে বিএনপি সফল হচ্ছে না। আন্দোলনে অসফল হতে হতে একদা বিএনপি বিলুপ্ত হবে বলে সরকার মনে করছে। আর এভাবেই সরকারের ক্ষমতা চিরস্থায়ী হবে বলে সরকার ভাবছে। আব্বাসীরা এভাবে সাড়ে সাতশত বছর কায়দা করে করে ক্ষমতায় ছিলো আওয়ামীরাও এমন থাকতেই পারে। ইতিহাস বুঝে বিএনপির ভাইস চেয়ারম্যান হয়ে গেলেন সরকার দলীয় সদস্য।

অনেক সচেতন সরকার বিরোধী এর মধ্যে অচেতন হয়েছেন। কারণ তারা ভাবছে তাদের চেতনা থেকেও মূলত কোন লাভ নাই। তবে বিদেশীরা আসলেই সরকারকে বেকায়দায় ফেলতে পারে। এটা কিন্তু পাঁচ কথার এক কথা। এমতাবস্থায় সরকার স্বল্পায়ু হতেই পারে। তবে সরকার আপাতত বিদেশীদের কথা ভাবছে না। তারা গৃহপালিত বিরোধী সাথে নিয়ে হলেও নিজেদের কায়দার নির্বাচনের সিঁড়ি বেয়ে ক্ষমতার নতুন আসনে বসতে চায়। শেষতক কি হয় সেটাই এখন দেখার বিষয়।

যার যোগ্যতা আছে সে ক্ষমতায় বসবে। যার যোগ্যতা আছে সে ক্ষমতায় থাকবে। যার যোগ্যতা আছে সে যে ক্ষমতায় আছে তাকে ক্ষমতা থেকে সরিয়ে নিজে ক্ষমতায় বসবে। এটা নিয়ে চিৎপাতের তেমন দরকার নেই। জনগণের জন্য রাস্তা খোলা তারা যে পক্ষে ইচ্ছা যোগদান করবে। জনগণ সরকার বিরোধী পক্ষে যোগদান করেছে বলে মনে হয় না। তারা ঘরে বসে থেকে তারা সরকারের পক্ষে নেই এটা বলা আসলে অর্থহীন কথা। বিএনপি তাদেরকে সরকারে বিপক্ষে রাস্তায় নামতে বলেছে, কিন্তু তারা সরকারের বিপক্ষে রাস্তায় নামে নাই। ভবিষ্যতে তারা বিএনপির ডাকে সাড়া দিয়ে রাস্তায় নামবে বিএনপি এখন সেই আশায় বসে আছে। ঠিক আছে তারা তাদের আশা নিয়ে বসে থাকুক। আশায় আশায় দিন যে গেলো আশা পূরণ হলো না। তথাপি একদিন আশা পূরণ হবে বিএনপি রয়েছে সেই আশায়।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৯
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×